সভাপতির ছেলের এইচএসসি পাসের খবরে বাতিল আগের কমিটি—নতুন কমিটিতেও ৫ বিবাহিত নেতা, আছে সন্তানও

Post Image


চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা ঘিরে আবারও বিতর্ক তৈরি হয়েছে। ১৪ সদস্যের আংশিক কমিটিতে সভাপতি জুয়েল মাহমুদসহ অন্তত পাঁচ নেতার বিরুদ্ধে বিবাহিত হওয়ার অভিযোগ উঠেছে। তাদের মধ্যে একাধিক নেতার সন্তানও রয়েছে বলে দাবি করেছেন স্থানীয় ছাত্রদলের নেতাকর্মীরা। এর আগে একই জেলার ছাত্রদলের কমিটি সভাপতির ছেলের এইচএসসি পাসের খবর ছড়িয়ে পড়ার পর সমালোচনার মুখে বিলুপ্ত করা হয়েছিল। নতুন কমিটি ঘোষণার পর আবারও নেতৃত্বের বয়স ও বৈবাহিক অবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে।

গতকাল শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির স্বাক্ষরিত নির্দেশনায় চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের ১৪ সদস্যবিশিষ্ট আংশিক কমিটির অনুমোদন দেওয়া হয়।

ঘোষিত কমিটিতে জুয়েল মাহমুদকে সভাপতি এবং কৌশিক আহমেদ রানাকে সাধারণ সম্পাদক করা হয়েছে। সিনিয়র সহসভাপতি হয়েছেন মো. সাইফুল ইসলাম। সহসভাপতির দায়িত্ব পেয়েছেন মো. সাদ্দাম হোসেন, সাইমুজ্জামান মিশা, মো. জিল্লুর রহমান ও ফয়সাল ইকবাল।

কমিটির অন্য পদগুলোতে রয়েছেন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আমান উল্লাহ আমান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, মাজেদুল আলম মেহেদী ও ওয়ালিদ হাসান, সাংগঠনিক সম্পাদক মো. আরাফাত হোসেন, সহসাংগঠনিক সম্পাদক শোয়েব তিতাস এবং প্রচার সম্পাদক মো. রাশিদুল ইসলাম।

নতুন কমিটির তালিকা প্রকাশের পরপরই জেলাজুড়ে আলোচনা-সমালোচনা শুরু হয়। নাম প্রকাশ না করার শর্তে জেলা ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী অভিযোগ করেন, কমিটির সভাপতি জুয়েল মাহমুদসহ অন্তত পাঁচ নেতা বিবাহিত। তাদের কয়েকজনের সন্তানও রয়েছে।

নেতাকর্মীদের দাবি, সভাপতি জুয়েল মাহমুদের আট বছর বয়সী একটি সন্তান রয়েছে। কমিটির সহ-সভাপতি সাইমুজ্জামান মিশা এক সন্তানের বাবা। যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান বিবাহিত। সাংগঠনিক সম্পাদক মো. আরাফাত হোসেন বিবাহিত এবং তার একজন সন্তান রয়েছে। অন্যদিকে প্রচার সম্পাদক মো. রাশিদুল ইসলামও দুই সন্তানের বাবা। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে বলে অভিযোগ করেছেন তারা।

নতুন কমিটির নেতাদের বিরুদ্ধে বিবাহিত ও সন্তান থাকার অভিযোগের বিষয়ে জানতে চাইলে নবনির্বাচিত সভাপতি জুয়েল মাহমুদ দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘দেখেন, প্রত্যেকটি কমিটিতে যারা প্রার্থী থাকেন, তাদের কমবেশি অভিযোগ-অনুযোগ থাকে। এটা প্রতিনিয়ত হয়ে আসছে। এটাই হচ্ছে।’

এ সময় তার বিয়ে ও সন্তান থাকার বিষয়টি কতটুকু সত্য, তা জানতে চাইলে তিনি বলেন, ‘আমি তো আপনাকে বললাম, যারা প্রার্থী থাকেন, অভিযোগ তো তারাই করেন।’

পরে অভিযোগটি তিনি অস্বীকার করছেন কি না, তা স্পষ্টভাবে জানতে চাওয়া হলে তিনি সরাসরি কোনো উত্তর দেননি। এ সময় তিনি বলেন, ‘ভাই, এই যে আমার একটা ফোন আসছে এক মিনিট পর আপনাকে কল দিচ্ছি।’ 

৫ মিনিট পর প্রতিবেদক একাধিকবার কল দেওয়া হলেও তিনি ফোন রিসিভ করেন নি। 

নতুন কমিটিতে বিবাহিত ও সন্তান রয়েছে এমন নেতাদের পদ পাওয়ার অভিযোগের বিষয়ে জানতে চাইলে ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম জানান, নতুন ঘোষিত কমিটিতে কেউ বিবাহিত আছেন বলে তাদের জানা নেই। তবে অভিযোগ প্রমাণিত হলে এবং কারও সন্তান থাকার বিষয়টি সত্য হলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরকে একাধিকবার কল দেওয়া হলেও তিনি রিসিভ করেন নি। 

এর আগে গত ১ নভেম্বর চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের তৎকালীন কমিটি বিলুপ্ত করে কেন্দ্রীয় সংসদ। ওই কমিটির সভাপতি ছিলেন শাহাজান খান এবং সাধারণ সম্পাদক ছিলেন মোমিন মালিতা। সে সময় কমিটির সভাপতি শাহাজান খানের ছেলের এইচএসসি পাসের খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। পরে সমালোচনার মুখে কেন্দ্রীয় সংসদ ওই কমিটি বিলুপ্ত করে।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

মির্জা আজমকে আত্মসমর্পণের নির্দেশ, জুলাই হত্যা মামলায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ

সভাপতির ছেলের এইচএসসি পাসের খবরে বাতিল আগের কমিটি—নতুন কমিটিতেও ৫ বিবাহিত নেতা, আছে সন্তানও

কমিশনের পদত্যাগ দাবিতে আন্দোলনে যাচ্ছে ১১ দল

দানের টাকায় ইতিহাস, পাগলা মসজিদে মিলল ১৮ কোটি ২১ লাখ টাকা

ফটিকছড়িতে মাইকিং করে বিএনপির মিছিলে ছাত্রলীগের হামলা

তিন মাসে ৫০ হাজার টাকা বিদ্যুৎ বিল, বিপাকে দিনমজুর

পাবনায় বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ পুলিশের

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের ভিডিওতে ওসির ‘লাইক’ রিঅ্যাক্ট, আজমিরীগঞ্জে আলোচনা

সর্বাধিক পঠিত

কোটায় আবেদন নিয়ে একাদশের ভর্তিচ্ছুদের সতর্ক করল আন্তঃশিক্ষা বোর্ড

নকআউটের আগে বড় ধাক্কা ফ্রান্স শিবিরে

গরুর মাংসের কেজি ২৫০ টাকা করতে আইনি নোটিশ

৩০ আঙুল নিয়ে শিশুর জন্ম, এলাকায় চাঞ্চল্য

হাসপাতাল পরিষ্কার অভিযানে এমপি আফজাল: ‘নীট অ্যান্ড ক্লিন কুমারখালী’ গড়ার আশ্বাস

সব সেবা সবার জন্য নিশ্চিতের আগে বিশেষ সুবিধা নেবো না

নামাজে গিয়ে অগ্নিকাণ্ডে থেকে প্রাণে বাঁচলেন ৩৫ ছাত্র-শিক্ষক

ক্ষমা চেয়ে পদত্যাগ করলেন টুঙ্গিপাড়ার ছাত্রদল নেতা

হত্যা মামলার আসামিকে এসপি পদে নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

সাংবাদিকের মানিব্যাগ নিল ছাত্রদল সহসভাপতি, ধরা পড়লো সিসিটিভিতে