ফেসবুকে পোস্ট দিয়ে দল ছাড়লেন ছাত্রদল নেতা

Post Image


ফেসবুকে পোস্ট দিয়ে দল ছাড়লেন ফেনীর সোনাগাজী উপজেলার নবাবপুর ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেন। পোস্টে তিনি দল ছাড়ার কারণ জানানোর পাশপাশি রাজনৈতিক সহযোদ্ধাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

শুক্রবার (২৭ নভেম্বর) রাতে নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ ঘোদেষণা দেন।

পোস্টে মোশারফ হোসেন লেখেন, ‘নিঃস্বার্থভাবে একটি দল ও শহীদ জিয়াউর রহমানের আদর্শকে ভালোবেসে রাজনীতির মাঠে নিজের সর্বোচ্চ সময় ও শ্রম দিয়েছি। কখনো কোনো পদ-পদবি বা স্বার্থের পেছনে ছুটিনি। তবু আজ কিছু অপ্রত্যাশিত বাস্তবতা ও গভীর অভিমান থেকে সক্রিয় রাজনীতি থেকে বিদায় নিচ্ছি।

তিনি আরো লেখেন, ‘সময়ের প্রয়োজনে ও ব্যক্তিগত সিদ্ধান্তে সক্রিয় রাজনীতি থেকে বিদায় নিচ্ছি। রাজনীতির এই দীর্ঘ পথে যারা আমার সুখে-দুঃখে ছায়ার মতো পাশে ছিলেন, সবার প্রতি রইল গভীর শ্রদ্ধা ও শুভ কামনা। মানুষ হিসেবে ভুলত্রুটির ঊর্ধ্বে নই। তাই আমার কোনো আচরণে কেউ ব্যথিত হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল।

পোস্টের শেষে মোশারফ হোসেন লিখেছেন, ‘ভালো থাকুক প্রিয় সংগঠন। সংগঠনের খারাপ সময়ে আবার প্রয়োজন হলে পাশে থাকব, ইনশাআল্লাহ।’

এ বিষয়ে ফেনী জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কাজী নজরুল ইসলাম দুলাল বলেন, যতদূর জেনেছি, সে মান-অভিমান থেকে ফেসবুকে দল ছাড়ার ঘোষণা দিয়েছে। আমাদের দল মাত্র ক্ষমতায় এসেছে।

এখন মান-অভিমানের সময় নয়। তবু আমরা এ বিষয়ে বিস্তারিত খোঁজ নিয়ে তার সঙ্গে কথা বলব এবং তাকে দলে আবারও সক্রিয় করার চেষ্টা করব।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

ফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ

হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু

বরিশালে আ.লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার

আজহারীর মাহফিল ঘিরে পুলিশের নজরদারি, আটক ৩৭ নারী পকেটমার

নেতাকর্মী গ্রেপ্তার বন্ধ না হলে থানা পুড়িয়ে দেওয়া হবে, ছাত্রলীগ-যুবলীগ নেতাদের হুমকি

ফেসবুকে পোস্ট দিয়ে দল ছাড়লেন ছাত্রদল নেতা

এ দেশে শেখ হাসিনা ফিরে আসবেন না: শিমুল বিশ্বাস

আ’লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটা আদালতের সাবেক জিপি গ্রেফতার

সর্বাধিক পঠিত

কাফনের কাপড়সহ প্রার্থীকে চিঠি, হাদির মতো হত্যার হুমকি

ভেরিফিকেশনের নামে শিক্ষক পদে সুপারিশপ্রাপ্তদের বাদ দেওয়ার ঘটনায় জামায়াত আমিরের ক্ষোভ

খায়রুল হকের জামিন বহাল, মুক্তিতে বাধা নেই

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আওয়ামী লীগ নেতা

মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা

সাত বছরের মেয়েও যাদের কাছে নিরাপদ না, মানুষ নয় তারা নরপিশাচ

চট্টগ্রামের পাঁচ জেলায় ভূমিধসের সতর্কতা

পাওনা টাকা চাওয়ায় দোকান মালিককে গুলি, আহত ৫

সভাপতির ছেলের এইচএসসি পাসের খবরে বাতিল আগের কমিটি—নতুন কমিটিতেও ৫ বিবাহিত নেতা, আছে সন্তানও

সাংবাদিকের মানিব্যাগ নিল ছাত্রদল সহসভাপতি, ধরা পড়লো সিসিটিভিতে