হাসপাতাল পরিষ্কার অভিযানে এমপি আফজাল: ‘নীট অ্যান্ড ক্লিন কুমারখালী’ গড়ার আশ্বাস

Post Image

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা ও পরিদর্শন করেছেন কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য মোঃ আফজাল হোসেন এমপি। 


সোমবাব (৯ মার্চ) সকাল ৯টায় তিনি স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে হাসপাতালে উপস্থিত হন। এ সময় তিনি হাসপাতাল চত্বরে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন এবং হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, বহির্বিভাগ ও চিকিৎসা সেবার সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন। পাশাপাশি চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন।


এমপি আফজাল হোসেন বলেন, সাধারণ মানুষ যেন দ্রুত ও মানসম্মত চিকিৎসা সেবা পেতে পারে, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। “নীট অ্যান্ড ক্লিন কুমারখালী” গড়ে তোলার লক্ষ্যে হাসপাতালসহ উপজেলার সকল সরকারি প্রতিষ্ঠানে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার ওপর তিনি গুরুত্বারোপ করেন।


এ সময় উপস্থিত ছিলেন কুমারখালী উপজেলা জামায়াতের আমীর ও বিশিষ্ট শিক্ষাবিদ আফতাব উদ্দীন মাস্টার, বাগুলাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাওলানা শামসুদ্দিন আহমদ, নন্দলালপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম, সদকী ইউনিয়নের সাবেক মেম্বার আব্দুল হামিদ, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আবুল হাসান শমসের, বায়তুলমাল সম্পাদক আব্দুল হাকিম, কয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মনিরুল ইসলাম মাস্টার, শিলাইদহ ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আনিসুর রহমান শহিদ, উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য আব্দুল মালেক, অফিস সম্পাদক শরিফুল ইসলাম, পৌর যুব জামায়াতের সভাপতি হাফেজ মাসুদ রানাসহ কুমারখালী পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ও স্থানীয় নেতৃবৃন্দ।


এ সময় উপস্থিত নেতৃবৃন্দ এমপি আফজাল হোসেনের হাসপাতাল পরিষ্কার অভিযান ও পরিদর্শনকে সময়োপযোগী উদ্যোগ হিসেবে উল্লেখ করেন। তারা বলেন, এ ধরনের উদ্যোগের ফলে হাসপাতালের পরিবেশ আরও উন্নত হবে এবং সাধারণ মানুষ উন্নত স্বাস্থ্যসেবা পাবে বলে তারা আশা প্রকাশ করেন।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

গাজীপুরে মাদক সিন্ডিকেটে যোগ না দেওয়ায় ব্যবসায়ীর ওপর হামলা, পায়ের রগ কর্তনের অভিযোগ

কুমিল্লায় নিয়ন্ত্রণ হারিয়ে চাল বোঝাই ট্রাক খাদে, নিহত ৭

হজ যাত্রীদের টিকেটের দাম কমলো ১২ হাজার টাকা

রংপুরে পুলিশ হত্যা মামলায় এক আসামির মৃত্যুদণ্ড

এবার গুমের মামলায় গ্রেপ্তার শেখ মামুন, জিজ্ঞাসাবাদের অনুমতি

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি, যুবদল নেতা মঈনের চার সহযোগী চার দিনের রিমান্ডে

চলমান সংকটের দায়ভার ও পরিণতি মোটেই সহজ হবে না

ফরিদপুরের ভাঙ্গায় বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত অন্তত ৩৫

সর্বাধিক পঠিত

স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে যাবেন খালেদা জিয়া

৮ দফা দাবিতে বান্দরবানে ১৩ অক্টোবর সকাল-সন্ধ্যা হরতাল

গরমে নিজেকে শীতল রাখতে যা করবেন

খালেদা জিয়ার জন্য দোয়ার আহ্বান জামায়াতের

এ বিচার দেশপ্রেমিক সেনাবাহিনীর বিরুদ্ধে নয়

মিয়া গোলাম পরওয়ারের পেশা ব্যবসা, রয়েছে কোটি টাকার স্থাবর সম্পত্তি

জামায়াতের প্রচারণায় বিএনপির হামলা

মুন্সীগঞ্জে নির্বাচনি প্রচারে বিএনপির দুই গ্রুপে দফায় দফায় সংঘর্ষ

চট্টগ্রামে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

ব্যাংক লুটেরারাই এখন বিএনপিতে রাজত্ব করছে: কর্নেল অলি