দানের টাকায় ইতিহাস, পাগলা মসজিদে মিলল ১৮ কোটি ২১ লাখ টাকা

Post Image
  • কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে এবার দানের টাকায় নতুন ইতিহাস সৃষ্টি হয়েছে। প্রায় পাঁচ মাস পর খোলা ১৫টি দানসিন্দুকে পাওয়া ৫১ বস্তা টাকা ১২ ঘণ্টা ধরে গণনা করা হয়। গণনা শেষে টাকার পরিমাণ দাঁড়ায় ১৮ কোটি ২১ লাখ ৬৯ হাজার ৫১৭ টাকা। দানবাক্সে এবার পাওয়া টাকার পরিমাণ আগের সব রেকর্ড ছাড়িয়ে গেছে।

  • আজ শনিবার রাত সোয়া ১০টায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. এরশাদুল আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে শনিবার সকাল সাড়ে ৯টায় টাকা গণনা শুরু হয়ে রাত সাড়ে ৯টায় এ কার্যক্রম শেষ হয়।

  • এদিন সকাল ৭টায় জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিন এবং কিশোরগঞ্জ-১ (কিশোরগঞ্জ সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলামের উপস্থিতিতে দানবাক্সগুলোর তালা খোলা হয়।

  • টাকা গণনার কাজে অংশ নেন, জামিয়া ইমদাদিয়া মাদ্রাসার ৩০০ জন শিক্ষার্থী, পাগলা মসজিদ মাদ্রাসার ৯০ জন শিক্ষার্থী, রূপালী ব্যাংকের ১৫০ জন কর্মকর্তা, পাগলা মসজিদের ৩৫ জন কর্মচারী এবং জেলা প্রশাসনের ২৪ জন কর্মচারী। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের সভাপতিত্বে সাত সদস্যের একটি উপকমিটি এ কার্যক্রম পরিচালনা করে।

  • গণনা কার্যক্রম নির্বিঘ্ন করতে জেলা প্রশাসনের ১৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ৪০ জন পুলিশ সদস্য, ৮ জন এসআরবি সদস্য এবং ১০ জন ব্যাটালিয়ন আনসার সদস্য নিরাপত্তার দায়িত্ব পালন করেন। গণনা করা টাকা পুলিশ পাহারায় ব্যাংকে পাঠানো হচ্ছে।

  • এর আগে গত ২৭ জুন সর্বশেষ পাগলা মসজিদের দানবাক্স খোলা হয়েছিল। সেদিন ১৫টি সিন্দুক থেকে ৪৩ বস্তা টাকা পাওয়া যায়। গণনা শেষে দেশি মুদ্রায় পাওয়া যায় ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৫৬ টাকা। এ ছাড়া বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা, স্বর্ণালংকার ও বিভিন্ন সামগ্রী পাওয়া যায়।

  • জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, পাগলা মসজিদের তহবিলে আগে জমা ছিল ১৩৩ কোটি ২১ লাখ ৮০ হাজার ৫৬৪ টাকা। এ ছাড়া অনলাইনে দান হিসেবে জমা রয়েছে ৪৪ লাখ ৯ হাজার ৯৩৬ টাকা।

  • এ ছাড়া প্রায় ছয় বছর পর গত ১২ অক্টোবর মসজিদের সিলগালা করা (স্বর্ণ, রুপা ও বৈদেশিক মুদ্রা) সিন্দুক খুলে প্রায় ১ হাজার ৪৪ ভরি ১৪ আনা ৪ রতি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা এবং ১৭টি দেশের বৈদেশিক মুদ্রা পাওয়া যায়। পরে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে বৈদেশিক মুদ্রা নগদায়ন করে ৬৫ লাখ ৬২ হাজার ৭২৪ টাকা পাওয়া গেছে। স্বর্ণ ও রুপার বাজারমূল্য নির্ধারণ এবং নিলামের কার্যক্রম চলমান রয়েছে।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

দানের টাকায় ইতিহাস, পাগলা মসজিদে মিলল ১৮ কোটি ২১ লাখ টাকা

ফটিকছড়িতে মাইকিং করে বিএনপির মিছিলে ছাত্রলীগের হামলা

তিন মাসে ৫০ হাজার টাকা বিদ্যুৎ বিল, বিপাকে দিনমজুর

পাবনায় বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ পুলিশের

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের ভিডিওতে ওসির ‘লাইক’ রিঅ্যাক্ট, আজমিরীগঞ্জে আলোচনা

কিডনিজনিত জটিল রোগে ভুগছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জুয়েল রানা

যৌবনের ২০ বছর দলকে দিয়ে নিঃস্ব, জীবিকার তাগিদে ইজিবাইক চালাচ্ছেন ছাত্রদলের সাবেক নেতা

চাঁদপুরে আবারও বিএনপি কার্যালয়ে আগুন

সর্বাধিক পঠিত

আগামীকাল চায়ের দেশে যাচ্ছেন প্রধানমন্ত্রী

বিশ্বকাপের আগে আবারও চোটে নেইমার

মেট্রোরেল দেখে শেখ হাসিনা কেঁদেছিলেন আজ

গরুর মাংসের কেজি ২৫০ টাকা করতে আইনি নোটিশ

সুনামগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক

কোটায় আবেদন নিয়ে একাদশের ভর্তিচ্ছুদের সতর্ক করল আন্তঃশিক্ষা বোর্ড

হাসপাতাল পরিষ্কার অভিযানে এমপি আফজাল: ‘নীট অ্যান্ড ক্লিন কুমারখালী’ গড়ার আশ্বাস

নকআউটের আগে বড় ধাক্কা ফ্রান্স শিবিরে

সাংবাদিকের মানিব্যাগ নিল ছাত্রদল সহসভাপতি, ধরা পড়লো সিসিটিভিতে

৩০ আঙুল নিয়ে শিশুর জন্ম, এলাকায় চাঞ্চল্য