ফটিকছড়িতে মাইকিং করে বিএনপির মিছিলে ছাত্রলীগের হামলা

Post Image
  • চট্টগ্রামের ফটিকছড়িতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা চালিয়ে ও মাইকিং করে লোকজন জড়ো করে বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিলে হামলার অভিযোগ উঠেছে নিষিদ্ধ ঘোষিত যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে।

  • আজ শনিবার বিকেলে উপজেলার নানুপুর ইউনিয়নের কিপায়েতনগর গ্রামে এ হামলায় বেশকয়েকটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়েছে এবং আরও ১০ থেকে ১২টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে। এতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের অন্তত পাঁচজন নেতাকর্মী আহত হয়েছেন। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

  • প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার (২০ নভেম্বর) নানুপুর ইউনিয়ন যুবলীগ নেতা নুরুল করিমের নেতৃত্বে নানুপুর বাজারে একটি মিছিল বের করা হয়। এর প্রতিবাদে আজ শনিবার বিকেলে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন।

  • শতাধিক নেতাকর্মী মোটরসাইকেল নিয়ে মিছিলে অংশ নেন। মিছিলটি কিপায়েতনগর এলাকায় পৌঁছালে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা হামলা চালান বলে অভিযোগ উঠেছে। এ সময় দুই পক্ষের মধ্যে উত্তেজনা ও সংঘর্ষের সৃষ্টি হয়। একপর্যায়ে তিনটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয় এবং আরও ১০ থেকে ১২টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।

  • হামলায় আহতরা হলেন- আকিব, রবিউল, হোসেন, মঞ্জু ও ইয়ামিন। পরে আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়।

  • বিএনপি নেতাকর্মীদের অভিযোগ, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও মাইকিংয়ের মাধ্যমে প্রচারণা চালিয়ে লোকজন জড়ো করে পরিকল্পিতভাবে এ হামলার ঘটনা ঘটানো হয়। এদিকে ঘটনার পর উত্তেজিত লোকজন হামলায় অভিযুক্ত নিষিদ্ধ যুবলীগ নেতা নুরুল করিমের বাড়িতে হামলা চালিয়েছেন বলেও স্থানীয় সূত্রে জানা গেছে।

  • ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অবস্থান নিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ কাজ করছে। হামলায় জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

দানের টাকায় ইতিহাস, পাগলা মসজিদে মিলল ১৮ কোটি ২১ লাখ টাকা

ফটিকছড়িতে মাইকিং করে বিএনপির মিছিলে ছাত্রলীগের হামলা

তিন মাসে ৫০ হাজার টাকা বিদ্যুৎ বিল, বিপাকে দিনমজুর

পাবনায় বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ পুলিশের

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের ভিডিওতে ওসির ‘লাইক’ রিঅ্যাক্ট, আজমিরীগঞ্জে আলোচনা

কিডনিজনিত জটিল রোগে ভুগছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জুয়েল রানা

যৌবনের ২০ বছর দলকে দিয়ে নিঃস্ব, জীবিকার তাগিদে ইজিবাইক চালাচ্ছেন ছাত্রদলের সাবেক নেতা

চাঁদপুরে আবারও বিএনপি কার্যালয়ে আগুন

সর্বাধিক পঠিত

আগামীকাল চায়ের দেশে যাচ্ছেন প্রধানমন্ত্রী

বিশ্বকাপের আগে আবারও চোটে নেইমার

মেট্রোরেল দেখে শেখ হাসিনা কেঁদেছিলেন আজ

গরুর মাংসের কেজি ২৫০ টাকা করতে আইনি নোটিশ

সুনামগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক

কোটায় আবেদন নিয়ে একাদশের ভর্তিচ্ছুদের সতর্ক করল আন্তঃশিক্ষা বোর্ড

হাসপাতাল পরিষ্কার অভিযানে এমপি আফজাল: ‘নীট অ্যান্ড ক্লিন কুমারখালী’ গড়ার আশ্বাস

নকআউটের আগে বড় ধাক্কা ফ্রান্স শিবিরে

সাংবাদিকের মানিব্যাগ নিল ছাত্রদল সহসভাপতি, ধরা পড়লো সিসিটিভিতে

৩০ আঙুল নিয়ে শিশুর জন্ম, এলাকায় চাঞ্চল্য