যৌবনের ২০ বছর দলকে দিয়ে নিঃস্ব, জীবিকার তাগিদে ইজিবাইক চালাচ্ছেন ছাত্রদলের সাবেক নেতা

Post Image
  • যৌবনের সোনালী ২০টি বছর রাজপথের আন্দোলন-সংগ্রামে ব্যয় করে ২০০৩ থেকে ২০২৩ সাল পর্যন্ত টানা দুই দশক ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা ছাত্রদলের নেতৃত্ব দিয়েছেন রেজওয়ান ইসলাম মুকুল। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সাতটি মামলার আসামি হয়ে এবং নানা হামলা-নির্যাতন সহ্য করেও তিনি দল ছাড়েননি। অথচ রাজনৈতিক জীবনের এত দীর্ঘ ত্যাগের পরও বর্তমানে পরিবার নিয়ে চরম অর্থকষ্টে দিন কাটছে কালীগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক এই সাধারণ সম্পাদকের; জীবিকার তাগিদে এখন তাঁকে ইজিবাইক চালাতে হচ্ছে।

  • জানা যায়, বিগত সরকারের আমলে মামলা-হামলার মুখে নিজের জীবনের নিরাপত্তা ও সন্তানদের ভবিষ্যতের কথা ভেবে ২০১৭ সালের ২৮ ডিসেম্বর নিজ এলাকা ছাড়তে বাধ্য হন মুকুল। বর্তমানে তিনি যশোরের টালিখোলা এলাকায় একটি ভাড়া বাসায় পরিবার নিয়ে বসবাস করছেন এবং ২০১৮ সাল থেকে যশোর শহরের রাস্তায় ইজিবাইক চালিয়ে সংসারের খরচ জোগাচ্ছেন।

  • দীর্ঘদিন ইজিবাইক চালাতে গিয়ে দুর্ঘটনায় ভেঙে গেছে তাঁর কোমর ও মেরুদণ্ডের হাড়। গুরুতর শারীরিক সমস্যায় ভুগলেও অর্থাভাবে করাতে পারেননি প্রয়োজনীয় চিকিৎসা। প্রতিদিনের উপার্জনের প্রায় পুরোটাই ব্যয় করেন সন্তানদের পড়াশোনায়। বড় ছেলে সাজিদ হাসান রিফাত (রিয়ান) সরকারি এমএম কলেজে ইংরেজি বিভাগে অনার্স করছেন। ছোট ছেলে সোয়াদ হাসান রাফিন পড়ছে পুলিশ লাইনস স্কুলের অষ্টম শ্রেণিতে।

  • রাজনৈতিক অঙ্গনে সৎ ও আদর্শবান নেতা হিসেবে পরিচিত মুকুলের আত্মমর্যাদাবোধ এখনো অটুট। ইজিবাইক চালিয়ে সংসার চালাতে কোনো সংকোচ নেই তাঁর। তবে দীর্ঘ রাজনৈতিক জীবনের ত্যাগ আর বর্তমান বাস্তবতার ব্যবধান তাঁকে কষ্ট দেয়। জীবনসংগ্রামের মধ্যেও তাঁর চাওয়া খুব বেশি নয়; বড় ছেলের একটি কর্মসংস্থান হলেই আবার নিজ এলাকায় ফিরে রাজনীতিতে সক্রিয় হতে চান তিনি।

  • নিজের রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ করতে গিয়ে আবেগী কণ্ঠে মুকুল বলেন, ‘ছাত্রদল আমাকে পরিচয় দিয়েছে। আমার পুরো যৌবন কেটেছে দলের পেছনে। ক্ষমতার রাজনীতি করিনি, কোনো অপকর্মে জড়াইনি। সব সময় সৎ পথে থেকেছি বলেই আজও মানুষ আমাকে ভালোবাসে। জীবন তো শেষই হয়ে গেল। দলের কাছে আমার ব্যক্তিগত কিছু চাওয়ার বা পাওয়ার নেই। শুধু বড় ছেলেটার একটা চাকরি হলে আবার গ্রামে ফিরে রাজনীতিতে নামার ইচ্ছা আছে।’

  • দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি মুকুলের ভক্তি ও ভালোবাসার কথাও উঠে আসে তাঁর স্মৃতিচারণে। তিনি জানান, ছেলের প্রাইভেট পড়ানোর জন্য জমানো সামান্য টাকা নিয়ে ঢাকায় গিয়ে মরহুম বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিয়েছিলেন। সেই টাকা তাঁকে দিয়েছিল বড় ছেলে। বর্তমানে তাঁর সব স্বপ্নজুড়ে বড় ছেলের একটি স্থায়ী কর্মসংস্থান। ছেলের জন্য একটি সরকারি চাকরি প্রত্যাশা করেন তিনি।

  • মুকুলের রাজনৈতিক জীবনের ত্যাগ ও সংগ্রামের কথা স্মরণ করে কালীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম বলেন, ‘মুকুল অত্যন্ত সৎ ও ত্যাগী একজন নেতা ছিল। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ডজনখানেক মামলার খড়্গ নিয়ে তাকে এলাকা ছাড়তে হয়। এত কষ্টের মধ্যেও এখনো যশোর থেকে এসে দলের কর্মসূচিতে যোগ দেয়। মুকুলের মতো নিবেদিতপ্রাণ ও ত্যাগী নেতার পরিবারের পাশে দলের দাঁড়ানো উচিত। তাঁর যোগ্য সন্তানটির একটি কর্মসংস্থান হলে পরিবারটির চরম দুর্দশা কিছুটা হলেও ঘুচবে।’

  • হামিদুল ইসলাম মুকুলের সময়ে কালীগঞ্জ উপজেলা ছাত্রদলের সভাপতি ছিলেন। এদিকে মুকুলের ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহের বিষয়টি জানতে পেরে ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এম এ মজিদ তাঁকে ডেকে নিয়ে আর্থিক সহায়তা দিয়েছেন। পাশাপাশি মুকুলের পরিবারের পাশে দাঁড়িয়ে তাঁর দুই ছেলের পড়াশোনার দায়িত্বও নিজের কাঁধে তুলে নিয়েছেন তিনি।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের ভিডিওতে ওসির ‘লাইক’ রিঅ্যাক্ট, আজমিরীগঞ্জে আলোচনা

কিডনিজনিত জটিল রোগে ভুগছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জুয়েল রানা

যৌবনের ২০ বছর দলকে দিয়ে নিঃস্ব, জীবিকার তাগিদে ইজিবাইক চালাচ্ছেন ছাত্রদলের সাবেক নেতা

চাঁদপুরে আবারও বিএনপি কার্যালয়ে আগুন

ধরপাকড়ের পর ওসিকে হুমকি ‘কাফনের কাপড় রেডি রাখিস’

‘সরকারকে বলব বিএনপি নেতাকর্মীদের প্রাইমারি স্কুলে ভর্তি করিয়ে দিন, তাহলে হয়তো দেশটা ভালো থাকবে’

রোহিঙ্গা প্রত্যাবাসনে আইসিজের সময়সীমা বাস্তবায়নের আহ্বান জামায়াত আমিরের

জিয়াউল আহসানের বাড়িতে আগুন, ভাঙচুর

সর্বাধিক পঠিত

বিশ্বকাপের আগে আবারও চোটে নেইমার

শপিংমল-দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ

অর্থের অভাবে পলিথিন সেলাই করে আর্জেন্টিনার পতাকা বানাল শিশু, পাশে দাঁড়াল ফ্যান ক্লাব

সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব আইনমন্ত্রীর

মেট্রোরেল দেখে শেখ হাসিনা কেঁদেছিলেন আজ

সাংবাদিকের মানিব্যাগ নিল ছাত্রদল সহসভাপতি, ধরা পড়লো সিসিটিভিতে

কোটায় আবেদন নিয়ে একাদশের ভর্তিচ্ছুদের সতর্ক করল আন্তঃশিক্ষা বোর্ড

সুনামগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক

গরুর মাংসের কেজি ২৫০ টাকা করতে আইনি নোটিশ

আগামীকাল চায়ের দেশে যাচ্ছেন প্রধানমন্ত্রী