বিশ্বকাপের আগে আবারও চোটে নেইমার

Post Image

একের পর এক চোটের কারণে ২০২৬ বিশ্বকাপের ব্রাজিল দলে তার জায়গা পাওয়া নিয়েই ছিল অনিশ্চয়তা। অবশেষে দলে ডাক পেলেও নেইমারের বিশ্বকাপ খেলা নিয়ে সংশয় কাটছে না। এবার তার ডান পায়ের কাফে সমস্যা ধরা পড়েছে। ফলে কিছুটা হলেও শঙ্কা তৈরি করেছে তার বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে।

নেইমারের বর্তমান ক্লাব সান্তোস এক বিবৃতিতে জানিয়েছে, ডান পায়ের কাফ মাসলে (পেশি) চোট পাওয়ায় ক্লাবটির হয়ে সামনের ম্যাচগুলোতে তিনি মাঠে নামতে পারবেন না। আগামী ২৭ মে ব্রাজিলের বিশ্বকাপ ক্যাম্পে যোগ দেওয়ার কথা রয়েছে ৩৪ বছর বয়সী এই ব্রাজিলিয়ান তারকার।

ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সান্তোসের হয়ে খেলার সময় নেইমারের ডান পায়ের কাফ মাসলে ২ মিলিমিটারের একটি ছোট চোট ধরা পড়েছে। এই চোটের কারণে আসন্ন দক্ষিণ আমেরিকান কাপে সান লরেঞ্জো এবং ব্রাজিলিয়ান সিরি এ'তে গ্রেমিওর বিপক্ষে সান্তোসের হয়ে দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ মিস করবেন এই ফরোয়ার্ড।

তবে ক্লাবের মেডিকেল টিমের প্রধান রদ্রিগো জোগাইব জানিয়েছেন, নেইমারের এই চোট খুব একটা গুরুতর নয়। আগামী সপ্তাহের মধ্যেই তিনি পুরোপুরি ফিট হয়ে উঠবেন এবং সময়মতো ব্রাজিলের বিশ্বকাপ ক্যাম্পে যোগ দিতে পারবেন।

যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে আগামী মাসে শুরু হতে যাচ্ছে বিশ্বকাপের মেগা আসর। বিশ্বমঞ্চে নামার আগে আগামী ৩১ মে রিও ডি জেনেইরোর ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে পানামার বিপক্ষে এবং এরপর মিশরের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে ব্রাজিল। তবে এই ম্যাচগুলোতে নেইমারকে মাঠে দেখা যাবে কি না, তা নিয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি। উল্লেখ্য, এবারের বিশ্বকাপে ‘ডি’ গ্রুপে ব্রাজিলের প্রথম ম্যাচ মরক্কোর বিপক্ষে। গ্রুপের বাকি দুই প্রতিপক্ষ হলো হাইতি এবং স্কটল্যান্ড।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ির সামনে তরুণীর অবস্থান

টিউমার সন্দেহে জানা গেল ৭ মাসের অন্তঃসত্ত্বা শিশু, নানা পলাতক

সুরা বাইয়্যিনাতে মানুষের জন্য যে শিক্ষা রয়েছে

নিষেধাজ্ঞার আগে চাঁদপুরের ঘাটে বেড়েছে ইলিশের দাম, বিক্রি হচ্ছে কেজি ৩ হাজারে

কুমিল্লায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৫

সাংবাদিককে না পেয়ে ছেলেকে ধরে নিয়ে গেল পুলিশ

ছিনতাইকারী ধরতে গিয়ে প্রাণ দিলেন সিএমপি কনস্টেবল আল আমিন

শিক্ষক দিবসের ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’ স্লোগান, প্রধান শিক্ষক গ্রেপ্তার

সর্বাধিক পঠিত

নতুন মহাপরিচালকের জন্য শুভ কামনা

শাপলা চত্বরে গণহত্যার বিচার দাবিতে শিবিরের মানববন্ধন

যারা গণভোট মানবেন না, তারা মুনাফেক : শিশির মনির

ফুটপাত উচ্ছেদে অভিযানে বিএনপির দুই গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া

সংখ্যালঘু নির্যাতন সহ্য করব না, প্রয়োজনে মন্ত্রিত্ব ছাড়ব: ধর্মমন্ত্রী

এসি রুমে বসে জনগণের সমস্যা বোঝা যায় না: সংসদে হাসনাত আবদুল্লাহ

স্থানীয় সরকার নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি সারজিস

সিলেট সিমান্তে ১ কোটি ৯০ লাখ টাকার চোরাই মাল জব্দ

প্রেমে রাজি না হওয়ায় বিদ্যালয়ে ঢুকে স্কুলছাত্রীকে লাথি, ভাঙলো তিন দাঁত