ধরপাকড়ের পর ওসিকে হুমকি ‘কাফনের কাপড় রেডি রাখিস’

Post Image


চট্টগ্রামের মিরসরাইয়ের জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) মোহাম্মদ আব্দুল হালিমকে একটি নম্বর থেকে প্রাণনাশ ও তার পরিবারের সদস্যদের ক্ষতি করার হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি।

জিডি সূত্রে জানা গেছে, বুধবার (১৮ নভেম্বর) রাত ৮টা ৫৩ মিনিটের পর থেকে বিভিন্ন সময়ে জোরারগঞ্জ থানার ওসির ব্যবহৃত সরকারি মোবাইল নম্বরে হোয়াটসঅ্যাপে একাধিক হুমকির বার্তা পাঠানো হয়।

বার্তাগুলোতে ইংরেজি ও বাংলায় বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রদর্শন করা হয়। ইংরেজিতে পাঠানো বার্তাগুলোর মধ্যে রয়েছে—‘হাউ আর ইউ?। উই আর ওয়ারি অ্যাবাউট ইওর ফ্যামিলি। ইফ ইউ কিপ অন ডুয়িং হোয়াট ইউ ডিড, উই উইল টেক অ্যাকশন ভেরি সুন’ (তুচ্ছতাচ্ছিল্য করে লেখা ওই বার্তার অর্থ দাঁড়ায়—তুই কেমন আছিস? আমরা তোর পরিবার নিয়ে চিন্তিত। তুই যা করেছিস তা যদি চালিয়ে যাস, তবে আমরা খুব শিগগির ব্যবস্থা নেব)’।

বাংলায় পাঠানো বার্তায় বলা হয়—‘পরিবার শেষ করে দেব। বংশ শেষ করে দেব। আজকের পর থেকে কোনো ছাত্রলীগের নেতাকর্মীকে গ্রেফতার করা হলে খবর আছে।’

অন্য একটি বার্তায় তাকে উদ্দেশ করে বলা হয়, ‘তুই যদি তোর চিন্তা করিস, জোরারগঞ্জ থানার কথা চিন্তা করিস, তোর জীবনের কথা চিন্তা করিস, গ্রেফতার করা থেকে বিরত থাকিস। না হলে রক্ষা নেই।’ সবশেষ হুমকিতে বলা হয়—‘এটাই শেষ কথা। কাফনের কাপড় রেডি রাখিস, না হলে রাস্তায় পড়ে থাকবি।’

এসব হুমকির ঘটনায় পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোহাম্মদ আব্দুল হালিম বাদী হয়ে জোরারগঞ্জ থানায় একটি জিডি করেন।

এ বিষয়ে ওসি আব্দুল হালিম বলেন, জোরারগঞ্জ থানা পুলিশের নিয়মিত অভিযানে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি, গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি এবং মাদক কারবারে জড়িত ব্যক্তিদের গ্রেফতার করা হচ্ছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন মামলার আসামি ও কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের অনেক সদস্যকেও গ্রেফতার করা হয়েছে। এসব অভিযানের কারণে এমন হুমকি দেওয়া হতে পারে বলে ধারণা করছেন তিনি।

তিনি আরও জানান, হুমকি দেওয়া নম্বরটির পরিচয় শনাক্ত এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের ভিডিওতে ওসির ‘লাইক’ রিঅ্যাক্ট, আজমিরীগঞ্জে আলোচনা

কিডনিজনিত জটিল রোগে ভুগছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জুয়েল রানা

যৌবনের ২০ বছর দলকে দিয়ে নিঃস্ব, জীবিকার তাগিদে ইজিবাইক চালাচ্ছেন ছাত্রদলের সাবেক নেতা

চাঁদপুরে আবারও বিএনপি কার্যালয়ে আগুন

ধরপাকড়ের পর ওসিকে হুমকি ‘কাফনের কাপড় রেডি রাখিস’

‘সরকারকে বলব বিএনপি নেতাকর্মীদের প্রাইমারি স্কুলে ভর্তি করিয়ে দিন, তাহলে হয়তো দেশটা ভালো থাকবে’

রোহিঙ্গা প্রত্যাবাসনে আইসিজের সময়সীমা বাস্তবায়নের আহ্বান জামায়াত আমিরের

জিয়াউল আহসানের বাড়িতে আগুন, ভাঙচুর

সর্বাধিক পঠিত

বিশ্বকাপের আগে আবারও চোটে নেইমার

শপিংমল-দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ

অর্থের অভাবে পলিথিন সেলাই করে আর্জেন্টিনার পতাকা বানাল শিশু, পাশে দাঁড়াল ফ্যান ক্লাব

সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব আইনমন্ত্রীর

মেট্রোরেল দেখে শেখ হাসিনা কেঁদেছিলেন আজ

সাংবাদিকের মানিব্যাগ নিল ছাত্রদল সহসভাপতি, ধরা পড়লো সিসিটিভিতে

কোটায় আবেদন নিয়ে একাদশের ভর্তিচ্ছুদের সতর্ক করল আন্তঃশিক্ষা বোর্ড

সুনামগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক

গরুর মাংসের কেজি ২৫০ টাকা করতে আইনি নোটিশ

আগামীকাল চায়ের দেশে যাচ্ছেন প্রধানমন্ত্রী