জিয়াউল আহসানের বাড়িতে আগুন, ভাঙচুর

Post Image
  • সাবেক মেজর জেনারেল জিয়াউল আহসানের ব‌রিশালের বাসায় আগুন দেওয়া হয়েছে।

  • আজ বৃহস্প‌তিবার বরিশালের কলেজ রোডস্থ বাসভবনে এই অ‌গ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে বাসভবনের নিচতলার এক‌টি কক্ষ বেশ ক্ষ‌তিগ্রস্ত হয়েছে। পুড়ে গেছে আসবাবপত্র। পরে স্থানীয় ও ফায়ার সা‌র্ভিসের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

  • ব‌রিশাল কোতোয়ালি মডেল থানা পু‌লিশের বগুড়া ফাঁ‌ড়ির ইনচার্জ মাহাফুজুর রহমান বললেন, ঘটনাস্থল প‌রিদর্শন করেছেন ঊর্ধ্বতন কর্মকর্তারা। কে বা কারা আগুন দিয়েছে সেটা আমরা এখনো জানতে পা‌রি‌নি।

  • স্থানীয়রা জানান, সন্ধ‌্যার দিকে ছাত্রদলের ৪০/৫০ জন যুবক কলেজ রোডসংলগ্ন বৈদ‌্যপাড়ার আলহাজ না‌সির উদ্দিন সড়কে এসে ‌জিয়াউল আহসানের বাস ভবন তহুরা ম‌ঞ্জিলে ঢুকে ভাঙচুর শুরু করে। এতে তিনতলা এক‌টি ভবনের জানালার গ্লাস ভাঙচুর করা হয়। একপর্যায়ে নিচতলায় পেট্রল ঢেলে আগুন ধ‌রিয়ে দেয়। যুবকরা চলে যাওয়ার পর স্থানীয় ও ফায়ার সা‌র্ভিস ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

  • আগুন দেওয়া বাস ভবন‌টিতে জিয়াউল আহসানের ছোট ভাই ব‌রিশাল সি‌টির সাবেক প‌্যানেল মেয়র ও ২০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জিয়াউর রহমান বিপ্লব বসবাস করতেন।

  • ২০২৪ সালের ৫ আগস্টের পর ভবন‌টিতে থাকেন না বিপ্লব। এ ছাড়া তহুরা ম‌ঞ্জিলের অন‌্য ভবনে বসবাস করেন জিয়াউল আহসানের বড় ভাই ঢাকা শিক্ষা বোর্ডের সাবেক ‌চেয়ারম‌্যান মু জিয়াউল হক। তি‌নিও ব‌রিশালে বর্তমানে থাকেন না। আর জিয়াউল আহসান বর্তমানে কারাগারে রয়েছেন।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

জিয়াউল আহসানের বাড়িতে আগুন, ভাঙচুর

সংক্ষিপ্ত রায়ে কাদের মোল্লার ফাঁসি ছিল ইতিহাসের নিকৃষ্টতম ঘটনা: প্রধান বিচারপতি

গাড়ি থামিয়ে বিএনপি নেতাকে তুলে নিয়ে গেল আওয়ামী লীগের নেতাকর্মীরা

ক্ষমা চেয়ে পদত্যাগ করলেন টুঙ্গিপাড়ার ছাত্রদল নেতা

গ্রামীণ ব্যাংকের পাশ থেকে ৬ ককটেল সদৃশ বস্তু উদ্ধার

সিকিউরিটি গার্ডের পোশাকে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী আটক

প্রস্তুতি নিচ্ছেন সাদপন্থিরা, বন্ধের দাবি জুবায়েরপন্থিদের

মসজিদের মাইকে ‘ফ্যামিলি কার্ড’ দেওয়ার ঘোষণা দিয়ে নারীদের কাছে সিম বিক্রি!

সর্বাধিক পঠিত

সবার জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করা সরকারের অন্যতম বড় চ্যালেঞ্জ

ক্রিকেট ম্যাচ দেখতে যাবেন হামজা চৌধুরী

ফরিদপুরে মাদরাসাছাত্রকে ধর্ষণ চেষ্টার দায়ে ইমামের ৭ বছরের কারাদণ্ড

হাদি হত্যার বিচার চেয়ে পাগলা মসজিদের দানবাক্সে চিরকুট

বিশ্বকাপের আগে আবারও চোটে নেইমার

তুর্কি প্রেসিডেন্টকে বিরোধীদলীয় নেতার শুভেচ্ছাপত্র হস্তান্তর

রংপুরে কালিমার পতাকা নিয়ে বিক্ষোভ

চালু হলো 'হ্যালো ডিসি' অ্যাপ, এক ক্লিকেই মিলবে জেলা প্রশাসনের সেবা

ড. ইউনূসকে জুলাই শহীদ নাফিজের স্মারক চিত্রকর্ম উপহার দিলেন ডাকসু ভিপি

সাংবাদিকের মানিব্যাগ নিল ছাত্রদল সহসভাপতি, ধরা পড়লো সিসিটিভিতে