আগামীকাল চায়ের দেশে যাচ্ছেন প্রধানমন্ত্রী

Post Image

আগামীকাল বুধবার চায়ের দেশ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুপুরে ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন তিনি। এ কর্মসূচির আওতায় মির্জাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ১৫৫টি পরিবারের মধ্যে কার্ড বিতরণ করা হবে।

পাশাপাশি ১২০ জনকে বিভিন্ন ধরনের সরকারি অনুদান ও সহায়তা প্রদান করা হবে। ফলে প্রধানমন্ত্রীর হাত থেকে মোট ২৭৫ উপকারভোগী সহায়তা গ্রহণ করবেন। ক্যানসার, কিডনি রোগ, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া রোগীদের এককালীন আর্থিক অনুদান দেওয়া হবে। এছাড়া ক্ষুদ্র জাতিসত্তা ও নৃগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, শিক্ষার্থীদের শিক্ষাসহায়তা, চা-শ্রমিকদের টেকসই আবাসন সুবিধা দুস্থ, অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী ও গৃহহীন ব্যক্তিদের জন্য বিশেষ সহায়তা প্রদান করা হবে।

প্রধানমন্ত্রীর সফর সফল করতে স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাকর্মীরা সমন্বিতভাবে কাজ করছেন। স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ), বিভিন্ন গোয়েন্দা সংস্থা, পুলিশ, র‌্যাব, সেনাবাহিনীসহ সংশ্লিষ্ট সংস্থাগুলো নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে।

মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী বলেন, নির্বাচনি জনসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান মৌলভীবাজারে আসার প্রতিশ্রুতি দিয়েছিলেন। সরকার গঠনের চার মাসেই তিনি ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে শ্রীমঙ্গলে আসছেন, যা এলাকার মানুষের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

তিনি বলেন, বৃহত্তর সিলেটের মধ্যে সবচেয়ে বড় সংবর্ধনা প্রধানমন্ত্রীকে দিতে চাই আমরা। সফর সফল করতে সর্বস্তরের মানুষকে সম্পৃক্ত করা হয়েছে। যদিও বৈরী আবহাওয়া কিছুটা চ্যালেঞ্জ তৈরি করতে পারে, তবু আমাদের প্রস্তুতি প্রায় সম্পন্ন।

ইউএনও মো. জিয়াউর রহমান বলেন, প্রধানমন্ত্রীর সফরসূচি পাওয়ার পর থেকেই প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। মঞ্চ নির্মাণ, বসার ব্যবস্থা, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সার্বিক সমন্বয়ের কাজ চলমান।

তিনি জানান, মির্জাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ১৫৫ জন প্রকৃত সুবিধাভোগীর তালিকা যাচাই-বাছাই শেষে চূড়ান্ত করা হয়েছে। এছাড়া আরো ১২০ জন বিভিন্ন ধরনের সরকারি সহায়তা পাবেন। অনুষ্ঠানটি সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

‘জামায়াত নেতার বিএনপিতে একক যোগদানকে ২০০ জনের বলে প্রচার’

ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানার সমর্থকদের ওপর হামলা

প্রধান ফটক তালাবদ্ধ, ভেতরে স্বাস্থ্য সহকারীদের আড্ডা

‘চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেব’, যুবদল নেতার নামে পোস্টার ভাইরাল

হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে : রিজভী

১৪০০ জেলে কার্ড, তবুও সরকারি চাল থেকে বঞ্চিত প্রকৃত জেলেরা

মক্কায় হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: জামায়াত আমির

‘জয় বাংলা’ বলে বিএনপি কার্যালয় ভাঙচুর, রাতেই আ.লীগ নেতার বাড়িতে আগুন

সর্বাধিক পঠিত

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহতের পরিবারকে দেওয়া হবে ক্ষতিপূরণ

গণভোট বাস্তবায়নের দাবিতে লিফলেট বিতরণ

সড়কে ভেঙে পড়েছে ১৭টি খুঁটি, নিহত ১

দুপক্ষের গোলাগুলির মধ্যে পড়ে দুই শিক্ষার্থী গুলিবিদ্ধ

এনসিপির নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র বাতিল

কুকুরটির শরীর থেকে নমুনা সংগ্রহ, তদন্ত কমিটি করেছে প্রশাসন

চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীর ওপর হামলা, অভিযুক্ত বিএনপি নেতা

চাঁদা না পেয়ে প্রবাসীর ভবনের নির্মাণসামগ্রী লুট ছাত্রদল নেতার

চাঁপাইনবাবগঞ্জে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণ, নিহত ২

আগে ছিলেন আ.লীগ, এখন হয়েছেন বিএনপি নেতা