কিশোরগঞ্জে ইজতেমা

প্রস্তুতি নিচ্ছেন সাদপন্থিরা, বন্ধের দাবি জুবায়েরপন্থিদের

Post Image
  • কিশোরগঞ্জে আগামীকাল বৃহস্পতিবার (১৯ নভেম্বর) থেকে শনিবার পর্যন্ত তিন দিনব্যাপী জেলা ইজতেমা আয়োজনের চূড়ান্ত প্রস্তুতি নিয়েছেন তাবলিগ জামাতের মাওলানা সাদ কান্ধলবীর অনুসারীরা। সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়নের সুলতানপুর এলাকায় মারকাজ মসজিদ-সংলগ্ন মাঠে জেলার ১০টি উপজেলার সাথীদের অংশগ্রহণে এই ইজতেমা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

  • এদিকে সাদপন্থিদের এই আয়োজন বন্ধের দাবি এবং ২০১৮ ও ২০২৪ সালে টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে সংঘটিত হত্যাকাণ্ডের বিচার চেয়ে আজ বুধবার শহরে বিক্ষোভ সমাবেশ করেছেন মাওলানা জুবায়েরপন্থি ও স্থানীয় আলেম-ওলামারা।

  • বিকেলে শহরের শহীদী মসজিদ চত্বরে ‘জেলা ইমাম উলামা পরিষদ ও সর্বস্তরের তাবলিগের সাথীবৃন্দ’র ব্যানারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের জেলা শাখার সভাপতি শফীকুর রহমান জালালাবাদীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সহসভাপতি ও আল জামিয়াতুল ইমদাদিয়ার মহাপরিচালক মাওলানা সাব্বির আহমেদ রশিদ, সাধারণ সম্পাদক মুফতি আবুল বাশার এবং বাংলাদেশ খেলাফত মজলিস নেতা শেরজাহান মোমেনী প্রমুখ। একই দাবিতে তারা গত ৯ নভেম্বর জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপিও দিয়েছিলেন।

  • বিক্ষোভ সমাবেশে বক্তারা অভিযোগ করেন, সাদপন্থিরা ইজতেমার নামে ভ্রান্ত মতবাদ প্রচার করছেন। দেওবন্দি ওলামায়ে কেরামের নেতৃত্বে সারাবিশ্বে তাবলিগ জামাতের মূল কাজ পরিচালিত হলেও মাওলানা সাদ কান্ধলবী কোরআন-হাদিসের মনগড়া ব্যাখ্যা ও শরিয়তবিরোধী বয়ান দিচ্ছেন। তাই কিশোরগঞ্জে কোনোভাবেই এই ইজতেমা হতে দেওয়া যাবে না।

  • সমাবেশে মাওলানা সাব্বির আহমেদ রশিদ বলেন, ‘সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে এ বিষয়ে কথা হয়েছে। তিনি বর্তমান পরিস্থিতিতে কোনো কর্মসূচি গ্রহণ না করার অনুরোধ জানিয়েছেন। তবে সাদপন্থিদের ইজতেমা বন্ধ না হলে আমরা নিজেরা আলোচনা করে পরবর্তী কঠোর কর্মসূচি গ্রহণ করব।’ অন্যদিকে সাদপন্থি অংশের জেলা পর্যায়ের সাথী অধ্যাপক বোরহান উদ্দিন জানান, তারা ইজতেমার সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছেন। গতকাল বিকেল পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে বা কারও কাছ থেকে কোনো বাধা কিংবা হুমকি দেওয়া হয়নি বলেও তিনি উল্লেখ করেন।

  • এ বিষয়ে জানতে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুজ্জামান মারুফকে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

প্রস্তুতি নিচ্ছেন সাদপন্থিরা, বন্ধের দাবি জুবায়েরপন্থিদের

মসজিদের মাইকে ‘ফ্যামিলি কার্ড’ দেওয়ার ঘোষণা দিয়ে নারীদের কাছে সিম বিক্রি!

বিএনপির মিছিলে আওয়ামী লীগের হামলা, নিহত ২

গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ের নাম বদলে শেখ মুজিবুর রহমানের নামের ব্যানার টাঙাল নিষিদ্ধ ছাত্রলীগ

বিএনপি নেতার বাড়িতে আগুন দেওয়ার ঘটনায় জামায়াতের নিন্দা

শেখ হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দেওয়া মুফতি রুহুল আমিন আটক

টুঙ্গিপাড়ায় জামায়াত নেতার দোকান ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ

গাজীপুরে পুলিশের গাড়িতে শ্রমিকদের আগুন

সর্বাধিক পঠিত

জামায়াতের নারী কর্মীদের মিটিংয়ে বিএনপির হামলা নিহত ১

ইটভাটার মাটি কাটাকে কেন্দ্র করে বিএনপি নেতাকে গুলি করে হত্যা

আর্জেন্টিনা-মিশর ম্যাচ কেন্দ্রিক সংঘর্ষে নিহতের মরদেহ বাড়িতে পৌঁছেছে

উজিরপুরে শিক্ষককে মারধর

সবার জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করা সরকারের অন্যতম বড় চ্যালেঞ্জ

১৮ লাখ টাকার পাবলিক টয়লেট এখন ব্যক্তিগত গোডাউন

ক্রিকেট ম্যাচ দেখতে যাবেন হামজা চৌধুরী

ফরিদপুরে মাদরাসাছাত্রকে ধর্ষণ চেষ্টার দায়ে ইমামের ৭ বছরের কারাদণ্ড

সাংবাদিকের মানিব্যাগ নিল ছাত্রদল সহসভাপতি, ধরা পড়লো সিসিটিভিতে

বিশ্বকাপের আগে আবারও চোটে নেইমার