টুঙ্গিপাড়ায় জামায়াত নেতার দোকান ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ

Post Image


গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জামায়াতে ইসলামীর ডুমুরিয়া ইউনিয়ন শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকের দোকান ও বাড়িঘর ভাঙচুর এবং অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে।

জানা যায়, রবিবার (১৫ নভেম্বর) বিকেল ৩টা থেকে সাড়ে ৩টার দিকে আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল নিয়ে এসে জামায়াতে ইসলামীর টুঙ্গিপাড়া উপজেলার ডুমুরিয়া ইউনিয়ন শাখার সভাপতি মো. ওবায়দুল্লাহর পাকুর্তিয়া বাজারে অবস্থিত ওষুধের দোকানে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। পরে তারা ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মো. আলিউল্লাহর বাড়িতেও ভাঙচুর চালান বলে অভিযোগ করা হয়েছে।

এ বিষয়ে জামায়াতে ইসলামীর ডুমুরিয়া ইউনিয়ন শাখার সভাপতি মো. ওবায়দুল্লাহ বলেন, ‘রবিবার বিকেল ৩টা থেকে সাড়ে ৩টার মধ্যে আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল নিয়ে এসে পাকুর্তিয়া বাজারে আমার ওষুধের দোকানে ভাঙচুর চালান এবং আগুন দিয়ে পুড়িয়ে দেন। এ সময় দোকানের ওষুধ লুট করে নিয়ে যাওয়া হয়। এতে আমার আনুমানিক ১৪ থেকে ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আমি প্রাণভয়ে এলাকা ছেড়ে অন্যত্র অবস্থান করছি। পরিবার নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছি। যেকোনো সময় আমার বাড়িঘরেও আগুন দেওয়া হতে পারে বলে আশঙ্কা করছি। এ ছাড়া ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মো. আলিউল্লাহর বাড়িতেও ভাঙচুর চালানো হয়েছে। বর্তমানে তিনিও এলাকার বাইরে রয়েছেন। আমি ও আমার নেতাকর্মীরা আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছি।’

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ের নাম বদলে শেখ মুজিবুর রহমানের নামের ব্যানার টাঙাল নিষিদ্ধ ছাত্রলীগ

বিএনপি নেতার বাড়িতে আগুন দেওয়ার ঘটনায় জামায়াতের নিন্দা

শেখ হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দেওয়া মুফতি রুহুল আমিন আটক

টুঙ্গিপাড়ায় জামায়াত নেতার দোকান ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ

গাজীপুরে পুলিশের গাড়িতে শ্রমিকদের আগুন

শেরপুর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, আটক ১২

খুলনায় সড়ক দুর্ঘটনায় নোবিপ্রবি শিক্ষার্থী সাগরের মা-বাবার মৃত্যু

দোকানের ভাগ নিয়ে বিরোধ: জমিয়ত নেতার পাঞ্জাবি ছিঁড়লেন ছাত্রদল নেতাকর্মীরা

সর্বাধিক পঠিত

জামায়াতের নারী কর্মীদের মিটিংয়ে বিএনপির হামলা নিহত ১

ইটভাটার মাটি কাটাকে কেন্দ্র করে বিএনপি নেতাকে গুলি করে হত্যা

আর্জেন্টিনা-মিশর ম্যাচ কেন্দ্রিক সংঘর্ষে নিহতের মরদেহ বাড়িতে পৌঁছেছে

সবার জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করা সরকারের অন্যতম বড় চ্যালেঞ্জ

১৮ লাখ টাকার পাবলিক টয়লেট এখন ব্যক্তিগত গোডাউন

উজিরপুরে শিক্ষককে মারধর

ক্রিকেট ম্যাচ দেখতে যাবেন হামজা চৌধুরী

ফরিদপুরে মাদরাসাছাত্রকে ধর্ষণ চেষ্টার দায়ে ইমামের ৭ বছরের কারাদণ্ড

সাংবাদিকের মানিব্যাগ নিল ছাত্রদল সহসভাপতি, ধরা পড়লো সিসিটিভিতে

বিশ্বকাপের আগে আবারও চোটে নেইমার