ক্রিকেট ম্যাচ দেখতে যাবেন হামজা চৌধুরী

Post Image

বাংলাদেশ ফুটবল দলের সবচেয়ে বড় তারকা হামজা দেওয়ান চৌধুরী। ফুটবলার হলেও বাংলাদেশের ক্রিকেটের খোঁজখবর রাখেন তিনি। ব্যক্তিগত কারণে আকস্মিকভাবে ঢাকা সফর করছেন হামজা। বিভিন্ন মার্কেটিং চুক্তির পাশাপাশি আজ বিকেলে ক্রিকেট ম্যাচ দেখতে যাবেন তিনি। 

মিরপুরে চলছে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার টেস্ট ম্যাচ। সেই ম্যাচে অবশ্য তিনি যাচ্ছেন না। ক্রীড়া মন্ত্রণালয় কিশোর-কিশোরীদের জন্য নতুন কুড়ি স্পোর্টস চালু করেছে। নতুন কুড়ি স্পোর্টসের ক্রিকেট ম্যাচ দেখতে যাবেন হামজা। আজ বিকেলে রাজধানী ঢাকার মোহাম্মদপুরে ক্রীড়া শিক্ষা মাঠে ক্রিকেট ম্যাচ দেখবেন হামজা। 

গত পরশু দিন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক নতুন কুড়ি স্পোর্টসে হামজা চৌধুরীকে সম্পৃক্ত করার আশা ব্যক্ত করেছিলেন। হামজার ব্যস্ত সূচির মধ্যে ক্রিকেট ম্যাচ দেখার বিষয়টি চূড়ান্ত হয়েছে। হামজার সাথে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক ও বাফুফে সভাপতি তাবিথ আউয়ালও উপস্থিত থাকবেন। 

গত পরশু দিন হামজা মিরপুরে জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন। ক্রিকেট স্টেডিয়ামের উদ্দেশ্যে রওনা হলেও ততক্ষণে ক্রিকেটাররা অনুশীলন শুরু করে দিয়েছিলেন। এজন্য হামজার সঙ্গে আর ক্রিকেটারদের সাক্ষাৎ হয়নি। জাতীয় দলের ক্রিকেটাররা সাক্ষাৎ না পেলেও উঠতি ক্রিকেটাররা আজ হামজাকে দেখার সুযোগ পাবেন। 

ফিফা উইন্ডো ছাড়া হামজা ক্লাব থেকে তেমন ছুটি পান না। এক মৌসুম শেষ ও আরেক মৌসুম শুরুর সময় কিছুটা ফ্রি থাকেন ফুটবলাররা। এবার সেই সময়ে দিন পাঁচেকের সফরে বাংলাদেশে এসেছেন হামজা। কয়েকটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেছেন। আগামীকাল ইংল্যান্ড ফিরে যাবার কথা রয়েছে তার। 

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ির সামনে তরুণীর অবস্থান

টিউমার সন্দেহে জানা গেল ৭ মাসের অন্তঃসত্ত্বা শিশু, নানা পলাতক

সুরা বাইয়্যিনাতে মানুষের জন্য যে শিক্ষা রয়েছে

নিষেধাজ্ঞার আগে চাঁদপুরের ঘাটে বেড়েছে ইলিশের দাম, বিক্রি হচ্ছে কেজি ৩ হাজারে

কুমিল্লায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৫

সাংবাদিককে না পেয়ে ছেলেকে ধরে নিয়ে গেল পুলিশ

ছিনতাইকারী ধরতে গিয়ে প্রাণ দিলেন সিএমপি কনস্টেবল আল আমিন

শিক্ষক দিবসের ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’ স্লোগান, প্রধান শিক্ষক গ্রেপ্তার

সর্বাধিক পঠিত

নতুন মহাপরিচালকের জন্য শুভ কামনা

শাপলা চত্বরে গণহত্যার বিচার দাবিতে শিবিরের মানববন্ধন

যারা গণভোট মানবেন না, তারা মুনাফেক : শিশির মনির

ফুটপাত উচ্ছেদে অভিযানে বিএনপির দুই গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া

সংখ্যালঘু নির্যাতন সহ্য করব না, প্রয়োজনে মন্ত্রিত্ব ছাড়ব: ধর্মমন্ত্রী

এসি রুমে বসে জনগণের সমস্যা বোঝা যায় না: সংসদে হাসনাত আবদুল্লাহ

স্থানীয় সরকার নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি সারজিস

সিলেট সিমান্তে ১ কোটি ৯০ লাখ টাকার চোরাই মাল জব্দ

প্রেমে রাজি না হওয়ায় বিদ্যালয়ে ঢুকে স্কুলছাত্রীকে লাথি, ভাঙলো তিন দাঁত