গাজীপুরে পুলিশের গাড়িতে শ্রমিকদের আগুন

Post Image


ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে চলমান শ্রমিক আন্দোলনের মধ্যে গাজীপুর মহানগরীতে পুলিশের একটি জিপে আগুন দিয়েছেন বিক্ষুব্ধ পোশাকশ্রমিকেরা। আজ বুধবার সকাল সোয়া ১০টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ছয়দানা এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

গাজীপুর মডার্ন ফায়ার সার্ভিসের পরিদর্শক মো. রাজীব হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আগুনে পুড়ে যাওয়া গাড়িটি গাজীপুর মেট্রোপলিটন পুলিশের।

এর আগে সকাল সাড়ে ৮টার দিকে মহানগরীর ছয়দানা ও হারিকেন এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন পোশাকশ্রমিকেরা। এ ছাড়া ভোগড়া বাইপাস, বাসন সড়ক, কলম্বিয়া ও মালেকের বাড়ি এলাকাতেও শ্রমিকেরা সড়কে অবস্থান নেন। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন হাজারো যাত্রী।

শিল্প পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বেশ কিছুদিন ধরে গাজীপুরের বিভিন্ন এলাকার পোশাক কারখানার শ্রমিকেরা ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলন করছেন। এর ধারাবাহিকতায় মঙ্গলবার কোনাবাড়ী, জরুন, ছয়দানা, ভোগড়া, চান্দনা চৌরাস্তা ও শ্রীপুর উপজেলার কয়েকটি এলাকায় বিক্ষোভ করেন শ্রমিকেরা।

শ্রমিক অসন্তোষের কারণে মহানগরীর ১০টি পোশাক কারখানায় বুধবারের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে। এ ছাড়া ৩৯টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রেখেছে কর্তৃপক্ষ।

খবর পেয়ে শিল্প পুলিশ, থানা-পুলিশ ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে যান। তারা শ্রমিকদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। এদিকে মহানগরীর কোনাবাড়ী এলাকায় দুটি পোশাক কারখানার শ্রমিকেরাও বিক্ষোভ করেছেন। তবে তারা মহাসড়কে অবস্থান নেননি।

গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শ্রমিক অসন্তোষের কারণে বুধবার সকালে ১০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। এ ছাড়া মঙ্গলবারের তথ্য অনুযায়ী, ৩৯টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ের নাম বদলে শেখ মুজিবুর রহমানের নামের ব্যানার টাঙাল নিষিদ্ধ ছাত্রলীগ

বিএনপি নেতার বাড়িতে আগুন দেওয়ার ঘটনায় জামায়াতের নিন্দা

শেখ হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দেওয়া মুফতি রুহুল আমিন আটক

টুঙ্গিপাড়ায় জামায়াত নেতার দোকান ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ

গাজীপুরে পুলিশের গাড়িতে শ্রমিকদের আগুন

শেরপুর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, আটক ১২

খুলনায় সড়ক দুর্ঘটনায় নোবিপ্রবি শিক্ষার্থী সাগরের মা-বাবার মৃত্যু

দোকানের ভাগ নিয়ে বিরোধ: জমিয়ত নেতার পাঞ্জাবি ছিঁড়লেন ছাত্রদল নেতাকর্মীরা

সর্বাধিক পঠিত

জামায়াতের নারী কর্মীদের মিটিংয়ে বিএনপির হামলা নিহত ১

ইটভাটার মাটি কাটাকে কেন্দ্র করে বিএনপি নেতাকে গুলি করে হত্যা

আর্জেন্টিনা-মিশর ম্যাচ কেন্দ্রিক সংঘর্ষে নিহতের মরদেহ বাড়িতে পৌঁছেছে

সবার জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করা সরকারের অন্যতম বড় চ্যালেঞ্জ

১৮ লাখ টাকার পাবলিক টয়লেট এখন ব্যক্তিগত গোডাউন

উজিরপুরে শিক্ষককে মারধর

ক্রিকেট ম্যাচ দেখতে যাবেন হামজা চৌধুরী

ফরিদপুরে মাদরাসাছাত্রকে ধর্ষণ চেষ্টার দায়ে ইমামের ৭ বছরের কারাদণ্ড

সাংবাদিকের মানিব্যাগ নিল ছাত্রদল সহসভাপতি, ধরা পড়লো সিসিটিভিতে

বিশ্বকাপের আগে আবারও চোটে নেইমার