আর্জেন্টিনা-মিশর ম্যাচ কেন্দ্রিক সংঘর্ষে নিহতের মরদেহ বাড়িতে পৌঁছেছে

Post Image

আর্জেন্টিনা ও মিশরের মধ্যকার ফুটবল ম্যাচকে কেন্দ্র করে কুমিল্লার চান্দিনায় ফুটবল সমর্থকদের সংঘর্ষে নিহত নীলফামারীর জলঢাকার যুবক শরিফুল ইসলামের (৩৫) মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছেছে।

বুধবার (৯ জুলাই) সকাল ৯টায় জলঢাকা পৌরসভার উত্তর চেরেঙ্গা হাজীপাড়া গ্রামে তার মরদেহ এসে পৌঁছায়।

নিহত শরিফুল ইসলাম ওই গ্রামের মতিয়ার রহমানের ছেলে। তিনি দীর্ঘ ১৫ বছরেরও বেশি সময় ধরে জীবিকার তাগিদে ঢাকা ও কুমিল্লায় নির্মাণ শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। ব্যক্তিগত জীবনে তিনি দুই কন্যা সন্তানের জনক।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার রাতে কুমিল্লায় ফুটবল খেলা দেখাকে কেন্দ্র করে স্থানীয় সমর্থকদের মাঝে বাগ্‌বিতণ্ডা ও একপর্যায়ে সংঘর্ষের সৃষ্টি হয়। এ সময় ঘটনাস্থলে উপস্থিত থাকা শরিফুল ইসলাম গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আইনি প্রক্রিয়া শেষে আজ সকালে তার মরদেহ নিজ বাড়িতে নিয়ে আসা হয়।

মরদেহ গ্রামে পৌঁছানোর পর পরিবার ও স্বজনদের আহাজারিতে পুরো এলাকায় এক হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়। শরিফুলের এমন অকাল ও মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এলাকার সর্বস্তরের মানুষ তাকে শেষবারের মতো দেখতে তার বাড়িতে ভিড় জমাচ্ছেন।

স্থানীয় জনপ্রতিনিধিরা এই অনাকাঙ্ক্ষিত ও নির্মম হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ির সামনে তরুণীর অবস্থান

টিউমার সন্দেহে জানা গেল ৭ মাসের অন্তঃসত্ত্বা শিশু, নানা পলাতক

সুরা বাইয়্যিনাতে মানুষের জন্য যে শিক্ষা রয়েছে

নিষেধাজ্ঞার আগে চাঁদপুরের ঘাটে বেড়েছে ইলিশের দাম, বিক্রি হচ্ছে কেজি ৩ হাজারে

কুমিল্লায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৫

সাংবাদিককে না পেয়ে ছেলেকে ধরে নিয়ে গেল পুলিশ

ছিনতাইকারী ধরতে গিয়ে প্রাণ দিলেন সিএমপি কনস্টেবল আল আমিন

শিক্ষক দিবসের ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’ স্লোগান, প্রধান শিক্ষক গ্রেপ্তার

সর্বাধিক পঠিত

শাপলা চত্বরে গণহত্যার বিচার দাবিতে শিবিরের মানববন্ধন

যারা গণভোট মানবেন না, তারা মুনাফেক : শিশির মনির

এসি রুমে বসে জনগণের সমস্যা বোঝা যায় না: সংসদে হাসনাত আবদুল্লাহ

ফুটপাত উচ্ছেদে অভিযানে বিএনপির দুই গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া

সংখ্যালঘু নির্যাতন সহ্য করব না, প্রয়োজনে মন্ত্রিত্ব ছাড়ব: ধর্মমন্ত্রী

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি সারজিস

স্থানীয় সরকার নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

সিলেট সিমান্তে ১ কোটি ৯০ লাখ টাকার চোরাই মাল জব্দ

প্রেমে রাজি না হওয়ায় বিদ্যালয়ে ঢুকে স্কুলছাত্রীকে লাথি, ভাঙলো তিন দাঁত

যেসব এলাকায় ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে আজ