দোকানের ভাগ নিয়ে বিরোধ: জমিয়ত নেতার পাঞ্জাবি ছিঁড়লেন ছাত্রদল নেতাকর্মীরা

Post Image
  • নারায়ণগঞ্জ জেলা পরিষদ থেকে লিজ নেওয়া জমিতে নির্মাণাধীন একটি মার্কেটের দোকানের ভাগ-বাটোয়ারা নিয়ে সৃষ্ট বিরোধের জেরে হামলার শিকার হয়েছেন জেলা জমিয়তে ওলামায়ে ইসলামের আহ্বায়ক ফেরদাউসুর রহমান। অভিযোগ উঠেছে, ছাত্রদলের নেতাকর্মীরা তাঁর ওপর চড়াও হয়ে পরনের পাজামা-পাঞ্জাবি ছিঁড়ে ফেলেন।

  • মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে ফতুল্লার জামতলা হীরা কমিউনিটি সেন্টারের সামনে এই অপ্রীতিকর ঘটনাটি ঘটে।

  • ঘটনার বর্ণনা দিয়ে ভুক্তভোগী ফেরদাউসুর রহমান জানান, জামতলা এলাকায় সড়কের পাশে জেলা পরিষদের মালিকানাধীন আট শতাংশ জমি তিনি এক বছরের জন্য লিজ নিয়ে সেখানে একটি মার্কেট নির্মাণ করছেন। ওই প্রকল্পের আওতায় ২২টি দোকান এবং একটি ইসলামী পাঠাগার গড়ে তোলার কাজ চলছে।

  • জমিটি লিজ নেওয়ার পর মহানগর ছাত্রদলের বিলুপ্ত কমিটির যুগ্ম আহ্বায়ক আজিজুল ইসলাম রাজীব, তার অনুসারী সদর থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক অনিক, ছাত্রদল নেতা মিলন ও তোফায়েল মার্কেটের অংশীদারত্ব দাবি করেন। পাশাপাশি তার ব্যক্তিগত একটি ভুয়া ভিডিও ছড়িয়ে পড়ার জেরে মার্কেটের নির্মাণকাজ বন্ধ করে দেওয়া হয়।

  • বিষয়টি নিয়ে তিনি ছাত্রদল নেতা আজিজুল ইসলাম রাজীবের সঙ্গে যোগাযোগ করে চলছিলেন। এরই মধ্যে মঙ্গলবার দুপুরে ছাত্রদল নেতা অনিক তাকে ফোন করে জামতলা হীরা কমিউনিটি সেন্টারের সামনে কথা আছে বলে ডেকে নেন।

  • ঘটনাস্থলে গেলে ২০-২৫ জন মিলে তাকে মারধর করেন এবং তার পরনের জামাকাপড় ছিঁড়ে ফেলেন। বিষয়টি তিনি তাদের দলের কেন্দ্রীয় নেতাদের জানিয়েছেন।


  • এদিকে ঘটনাটি সম্পর্কে জমিয়তে ওলামায়ে ইসলামের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মনির হোসাইন কাসেমী বলেন, শরিক জোটের সঙ্গে তারা কোনো ঝামেলা চাই না। তাই থানায় পুলিশি অভিযোগ না করে বিএনপি নেতাদের সঙ্গে বসে বিষয়টি সমাধান করা হবে।

  • অভিযুক্ত ছাত্রদল নেতা আজিজুল ইসলাম রাজীব বলেন, ফেরদাউসুর রহমান জমিটি লিজ নেওয়ার পর জেলা পরিষদের প্রশাসক মামুন মাহমুদ তাকে স্থানীয়দের সঙ্গে সমন্বয় করে কাজ করতে বলেছেন। প্রথমে তিনি মার্কেটের অংশীদারত্ব দিতে রাজি হলেও পরে টালবাহানা করায় ছেলেরা ওই ঘটনা ঘটিয়েছে। তবে ঘটনার সঙ্গে নিজের সরাসরি সম্পৃক্ততার কথা অস্বীকার করেছেন তিনি।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

দোকানের ভাগ নিয়ে বিরোধ: জমিয়ত নেতার পাঞ্জাবি ছিঁড়লেন ছাত্রদল নেতাকর্মীরা

ফরিদপুরে আ.লীগের ছোড়া ককটেল বিস্ফোরণে কৃষক দল নেতা নিহত

টুঙ্গিপাড়ায় বিদ্যালয়ে মুজিব ও হাসিনার ছবি টাঙাল নিষিদ্ধ ছাত্রলীগ

টুঙ্গিপাড়ায় থানা ঘেরাও করে আগুন দিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগ

চট্টগ্রাম বন্দরে শ্রমিকদের বিক্ষোভ

মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন, হাতেনাতে আটক ২

খুলনা নগরভবনে পেট্রল বোমা নিক্ষেপ, মোটরসাইকেলসহ চালক আটক

ছেলেদের অত্যাচার সইতে না পেরে থানায় মা, দুই ভাইয়ের কারাদণ্ড

সর্বাধিক পঠিত

শিবির নেতা ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য বানোয়াট, সংসদে বিরোধীদলীয় উপনেতা

সংস্কারের জন্য কমিটেড ছিল না বিএনপি : নাহিদ ইসলাম

জামায়াতের নারী কর্মীদের মিটিংয়ে বিএনপির হামলা নিহত ১

গ্রীন মডেল সোসাইটির বার্ষিক মিলনমেলা অনুষ্ঠিত

ফের বাড়ল সোনার দাম, ভরিতে ৪ হাজার ৩৭৪ টাকা

টানা ৪১ দিন জামাতে নামাজ আদায়, সাইকেল উপহার পেল ৯ কিশোর

১৮ ঘণ্টা পরও উদ্ধার হয়নি অপহৃত শিবির নেতা, পোস্টে যা বললেন জামায়াত আমির

সবার জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করা সরকারের অন্যতম বড় চ্যালেঞ্জ

ভোটাধিকার প্রয়োগের পর ভোটারদের যে আহ্বান জানালেন আজহারী

সাংবাদিকের মানিব্যাগ নিল ছাত্রদল সহসভাপতি, ধরা পড়লো সিসিটিভিতে