রাজধানীর মালিবাগ-মৌচাকে একাধিক ককটেল বিস্ফোরণ

Post Image
  • রাজধানীর মালিবাগ ও মৌচাক এলাকায় পরপর একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার (৯ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে অল্প সময়ের ব্যবধানে এসব বিস্ফোরণ ঘটে। এতে স্থানীয় বাসিন্দা ও পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

  • স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, প্রথম বিস্ফোরণটি ঘটে মৌচাক মোড়ে দেশ টেলিভিশনের কার্যালয়ের সামনে। এর কিছুক্ষণ পর মালিবাগ চৌধুরীপাড়ার পদ্মা সিনেমা হলের সামনেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

  • পরপর বিস্ফোরণের ঘটনায় আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এসব ঘটনায় কেউ হতাহত হয়েছেন কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তারের খবরও পাওয়া যায়নি। পুলিশও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি।

  • এদিকে গত কয়েক দিন ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণের পাশাপাশি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। ধারাবাহিক এসব ঘটনায় নগরীর সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে।

  • এর আগে সোমবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে টানা দ্বিতীয় দিনের মতো ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের মেট্রোরেল স্টেশনের নিচে বিস্ফোরণ ঘটে। একই সময়ে টিএসসি এলাকায় ককটেলভর্তি একটি ব্যাগ উদ্ধার করা হয়। এ ঘটনায় দুজনকে আটক করে শাহবাগ থানা পুলিশের কাছে হস্তান্তর করেন স্থানীয়রা।

  • এ ছাড়া সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে ফার্মগেট মেট্রো স্টেশনের নিচে দাঁড়িয়ে থাকা লাব্বাইক পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। একই সময়ে শিল্পাঞ্চল থানার সাউথ ইউনিভার্সিটির সামনে দুটি ককটেল বিস্ফোরণের খবর পাওয়া যায়।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

রাজধানীর মালিবাগ-মৌচাকে একাধিক ককটেল বিস্ফোরণ

এবার মিরপুরে বাসে আগুন

জোরপূর্বক তালগাছ কেটে বিক্রির অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে, বাধা দেওয়ায় মারধর

বগুড়ায় বিএনপির কার্যালয় পোড়ানো মামলার আসামি পেলেন স্বেচ্ছাসেবক দলের পদ

আমার পরিবারের কিছু হলে দায় নিতে হবে ওসিকে: মেজর আখতারুজ্জামান

চার ছাগল চুরির বিচার চেয়ে রাস্তায় মাইক নিয়ে ঘুরছেন ঝালমুড়ি বিক্রেতা

জামায়াতের সঙ্গে এনসিপির সংসার ভাঙবেই : রাশেদ খান

সড়কের কাজে বাধা, চাঁদা দাবির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

সর্বাধিক পঠিত

টিউমার সন্দেহে জানা গেল ৭ মাসের অন্তঃসত্ত্বা শিশু, নানা পলাতক

কলকাতায় মোশাররফ করিমকে হেনস্তা, যা জানা গেল

ভয় পাই, কথা বললে এলাকার বাজেট বন্ধ হবে না তার নিশ্চয়তা নাই

ঈশ্বরগঞ্জে প্রাইভেটকার থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার, আটক দুই

বিএনপি নেত্রীর হয়ে পরীক্ষা দিতে গিয়ে কলেজছাত্রী আটক

বিদেশে পালিয়ে যাওয়া গোষ্ঠী জুলাই বিপ্লবকে কলঙ্কিত করতে সক্রিয় : সাদিক কায়েম

কিশোরগঞ্জ জেলা ছাত্রশিবিরের ব্যতিক্রমী ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

উপজেলা হাসপাতালে চলন্ত ফ্যান খুলে পড়ে আহত শিশু

চট্টগ্রামে ছাত্রদল–শিবির দফায় দফায় সংঘর্ষ, শিবির কর্মীর পায়ের গোড়ালি বিচ্ছিন্ন

দেড় বছর আগে গাঁজাসহ আসামি ফাহাদকে আটক করেছিলেন অপ্রতিমের মা