চাঁদাবাজির মামলায় বরিশালে বিএনপির তিন নেতা গ্রেফতার

Post Image


বরিশালের বাবুগঞ্জ উপজেলায় চাঁদাবাজির মামলায় বিএনপির তিন নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। 

রোববার (৮ নভেম্বর) বিমানবন্দর থানায় সড়ক নির্মাণকাজে ঠিকাদারের কাছে ৩ লাখ টাকা চাঁদা দাবি ও মোটরসাইকেল ছিনিয়ে নেওয়ার অভিযোগে ঠিকাদার রুস্তম হাওলাদার বাদী হয়ে মামলা করেন। ওই রাতেই পুলিশ তাদের গ্রেফতার করে।

গ্রেফতাররা হলেন- মাধবপাশা ইউনিয়নের পশ্চিম পাংশা ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহবুব মোল্লা (৪৫), বিএনপি নেতা মো. সাকিব হাওলাদার (৩৫) ও মো. মুবিন মোল্লা (২২)।

বিমানবন্দর থানা ও মামলার সূত্রে জানা গেছে, বাইপাস-হাদিবাসকাঠী সড়কের ২৬০০ মিটার পিচঢালাই নির্মাণকাজে সাব-ঠিকাদার হিসেবে কাজ করছিলেন রুস্তম হাওলাদার। শনিবার  (৭ নভেম্বর) রাতে বাড়ি ফেরার পথে বাদলা প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন মাঠ এলাকায় পৌঁছালে অভিযুক্তরা তার কাছে তিন লাখ টাকা চাঁদা দাবি করেন। দাবিকৃত টাকা দিতে অস্বীকৃতি জানালে অভিযুক্তরা তাকে অকথ্য ভাষায় গালাগাল ও হুমকি দেন। একপর্যায়ে তার ব্যবহৃত একটি ডিসকভার মোটরসাইকেল নিয়ে যান।

ঠিকাদার রুস্তম আলী বলেন, মাহবুব মোল্লা তার দলবল নিয়ে তার কাছে তিন লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অপারগতা জানালে তিনি লোকজন পাঠিয়ে তাকে মারধর করান এবং তার মোটরসাইকেলটি ছিনিয়ে নিয়ে যান।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে বিএনপি নেতা মাহবুব মোল্লা বলেন, তিনি রুস্তমের কাছে টাকা পান। এমনকি ওই সড়কের কাজে তিনি অংশীদার। পাওনা টাকা দিতে রাজি না হওয়ায় মোটরসাইকেলটি নিয়ে নিজের কাছে রেখেছেন। পাওনা টাকা আদায়ে মোটরসাইকেল নিয়ে যাওয়ার বিষয়টি আইনসম্মত কি না, জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যান।

মামলার তদন্তকারী কর্মকর্তা (এসআই) সানোয়ার হোসেন বলেন, ঠিকাদারের কাছে তিন লাখ টাকা চাঁদা দাবি ও মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনায় থানায় চাঁদাবাজির মামলা হয়েছে। আসামিদের গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

শেখ হাসিনা কখনোই ফিরবেন না, পাসপোর্ট চাওয়া ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’

টঙ্গীতে মাদরাসা ছাত্রকে গরম ইস্ত্রির ছ্যাঁকা

চাঁদাবাজির মামলায় বরিশালে বিএনপির তিন নেতা গ্রেফতার

ক্ষেতলালে ১৯ মামলার আসামি গ্রেপ্তার

বিচারপতিদের বয়স নিয়ে পুরোনো বিতর্কে নতুন মাত্রা

চাঁদা না পেয়ে ঠিকাদারের মোটরসাইকেল নিয়ে গেলেন বিএনপি নেতা!

পায়ে ধরেও মন গলেনি স্বামীর, সন্তান না হওয়ায় স্ত্রীকে তালাক

প্রধানমন্ত্রীর সফর ঘিরে গাছে সুতা দিয়ে ঝোলানো হয় আপেল

সর্বাধিক পঠিত

আইভীকে দেখতে যাওয়ার পর চাকরিচ্যুত সিটি কর্পোরেশন কর্মচারী

টিউমার সন্দেহে জানা গেল ৭ মাসের অন্তঃসত্ত্বা শিশু, নানা পলাতক

কাফনের কাপড় পরে নিষিদ্ধ যুবলীগের ৫৮ সেকেন্ডের মিছিল

ঈশ্বরগঞ্জে প্রাইভেটকার থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার, আটক দুই

তারেক রহমানকে চ্যালেঞ্জ করবেন না: রাশেদ খান

ভয় পাই, কথা বললে এলাকার বাজেট বন্ধ হবে না তার নিশ্চয়তা নাই

কলকাতায় মোশাররফ করিমকে হেনস্তা, যা জানা গেল

বিদেশে পালিয়ে যাওয়া গোষ্ঠী জুলাই বিপ্লবকে কলঙ্কিত করতে সক্রিয় : সাদিক কায়েম

বিএনপি নেত্রীর হয়ে পরীক্ষা দিতে গিয়ে কলেজছাত্রী আটক

কিশোরগঞ্জ জেলা ছাত্রশিবিরের ব্যতিক্রমী ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত