টঙ্গীতে মাদরাসা ছাত্রকে গরম ইস্ত্রির ছ্যাঁকা

Post Image


গাজীপুরের টঙ্গীতে ওসমান গণি নাঈম (৯) নামে এক মাদরাসা ছাত্রকে গরম ইস্ত্রির ছ্যাঁকা দিয়ে শারীরিক নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে টঙ্গী বাজার মিফতাহুল উলুম মাদরাসায়। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষক রাব্বি হোসেন মোস্তাকিনকে (২৪) গ্রেপ্তার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ।

রোববার রাতে ভুক্তভোগী শিশুটির মায়ের দায়ের করা অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় পুলিশ।

অভিযোগ সূত্রে জানা গেছে, ওসমান গণি নাঈম টঙ্গীবাজার নোয়াখালী পট্টির মিফতাহুল উলুম মাদরাসায় আবাসিক থেকে প্রথম শ্রেণিতে পড়ালেখা করে আসছিল। গত নভেম্বর রাত ১০টার দিকে মাদরাসার পঞ্চমতলায় আবাসিক হোস্টেলে ঘুমাতে যাওয়ার আগে তার সহপাঠীদের সঙ্গে দাঁড়িয়ে কথা বলছিল নাঈম। এ সময় পাশের কক্ষে কাপড় ইস্ত্রি করছিলেন শিক্ষক রাব্বি হোসেন মোস্তাকিন ।

তাদের কথা বলার কারণে ওই শিক্ষক ক্ষিপ্ত উঠেন। একপর্যায়ে শিক্ষার্থী ওসমান গণি নাঈমকে ডেকে নিয়ে তার নিতম্ব গরম ইস্ত্রি দিয়ে ছ্যাঁকা দেন। এতে সে গুরুতর পোড়াজখম প্রাপ্ত হয়। এ সময় ওইশিক্ষক বিষয়টি কাউকে না জানাতে ভয়ভীতি প্রদর্শন করে এবং জানালে বড় ধরনের ক্ষতি হবে বলে হুমকি দেন।

পরদিন বৃহস্পতিবার সন্ধ্যায় শিক্ষার্থী নাঈমের মা নাসিমা বেগম ছেলেকে মাদরাসা থেকে বাড়িতে আনতে গেলে বিষয়টি জানতে পারেন। পরে এ ঘটনায় ভুক্তভোগীর মা রোববার রাতে টঙ্গী পূর্ব থানায় মামলা অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করে।

এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ওসি মোহাম্মদ মাকছুদুল আলম বলেন, অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে। গ্রেপ্তারকৃতকে গাজীপুর আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

শেখ হাসিনা কখনোই ফিরবেন না, পাসপোর্ট চাওয়া ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’

টঙ্গীতে মাদরাসা ছাত্রকে গরম ইস্ত্রির ছ্যাঁকা

চাঁদাবাজির মামলায় বরিশালে বিএনপির তিন নেতা গ্রেফতার

ক্ষেতলালে ১৯ মামলার আসামি গ্রেপ্তার

বিচারপতিদের বয়স নিয়ে পুরোনো বিতর্কে নতুন মাত্রা

চাঁদা না পেয়ে ঠিকাদারের মোটরসাইকেল নিয়ে গেলেন বিএনপি নেতা!

পায়ে ধরেও মন গলেনি স্বামীর, সন্তান না হওয়ায় স্ত্রীকে তালাক

প্রধানমন্ত্রীর সফর ঘিরে গাছে সুতা দিয়ে ঝোলানো হয় আপেল

সর্বাধিক পঠিত

আইভীকে দেখতে যাওয়ার পর চাকরিচ্যুত সিটি কর্পোরেশন কর্মচারী

টিউমার সন্দেহে জানা গেল ৭ মাসের অন্তঃসত্ত্বা শিশু, নানা পলাতক

কাফনের কাপড় পরে নিষিদ্ধ যুবলীগের ৫৮ সেকেন্ডের মিছিল

ঈশ্বরগঞ্জে প্রাইভেটকার থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার, আটক দুই

তারেক রহমানকে চ্যালেঞ্জ করবেন না: রাশেদ খান

ভয় পাই, কথা বললে এলাকার বাজেট বন্ধ হবে না তার নিশ্চয়তা নাই

কলকাতায় মোশাররফ করিমকে হেনস্তা, যা জানা গেল

বিদেশে পালিয়ে যাওয়া গোষ্ঠী জুলাই বিপ্লবকে কলঙ্কিত করতে সক্রিয় : সাদিক কায়েম

বিএনপি নেত্রীর হয়ে পরীক্ষা দিতে গিয়ে কলেজছাত্রী আটক

কিশোরগঞ্জ জেলা ছাত্রশিবিরের ব্যতিক্রমী ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত