ক্ষেতলালে ১৯ মামলার আসামি গ্রেপ্তার

Post Image


জয়পুরহাটের ক্ষেতলালে আশরাফ আলী আকন্দ ওরফে ‘আশরাফ ডাকাত’ নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে ১৯টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সোমবার (৯ নভেম্বর) সকাল ১০টার দিকে পুলিশি পাহারায় তাকে আদালতে পাঠানো হয়েছে। তিনি উপজেলার বড়তারা গ্রামের আফতাব আলী আকন্দের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, আশরাফের বিরুদ্ধে ক্ষেতলাল থানাসহ জয়পুরহাট সদর, কালাই ও বগুড়া সদর থানায় বিভিন্ন সময়ে একাধিক মামলা হয়েছে। মামলাগুলোর মধ্যে ডাকাতির প্রস্তুতি, সংঘবদ্ধ ডাকাতি, চুরি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও মারামারির অভিযোগ রয়েছে।

এসব মামলার কয়েকটিতে তার বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল হয়েছে।

এ ছাড়া গত ৭ নভেম্বর ক্ষেতলাল থানায় দায়ের করা ডাকাতির প্রস্তুতি ও মাদকসংক্রান্ত একটি মামলায়ও তাকে সন্দিগ্ধ আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে।

ক্ষেতলাল থানার ওসি মুক্তারুল আলম বলেন, ‘আশরাফের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে।

পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

শেখ হাসিনা কখনোই ফিরবেন না, পাসপোর্ট চাওয়া ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’

টঙ্গীতে মাদরাসা ছাত্রকে গরম ইস্ত্রির ছ্যাঁকা

চাঁদাবাজির মামলায় বরিশালে বিএনপির তিন নেতা গ্রেফতার

ক্ষেতলালে ১৯ মামলার আসামি গ্রেপ্তার

বিচারপতিদের বয়স নিয়ে পুরোনো বিতর্কে নতুন মাত্রা

চাঁদা না পেয়ে ঠিকাদারের মোটরসাইকেল নিয়ে গেলেন বিএনপি নেতা!

পায়ে ধরেও মন গলেনি স্বামীর, সন্তান না হওয়ায় স্ত্রীকে তালাক

প্রধানমন্ত্রীর সফর ঘিরে গাছে সুতা দিয়ে ঝোলানো হয় আপেল

সর্বাধিক পঠিত

আইভীকে দেখতে যাওয়ার পর চাকরিচ্যুত সিটি কর্পোরেশন কর্মচারী

টিউমার সন্দেহে জানা গেল ৭ মাসের অন্তঃসত্ত্বা শিশু, নানা পলাতক

কাফনের কাপড় পরে নিষিদ্ধ যুবলীগের ৫৮ সেকেন্ডের মিছিল

ঈশ্বরগঞ্জে প্রাইভেটকার থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার, আটক দুই

তারেক রহমানকে চ্যালেঞ্জ করবেন না: রাশেদ খান

ভয় পাই, কথা বললে এলাকার বাজেট বন্ধ হবে না তার নিশ্চয়তা নাই

কলকাতায় মোশাররফ করিমকে হেনস্তা, যা জানা গেল

বিদেশে পালিয়ে যাওয়া গোষ্ঠী জুলাই বিপ্লবকে কলঙ্কিত করতে সক্রিয় : সাদিক কায়েম

বিএনপি নেত্রীর হয়ে পরীক্ষা দিতে গিয়ে কলেজছাত্রী আটক

কিশোরগঞ্জ জেলা ছাত্রশিবিরের ব্যতিক্রমী ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত