লাইভে এসে বিএনপির সমালোচনা, পুলিশ হেফাজতে নারী উদ্যোক্তা

Post Image


ময়মনসিংহের ভালুকায় ফেসবুক লাইভে সরকার ও বিএনপি নেতাকর্মীদের সমালোচনার জেরে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সাথী আক্তার নামে ওই নারী উদ্যোক্তাকে হেফাজতে নিয়েছে পুলিশ। রোববার (২৫ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার স্কয়ার মাস্টারবাড়ী এলাকা থেকে তাকে হেফাজতে নেয় পুলিশ।সাথী আক্তার ওই এলাকার সাথী বিউটি পার্লারের মালিক। জানা গেছে, রোববার দুপুরে সাথী মেকওভার নামে একটি ফেসবুক আইডি থেকে লাইভে এসে নিজের ব্যবসাপ্রতিষ্ঠানে একের পর এক চুরির ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন।লাইভে সাথী আক্তার জানান, তার দুটি শোরুম ও আশপাশের কয়েকটি দোকান থেকে বৈদ্যুতিক তার, এসির তার এবং বাসা থেকে মূল্যবান জিনিসপত্র চুরি হয়েছে। এসব ঘটনায় তিনি বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।চুরির ঘটনায় ব্যবসাপ্রতিষ্ঠানের নিরাপত্তা ও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে হতাশা প্রকাশ করেন তিনি। এসময় ভোট দেওয়া নিয়ে অনুশোচনা প্রকাশের পাশাপাশি বিএনপি সরকারের সমালোচনাও করেন সাথী আক্তার।তার ওই ফেসবুক লাইভ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। পরে রাতে রাজনৈতিক কর্মী ও এলাকাবাসী তার পার্লারে গিয়ে বিষয়টি নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেন। একপর্যায়ে সেখানে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পার্লারে ভাঙচুরের আশঙ্কায় পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে ভালুকা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে সাথী আক্তারকে নিজেদের হেফাজতে নিয়ে থানায় যায় পুলিশ।ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জানান, পার্লারে হামলার আশঙ্কার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। ফেসবুক লাইভে সমালোচনার কারণে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়ে থাকতে পারে।ওসি আরও জানান, সাধারণ মানুষের বাকস্বাধীনতা ও সমালোচনা করার অধিকার রয়েছে। তবে উত্তেজনাকর পরিস্থিতি এড়াতে ওই নারীকে হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।হোসাইন সুলভ/এফএ

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

গোপালগঞ্জে বিএনপি-এনসিপি ও গণঅধিকার পরিষদের ১৬ নেতার পদত্যাগ

মির্জা আজমকে আত্মসমর্পণের নির্দেশ, জুলাই হত্যা মামলায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ

সভাপতির ছেলের এইচএসসি পাসের খবরে বাতিল আগের কমিটি—নতুন কমিটিতেও ৫ বিবাহিত নেতা, আছে সন্তানও

কমিশনের পদত্যাগ দাবিতে আন্দোলনে যাচ্ছে ১১ দল

দানের টাকায় ইতিহাস, পাগলা মসজিদে মিলল ১৮ কোটি ২১ লাখ টাকা

ফটিকছড়িতে মাইকিং করে বিএনপির মিছিলে ছাত্রলীগের হামলা

তিন মাসে ৫০ হাজার টাকা বিদ্যুৎ বিল, বিপাকে দিনমজুর

পাবনায় বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ পুলিশের

সর্বাধিক পঠিত

নামাজে গিয়ে অগ্নিকাণ্ডে থেকে প্রাণে বাঁচলেন ৩৫ ছাত্র-শিক্ষক

নকআউটের আগে বড় ধাক্কা ফ্রান্স শিবিরে

কোটায় আবেদন নিয়ে একাদশের ভর্তিচ্ছুদের সতর্ক করল আন্তঃশিক্ষা বোর্ড

৩০ আঙুল নিয়ে শিশুর জন্ম, এলাকায় চাঞ্চল্য

হাসপাতাল পরিষ্কার অভিযানে এমপি আফজাল: ‘নীট অ্যান্ড ক্লিন কুমারখালী’ গড়ার আশ্বাস

সব সেবা সবার জন্য নিশ্চিতের আগে বিশেষ সুবিধা নেবো না

গরুর মাংসের কেজি ২৫০ টাকা করতে আইনি নোটিশ

হত্যা মামলার আসামিকে এসপি পদে নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

ক্ষমা চেয়ে পদত্যাগ করলেন টুঙ্গিপাড়ার ছাত্রদল নেতা

সাংবাদিকের মানিব্যাগ নিল ছাত্রদল সহসভাপতি, ধরা পড়লো সিসিটিভিতে