‘আল্লাহ, আমাকে খাবার দাও’ বলে আকুতি জানানো সাজু শেখের স্ত্রী মারা গেছেন

Post Image

স্ত্রীর মুখে দুমুঠো খাবার তুলে দিতে ‘আল্লাহ, আমাকে খাবার দাও, আমার স্ত্রীকে নিয়ে খুব কষ্টে আছি’ বলে আকুতি জানানো ৮০ বছর বয়সী সাজু শেখের স্ত্রী নূরজাহান বেগম মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।

গতকল রোববার দুপুর সাড়ে ১২টার দিকে শেরপুর সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের খুনুয়া গ্রামে নিজ বাড়িতে মারা যান তিনি। ওই দিন বিকাল ৫টার দিকে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

নূরজাহান বেগমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য ইলিয়াস মিয়া। তিনি বলেন, ‘নূরজাহান বেগম আমার ওয়ার্ডের একজন বাসিন্দা ছিলেন। দীর্ঘদিন অসুস্থতার কারণে বিছানায় পড়ে ছিলেন। দুপুর সাড়ে ১২টার দিকে তিনি মারা যান।’


পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় ছয় বছর আগে পড়ে গিয়ে কোমরের হাড় ভেঙে যায় নূরজাহান বেগমের। এরপর থেকে তিনি চলাফেরার সক্ষমতা হারিয়ে শয্যাশায়ী ছিলেন। আর্থিক সংকটের কারণে তার প্রয়োজনীয় চিকিৎসা করানো সম্ভব হয়নি। অসুস্থ স্ত্রীর দেখাশোনা করতে গিয়ে নিজেও নানা সংকটে পড়েন বৃদ্ধ সাজু শেখ। খাবার, ওষুধ ও সংসারের নিত্যপ্রয়োজনীয় খরচ জোগাতে প্রতিনিয়ত হিমশিম খেতে হতো এই দম্পতিকে।


প্রায় ৬৫ বছরের দাম্পত্য জীবনে সাজু শেখ ও নূরজাহান বেগমের তিন মেয়ে ও তিন ছেলে রয়েছে। মেয়েদের সবার বিয়ে হয়েছে। তবে সন্তানদের কাছ থেকে নিয়মিত সহায়তা পেতেন না তারা। তিন ছেলের একজন করোনাকালে নিরুদ্দেশ হয়ে গেলেও মাঝেমধ্যে খোঁজখবর নিতেন। আরেক ছেলে ঢাকায় রিকশা চালান এবং বছরে এক-দুবার বাড়িতে আসেন।


কিছুদিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে অসুস্থ স্ত্রীকে কোলে নিয়ে খাবারের জন্য আকুতি জানাতে দেখা যায় সাজু শেখকে। তাদের অসহায়ত্বের সেই দৃশ্য ব্যাপকভাবে আলোচনায় আসে এবং অসংখ্য মানুষের হৃদয় ছুঁয়ে যায়। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিভিন্ন ব্যক্তি, সামাজিক সংগঠন ও প্রশাসনের পক্ষ থেকে তাদের খোঁজ নেওয়া হয়। তাদের কাছে পৌঁছে দেওয়া হয় মানবিক সহায়তাও।


জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন বলেন, ‘আমরা সংবাদ পেয়ে বৃদ্ধ এই দম্পতিকে সদর হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করি। একইসঙ্গে তাদের জন্য থাকার একটি ঘরের কাজ প্রায় শেষ পর্যায়ে। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন পরিবারটিকে সহযোগিতা করেছে। বৃদ্ধা নূরজাহান বেগমের মৃত্যুতে শোক প্রকাশ করছি।’

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

‘আল্লাহ, আমাকে খাবার দাও’ বলে আকুতি জানানো সাজু শেখের স্ত্রী মারা গেছেন

সনাতন ধর্মাবলম্বীদের মাঝে জামায়াত নেতা ডা. তাহেরের উপহার বিতরণ

ঢাকা দক্ষিণের ইশরাক থেকে শুরু করে যেই আসুক, নগর পিতা হবে ডাকসুর ভিপি সাদিক কায়েম

‘সরকারের সৎ সাহস থাকলে ব্যর্থ প্রতিমন্ত্রী নুরকে অপসারণ করুক’

‘এক হাজার পার্সেন্ট গ‍্যারান্টি দক্ষিণ সিটিতে মেয়র ডাকসু ভিপি সাদিক কায়েম’

ময়মনসিংহে মৃত ব্যক্তির বিরুদ্ধে দুদকের মামলা, সমালোচনা

মারামারি করে আলোচিত সেই শিক্ষক দম্পতিকে দুই প্রান্তে বদলি

চাঁদা না পেয়ে রেস্টুরেন্ট দখলের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে

সর্বাধিক পঠিত

বাঁশখালীতে অগ্নিদুর্গত দুই পরিবারের পাশে দাঁড়াল জামায়াত

মাদক ও জুয়া নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী

বাবাকে বাঁচাতে নদীতে ঝাঁপ, ছেলে পরপারে

বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগে মানববন্ধন

বাংলাদেশ কৃষিখাতকে রপ্তানিমুখী করতে চায় : কৃষিমন্ত্রী

লন্ডন থেকে একজন মুফতি এসেছেন, উনি ইসলামের ইতিহাস পরিবর্তন করে দিচ্ছেন

টানা ছয় দিন ৯ ডিগ্রিতে তেঁতুলিয়ায় তাপমাত্রা,বইছে শৈত্যপ্রবাহ

চট্টগ্রামে এবার জুলাই গ্রাফিতি নিয়ে ছাত্রদল-এনসিপি মুখোমুখি

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি, যুবদল নেতা মঈনের চার সহযোগী চার দিনের রিমান্ডে

খুলনার ভৈরব নদে ফেরির সঙ্গে ট্রলারের সংঘ’র্ষ