ময়মনসিংহে মৃত ব্যক্তির বিরুদ্ধে দুদকের মামলা, সমালোচনা

Post Image


ময়মনসিংহে সাবেক উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) ও বীর মুক্তিযোদ্ধা এস এম ওমর আলীর মৃত্যুর প্রায় এক বছর পর তার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মামলাটি রেকর্ড করার পর পুরো এলাকায় ব্যাপক তোলপাড় ও সমালোচনার সৃষ্টি হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) ময়মনসিংহ দুদক সমন্বিত জেলা কার্যালয়ে মামলা নথিভুক্ত করেন ময়মনসিংহ দুর্নীতি দমন কমিশন সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক মো. বুলু মিয়া।

মামলার এজাহার অনুযায়ী, গাজীপুরের শ্রীপুরের সাবেক প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) ওমর আলীর বিরুদ্ধে অভিযোগ, তিনি চাকরিকালীন অবৈধ উপায়ে অর্জিত অর্থ উপার্জন করার উদ্দেশে তার স্ত্রী হোসনে আরার নামে ১ কোটি ৬ লক্ষ ৮৮ হাজার ৫৩৯ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনে সহায়তা করেছেন।

মামলায় তার স্ত্রীকে ১ নম্বর এবং মৃত ওমর আলীকে ২ নম্বর আসামি করা হয়েছে। বর্তমানে তাদের পরিবার ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় বসবাস করলেও তাদের স্থায়ী বাড়ি ময়মনসিংহের ভালুকার ডাকাতিয়া বিন্নরীপাড়ায়।

পারিবারিক সুত্র জানায়, ওমর আলী ১ নভেম্বর ২০২৫ তারিখে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর প্রায় এক বছর পর এই মামলা হওয়ায় তার ভাই সাইফুর ইসলাম তীব্র ক্ষোভ প্রকাশ করে একে ‘মৃত্যু নিয়ে তামাশা’ বলে অভিহিত করেছেন।

দীর্ঘ অনুসন্ধান ও তদন্ত প্রক্রিয়ার পরও একজন ব্যক্তি জীবিত নাকি মৃত, সেই ন্যূনতম তথ্য নিশ্চিত না করায় দুদকের পেশাদারিত্ব নিয়ে প্রশ্ন তুলেছে সচেতন মহল।

এ বিষয়ে ময়মনসিংহ দুদকের সহকারী পরিচালক মো. বুলু মিয়া এটিকে ‘ভুল’ হিসেবে স্বীকার করে জানান, ৬ মাস আগে যখন মামলার অনুমোদন প্রক্রিয়া চলছিল, তখন ওমর আলীর মৃত্যুর বিষয়টি তাদের জানা ছিল না। তবে তদন্তের সময় মামলার তালিকা থেকে তার নাম বাদ দেওয়া হবে বলে তিনি নিশ্চিত করেছেন।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

ছয় ছেলে থাকলেও আশ্রয় মিলল না ৮৫ বছরের বৃদ্ধা মায়ের

‘আল্লাহ, আমাকে খাবার দাও’ বলে আকুতি জানানো সাজু শেখের স্ত্রী মারা গেছেন

সনাতন ধর্মাবলম্বীদের মাঝে জামায়াত নেতা ডা. তাহেরের উপহার বিতরণ

ঢাকা দক্ষিণের ইশরাক থেকে শুরু করে যেই আসুক, নগর পিতা হবে ডাকসুর ভিপি সাদিক কায়েম

‘সরকারের সৎ সাহস থাকলে ব্যর্থ প্রতিমন্ত্রী নুরকে অপসারণ করুক’

‘এক হাজার পার্সেন্ট গ‍্যারান্টি দক্ষিণ সিটিতে মেয়র ডাকসু ভিপি সাদিক কায়েম’

ময়মনসিংহে মৃত ব্যক্তির বিরুদ্ধে দুদকের মামলা, সমালোচনা

মারামারি করে আলোচিত সেই শিক্ষক দম্পতিকে দুই প্রান্তে বদলি

সর্বাধিক পঠিত

বাঁশখালীতে অগ্নিদুর্গত দুই পরিবারের পাশে দাঁড়াল জামায়াত

মাদক ও জুয়া নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী

বাবাকে বাঁচাতে নদীতে ঝাঁপ, ছেলে পরপারে

বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগে মানববন্ধন

বাংলাদেশ কৃষিখাতকে রপ্তানিমুখী করতে চায় : কৃষিমন্ত্রী

লন্ডন থেকে একজন মুফতি এসেছেন, উনি ইসলামের ইতিহাস পরিবর্তন করে দিচ্ছেন

টানা ছয় দিন ৯ ডিগ্রিতে তেঁতুলিয়ায় তাপমাত্রা,বইছে শৈত্যপ্রবাহ

চট্টগ্রামে এবার জুলাই গ্রাফিতি নিয়ে ছাত্রদল-এনসিপি মুখোমুখি

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি, যুবদল নেতা মঈনের চার সহযোগী চার দিনের রিমান্ডে

খুলনার ভৈরব নদে ফেরির সঙ্গে ট্রলারের সংঘ’র্ষ