রাশেদ প্রধান

লন্ডন থেকে একজন মুফতি এসেছেন, উনি ইসলামের ইতিহাস পরিবর্তন করে দিচ্ছেন

Post Image

জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) মুখপাত্র ও সহ-সভাপতি রাশেদ প্রধান বলেছেন, লন্ডন থেকে একজন মুফতি এসেছেন। উনি ইসলামের ইতিহাস পরিবর্তন করে দিচ্ছেন।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা মাঠে ১১ দলীয় জোটের নির্বাচনি সমাবেশে তিনি এ কথা বলেন।

একটি দলের প্রধানকে ইঙ্গিত করে রাশেদ প্রধান বলেন, ‌‘লন্ডন থেকে একজন মুফতি এসেছেন, জানেন তো আপনারা? আসার পরে উনি নির্ধারণ করছেন কে মুসলমান থাকবে আর কে হবেন। উনার বক্তব্যের মাধ্যমে উনি ইসলামের ইতিহাস পরিবর্তন করে দিচ্ছেন। আমি আজকের এই বক্তব্যে উনাকে ধন্যবাদ জানাতে চাই। কারণ উনি গতকাল একটি সঠিক কথা বলেছেন। উনি বলেছেন, পাঁচ তারিখের পরে একটি দল নতুন করে জালিম হয়েছে, যারা গুপ্ত ছিল। উনি সঠিক বলেছেন, আমি ওনাকে ধন্যবাদ জানাই।’

তিনি বলেন, ‘ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) একটি রিপোর্ট দিয়েছে। তারা বলেছে, ৫ আগস্টের পরে বাংলাদেশে ৬০০টি রাজনৈতিক সহিংসতা হয়েছে। যার মধ্যে ৯২ শতাংশের জন্য দায়ী অর্থাৎ ৫৫০টি রাজনৈতিক সহিংসতার পেছনে দায়ী এই বিএনপি। তাহলে জালিমের নাম কী? আর আমরা সবাই জানি এই লন্ডনের মুফতি গত ১৭ বছর লন্ডনে গুপ্ত ছিলেন। অতএব উনি সঠিক বলেছেন।’

জাগপার মুখপাত্র আরও বলেন, ‘নতুন করে যেই জালিম বিএনপি সৃষ্টি হয়েছে, সেই বিএনপিকে ১২ তারিখ আমরা লাল কার্ড দেখাবো। রাজশাহীতে যেই ছয়টি আসন আছে, সেই ছয়টি আসনে দাঁড়িপাল্লাকে জয়যুক্ত করে আগামী দিনের প্রধানমন্ত্রী ডা. শফিকুর রহমানকে উপহার দিতে হবে।’

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

চাঁদা না পেয়ে রেস্টুরেন্ট দখলের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে

আলিয়া মাদরাসার শিক্ষাব্যবস্থা নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে : শিবির সভাপতি

আমির হামজার মাহফিলে রাজনৈতিক বক্তব্য বন্ধে প্রশাসনকে স্মারকলিপি ছাত্রদলের

প্রেমের টানে মাদারীপুরে চীনা যুবক

রাজনীতি নিষিদ্ধ রাবিপ্রবি ক্যাম্পাসে ছাত্রদলের পর এবার পিসিপির কমিটি ঘোষণা

ঈশ্বরদীতে আমির হামজার মাহফিল ঘিরে থানায় স্মারকলিপি দিলো ছাত্রদল

একদিনেই দুই সুখবর পেলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

কক্সবাজারের রিসোর্টে আগুন, পরিবারের ৬ সদস্যসহ প্রাণ হারালেন ঢাবি শিক্ষার্থী নাফিজ

সর্বাধিক পঠিত

‘ওসমান হাদির কর্মই তাকে নজরুলের পাশে জায়গা করে দিয়েছে’

নোয়াখালীতে ৮ লাখ টাকার অবৈধ জ্বালানি জব্দ

বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগে মানববন্ধন

বাবাকে বাঁচাতে নদীতে ঝাঁপ, ছেলে পরপারে

বাঁশখালীতে অগ্নিদুর্গত দুই পরিবারের পাশে দাঁড়াল জামায়াত

বাংলাদেশ কৃষিখাতকে রপ্তানিমুখী করতে চায় : কৃষিমন্ত্রী

মাদক ও জুয়া নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী

চট্টগ্রামে এবার জুলাই গ্রাফিতি নিয়ে ছাত্রদল-এনসিপি মুখোমুখি

টানা ছয় দিন ৯ ডিগ্রিতে তেঁতুলিয়ায় তাপমাত্রা,বইছে শৈত্যপ্রবাহ

লন্ডন থেকে একজন মুফতি এসেছেন, উনি ইসলামের ইতিহাস পরিবর্তন করে দিচ্ছেন