বাবাকে বাঁচাতে নদীতে ঝাঁপ, ছেলে পরপারে

Post Image

রংপুরের পীরগঞ্জে বাবাকে বাঁচাতে গিয়ে নদীতে ডুবে যুবকের মৃত্যু হয়েছে। রোববার (৩ মে) বেলা ১২টার দিকে উপজেলার মাদারপুর গ্রামে আখিরা নদীতে এ ঘটনা ঘটে।

মৃত লিমন- গ্রামের গোফফার আলীর একমাত্র ছেলে। তিনি সদ্য বিবাহ করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, গোফফার আলী বাড়ির পাশের আখিরা নদী পার হয়ে নিজের জমিতে কাটা ধান আনতে যাচ্ছিলেন। নদীর মাঝামাঝি পৌঁছালে হঠাৎ প্রবল স্রোতে তিনি ডুবে যেতে থাকেন। এসময় বাঁচার জন্য চিৎকার শুরু করেন তিনি। তীরে তার ছেলে লিমন ছিল। সাঁতার ভালো জানা না থাকলেও বাবাকে বাঁচাতে সঙ্গে সঙ্গে নদীতে ঝাঁপ দেন। কিন্তু বাবার কাছে পৌঁছানোর আগেই তিনি নিজেই স্রোতের টানে তলিয়ে যান।

পরে স্থানীয়রা লিমনকে মৃত অবস্থায় উদ্ধার করেন।

অন্যদিকে, লিমনের বাবা গোফফার আলীকে গুরুতর অসুস্থ অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এই বিভাগের আরও খবর

রংপুর বিভাগ