খুলনার ভৈরব নদে ফেরির সঙ্গে ট্রলারের সংঘ’র্ষ

Post Image

খুলনার ভৈরব নদে ফেরির সঙ্গে ট্রলারের সংঘর্ষে ৩৫ থেকে ৪০ জন যাত্রী নিয়ে একটি ট্রলার ডুবে গেছে। তবে ট্রলারে থাকা সব যাত্রীকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত পৌনে ১০টার দিকে নদের জেলখানাঘাট এলাকায় এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, জেলখানাঘাট থেকে যাত্রী নিয়ে ট্রলারটি সেনের বাজারের দিকে যাচ্ছিল। মাঝনদে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ফেরির সঙ্গে ট্রলারটির সংঘর্ষ হয়। এতে ট্রলারে থাকা যাত্রীরা নদীতে পড়ে যান এবং ট্রলারটি ডুবে যায়। পরে আশপাশে থাকা নৌযান এবং ফেরিতে থাকা ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধারকাজে এগিয়ে আসেন। তাদের চেষ্টায় নদীতে পড়ে যাওয়া সব যাত্রীকে উদ্ধার করা হয়।

খুলনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক মো. মাসুদ সরদার জানান, দুর্ঘটনায় নদে পরে যাওয়া সবাইকে উদ্ধার করা হয়েছে। তবে নদীতে স্রোত থাকায় ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধার করা সম্ভব হয়নি। কেউ নিখোঁজ রয়েছেন কি না, তা নিশ্চিত হতে নৌপুলিশের টহল ও নজরদারি অব্যাহত রয়েছে।


এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

খুলনার ভৈরব নদে ফেরির সঙ্গে ট্রলারের সংঘ’র্ষ

স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন

চট্টগ্রামে বিএনপির দুই গ্রুপের মাঝে তুমুল সংঘর্ষ

বরিশালে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

চুয়াডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীসহ চারজনের মৃত্যু

চা পাতা তুলতে গিয়ে ফেরা হলো না মীরার

তিস্তার ভাঙন আতঙ্কে নদীপাড়ের মানুষ

শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ফের পেছাল

সর্বাধিক পঠিত

জ্বালানি সংকটের জন্য বিগত স্বৈরাচারী সরকার দায়ী : তথ্যমন্ত্রী

সাবেক ডিএমপি কমিশনার হাবিবুরের দেশত্যাগে নিষেধাজ্ঞা

নামাজের ইমামতি রেখে দৌড়ে পালিয়ে যাওয়া বিএনপির বহিষ্কৃত নেতা অবশেষে গ্রেফতার

আমাদের উচিত শহীদদের আকাঙ্ক্ষার বাংলাদেশ গড়া

পাবনায় ‎নেতাকর্মীদের ওপর হামলা, বাড়ি-ঘর ভাঙচুরের অভিযোগ জামায়াতের

উত্তরা পূর্ব থানা জামায়াতের বদর দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, দুই পুলিশ সদস্যসহ আহত ১০

আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের বিচার কার্য গতিশীল দাবি আখতারের

রাবিতে দোকানির ওপর ছাত্রদল নেতার হামলা

লক্ষ্মীপুরের মাদক ব্যবসা থেকে ফিরে আসায় বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা