বাঁশখালীতে বউ-শাশুড়ীর ঝগড়া থামাতে গিয়ে প্রাণ গেল যুবকের

Post Image

চট্টগ্রামের বাঁশখালীতে বউ ও শাশুড়ির মধ্যে চলা ঝগড়া থামাতে গিয়ে লাঠির আঘাতে মো. রাশেদ (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় জমিলা আক্তার নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

‎নিহত রাশেদ বাঁশখালী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পূর্ব জলদি এলাকার নুরুল আলমের ছেলে। আজ বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৬টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাশেদের মৃত্যু হয়।


পুলিশ জানায়, মঙ্গলবার বিকেলে বাঁশখালী পৌরসভার পূর্ব জলদি এলাকায় পারিবারিক কলহের জেরে জমিলা আক্তার ও তার শাশুড়ি হোসেনে আরার মধ্যে ঝগড়া শুরু হয়। এ সময় পাশের বাড়ির রাশেদ তাদের ঝগড়া থামাতে এগিয়ে গেলে জমিলা আক্তার ভারী লাঠি দিয়ে তার মাথায় আঘাত করেন।

‎গুরুতর আহত অবস্থায় রাশেদকে প্রথমে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে তার মৃত্যু হয়।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হক বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনায় সরাসরি জড়িত থাকার অভিযোগে জমিলা আক্তারকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি পূর্ব জলদি এলাকার মো. আব্দুল্লাহর স্ত্রী।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

বাঁশখালীতে বউ-শাশুড়ীর ঝগড়া থামাতে গিয়ে প্রাণ গেল যুবকের

স্যালাইনের ব্যাগে মদসহ বিএনপি নেতার ছেলে আটক

ঘরের হাঁস-লাউ-ফল নিয়ে এসে ওসিকে বিদায় দিলেন স্থানীয়রা

ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ২০০ ছাড়াল

জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে এবার বাড়ল লঞ্চভাড়া

বাস-মিনিবাসের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি, কোথায় কত বাড়ল দেখে নিন

লক্ষ্মীপুরে ৩ দিন ধরে নিখোঁজ দুই শিক্ষার্থী

অপ্রতিমকে অপরাধের সঙ্গে জড়ানোর চেষ্টা হচ্ছে: মা নাহিদা

সর্বাধিক পঠিত

ব্রাহ্মণবাড়িয়ার নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বাঁশখালীতে শরিফ ওসমান হাদীর স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত

খামেনির মৃত্যুতে জামায়াত আমিরের গভীর শোক

পাম্পে তেল না পেয়ে সড়ক অবরোধ

দুই দশক পর নিজ জন্মভূমিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী, অপেক্ষায় বগুড়াবাসী

ছাত্রলীগের ১৪ জন সদস্যকে গ্রেপ্তার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৭ নেতা আটক

লক্ষ্মীপুরে চুরি হওয়া গরু বিএনপি নেতার গোয়ালঘরে, এলাকায় চাঞ্চল্য

জামাতের সাথে বিএনপির কখনো জোট হবে না : প্রিন্স

ডুমুরিয়ায় স্ত্রীকে পুড়িয়ে হত্যাচেষ্টার অভিযোগ