স্যালাইনের ব্যাগে মদসহ বিএনপি নেতার ছেলে আটক

Post Image

চট্টগ্রামের রাউজানে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ সাইদুর রহমান সাদ্দাম (৩৫) নামে এক যুবককে আটক করা হয়েছে। আজ বুধবার দুপুর ২টার দিকে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেন থানার ওসি সাইফুল ইসলাম।


এর আগে গত মঙ্গলবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে উপজেলার ৩ নম্বর চিকদাইর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চিকদাইর গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক সাইদুর রহমান সাদ্দাম স্থানীয় ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. ফরিদ মিয়ার ছেলে।


পুলিশ জানায়, মঙ্গলবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে রাউজান থানার ওসি মো. সাইফুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) মো. ওমর ফারুক সঙ্গীয় ফোর্সসহ রাত্রিকালীন মোবাইল-৮ ডিউটিতে ছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চিকদাইর গ্রামের হযরত উজির আলী শাহ ঈদগাঁ মাঠের সামনে ইটের সলিং রাস্তার ওপর থেকে সাইদুর রহমান সাদ্দামকে আটক করা হয়।


এ সময় তার হেফাজত থেকে তিনটি প্লাস্টিকের বস্তায় থাকা ১২০টি স্যালাইনের ব্যাগে মোট ১২০ লিটার দেশীয় তৈরি চোলাইমদ উদ্ধার করে জব্দ করা হয় বলে জানিয়েছে পুলিশ।


এ সময় আটক সাইদুর রহমান সাদ্দামের বাবা মো. ফরিদ মিয়া দাবি করেন, তার ছেলেকে মাদক কারবারিরা ফাঁসিয়েছে। তিনি বলেন, মাদক কারবারিরা বাড়ির পাশে মদ রেখে আমার ছেলেকে ঘটনাস্থলে ফোনে ডেকে নিয়ে গিয়ে পুলিশকে খবর দেওয়া হয়েছে। আমি চিকদাইর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং আগামীতে ইউনিয়ন বিএনপির সভাপতি হওয়ার পাশাপাশি ইউপি নির্বাচনে অংশ নেওয়ার প্রত্যাশা করছি। এলাকায় মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় তার ছেলেকে ফাঁসিয়ে মানহানি করার চেষ্টা করা হয়েছে বলেও দাবি করেন তিনি।


ওসি সাইফুল ইসলাম বলেন, আটক ব্যক্তি মাদক ব্যবসার সঙ্গে জড়িত। দায়িত্ব পালনরত পুলিশ তার বাড়ি থেকে প্রায় ২০০ মিটার দূরে তাকে মাদকসহ হাতেনাতে আটক করেছে। তার বাবার দাবি নিছক অজুহাত।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

বাঁশখালীতে বউ-শাশুড়ীর ঝগড়া থামাতে গিয়ে প্রাণ গেল যুবকের

স্যালাইনের ব্যাগে মদসহ বিএনপি নেতার ছেলে আটক

ঘরের হাঁস-লাউ-ফল নিয়ে এসে ওসিকে বিদায় দিলেন স্থানীয়রা

ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ২০০ ছাড়াল

জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে এবার বাড়ল লঞ্চভাড়া

বাস-মিনিবাসের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি, কোথায় কত বাড়ল দেখে নিন

লক্ষ্মীপুরে ৩ দিন ধরে নিখোঁজ দুই শিক্ষার্থী

অপ্রতিমকে অপরাধের সঙ্গে জড়ানোর চেষ্টা হচ্ছে: মা নাহিদা

সর্বাধিক পঠিত

ব্রাহ্মণবাড়িয়ার নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বাঁশখালীতে শরিফ ওসমান হাদীর স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত

খামেনির মৃত্যুতে জামায়াত আমিরের গভীর শোক

পাম্পে তেল না পেয়ে সড়ক অবরোধ

দুই দশক পর নিজ জন্মভূমিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী, অপেক্ষায় বগুড়াবাসী

ছাত্রলীগের ১৪ জন সদস্যকে গ্রেপ্তার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৭ নেতা আটক

লক্ষ্মীপুরে চুরি হওয়া গরু বিএনপি নেতার গোয়ালঘরে, এলাকায় চাঞ্চল্য

জামাতের সাথে বিএনপির কখনো জোট হবে না : প্রিন্স

ডুমুরিয়ায় স্ত্রীকে পুড়িয়ে হত্যাচেষ্টার অভিযোগ