ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ২০০ ছাড়াল

Post Image

দেশে চলতি বছর ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ২০০ ছাড়িয়েছে। বুধবার সকাল আটটা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২০১ জনে।


এর মধ্যে সেপ্টেম্বরেই মারা গেছেন ১০৪ জন, যা চলতি বছরের কোনো মাসে সর্বোচ্চ। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৮৬৮ জন। বুধবার স্বাস্থ্য অধিদপ্ত‌রের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।


প্রতিবেদনে বলা হয়েছে, ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে ১৭৩ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ১৭৯ জন এবং ঢাকার দুই সিটির বাইরে ঢাকা বিভাগের বিভিন্ন হাসপাতালে ৪০৫ জন ভর্তি হয়েছেন। অন্যান্য বিভাগের মধ্যে বরিশালে ১৭৮ জন, চট্টগ্রামে ৩১৭, খুলনায় ২৮০, ময়মনসিংহে ১১৩, রাজশাহীতে ১৫৬, রংপুরে ৫৯ এবং সিলেটে ৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।


বুলেটিনের তথ্য অনুযায়ী, একই সময়ে ১ হাজার ৫৫৭ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৭ হাজার ৩৬৭ জন। তাদের মধ্যে ৬২ হাজার ১১৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।


স্বাস্থ্য অধিদপ্তর ২০০০ সাল থেকে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য সংরক্ষণ করছে। এর মধ্যে ২০২৩ সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হন। ওই বছর মৃত্যুও ছিল সর্বোচ্চ ১ হাজার ৭০৫ জন। গত বছর ডেঙ্গুতে চার শতাধিক মানুষের মৃত্যু হয়। হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ছিল প্রায় ১ লাখ ২ হাজার।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

বাঁশখালীতে বউ-শাশুড়ীর ঝগড়া থামাতে গিয়ে প্রাণ গেল যুবকের

স্যালাইনের ব্যাগে মদসহ বিএনপি নেতার ছেলে আটক

ঘরের হাঁস-লাউ-ফল নিয়ে এসে ওসিকে বিদায় দিলেন স্থানীয়রা

ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ২০০ ছাড়াল

জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে এবার বাড়ল লঞ্চভাড়া

বাস-মিনিবাসের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি, কোথায় কত বাড়ল দেখে নিন

লক্ষ্মীপুরে ৩ দিন ধরে নিখোঁজ দুই শিক্ষার্থী

অপ্রতিমকে অপরাধের সঙ্গে জড়ানোর চেষ্টা হচ্ছে: মা নাহিদা

সর্বাধিক পঠিত

ব্রাহ্মণবাড়িয়ার নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বাঁশখালীতে শরিফ ওসমান হাদীর স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত

খামেনির মৃত্যুতে জামায়াত আমিরের গভীর শোক

পাম্পে তেল না পেয়ে সড়ক অবরোধ

দুই দশক পর নিজ জন্মভূমিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী, অপেক্ষায় বগুড়াবাসী

ছাত্রলীগের ১৪ জন সদস্যকে গ্রেপ্তার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৭ নেতা আটক

লক্ষ্মীপুরে চুরি হওয়া গরু বিএনপি নেতার গোয়ালঘরে, এলাকায় চাঞ্চল্য

জামাতের সাথে বিএনপির কখনো জোট হবে না : প্রিন্স

ডুমুরিয়ায় স্ত্রীকে পুড়িয়ে হত্যাচেষ্টার অভিযোগ