লালবাগে বাসা থেকে আইনজীবীর মরদেহ উদ্ধার

Post Image

ড্রাইভিং লাইসেন্সে পাওয়া আনোয়ার হোসেনের ছবি (বামে) ও ঘটনাস্থলে পুলিশের ফরেনসিক দল (ডানে)। ছবি: এশিয়া পোস্ট 

রাজধানীর লালবাগে একটি বাসা থেকে আনোয়ার হোসেন (৪০) নামের এক আইনজীবীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি সুপ্রিম কোর্টের আইনজীবী ছিলেন বলে জানা গেছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে লালবাগের শহীদনগরের ফালা মসজিদ গলির ১০/২ নম্বর বাড়ির দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, ওই কক্ষে আনোয়ার হোসেন একাই থাকতেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুই থেকে তিন দিন আগে তার মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের পর জানা যাবে।

বাড়ির মালিক মনির হোসেন জানান, চলতি মাসেই আনোয়ার হোসেন মাসিক ৪ হাজার টাকা ভাড়ায় ওই কক্ষটি নেন।

ঘটনাস্থলে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফরেনসিক দলের সদস্যরা বিভিন্ন আলামত সংগ্রহ করেছেন।

পুলিশ জানিয়েছে, মরদেহের সঙ্গে থাকা একটি ড্রাইভিং লাইসেন্স পাওয়া গেছে। লাইসেন্সে দেওয়া ঠিকানা অনুযায়ী তার বাড়ি ৩১২ জগন্নাথ সাহা রোডে।

তার স্বজনদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে পুলিশ।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন ঢাকা মহানগর পুলিশের লালবাগ বিভাগের উপকমিশনার (ডিসি) তালেবুর রহমান, অতিরিক্ত উপকমিশনার (এডিসি) ও লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) পুলিশের কর্মকর্তারা।

পুলিশ জানিয়েছে, মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

কার্টন খুলতেই আঁতকে উঠল পুলিশ, মিলল ছয় টুকরো লাশ

পুলিশের ঊর্ধ্বতন ৫ কর্মকর্তাকে বদলি

সাবেক শিবির সভাপতি জাহিদুলকে জামায়াত আমিরের রাজনৈতিক সচিব করার দাবি

অধ্যাদেশ বাতিল করে আগের মতো গুম-খুনের রাজনীতি চায় বিএনপি: বিরোধীদলীয় হুইপ

ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে বদরগঞ্জে জামায়াতের প্রস্তুতি বৈঠক

চাকরির ভাইভায় নম্বর বৃদ্ধি, এবার বললেন পানিসম্পদমন্ত্রী

লালবাগে বাসা থেকে আইনজীবীর মরদেহ উদ্ধার

পুঠিয়ায় অবৈধভাবে মজুত করা ৩৩০ বস্তা সার জব্দ

সর্বাধিক পঠিত

ঔষধ প্রশাসন অধিদপ্তরের নতুন মহাপরিচালক

ফরিদপুরে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ

দিনাজপুরে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

টেকনাফে মামলায় হেরে শিক্ষক পরিবারের ওপর হামলা, আহত ৩ ভাই

স্বামীর সহযোগিতায় কবিরাজের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

বুলবুলকে ‘বাংলার এরদোয়ান’বললেন ডাকসু ভিপি সাদিক কায়েম

আ.লীগের সাবেক এমপি মোসলেম উদ্দিনের মৃত্যু

জামালপুরে গণঅধিকার পরিষদের শতাধিক নেতাকর্মীর পদত্যাগ

দুপক্ষের গোলাগুলির মধ্যে পড়ে দুই শিক্ষার্থী গুলিবিদ্ধ

চট্টগ্রাম ‘চাঁদা না পেয়ে’ যুবককে কুপিয়ে হত্যা