দুপক্ষের গোলাগুলির মধ্যে পড়ে দুই শিক্ষার্থী গুলিবিদ্ধ

Post Image

নারায়ণগঞ্জ শহরের চাষাড়া এলাকার দুপক্ষের গোলাগুলির মধ্যে পড়ে দুই শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়েছেন। নিহতরা হলেন- ইমরান (১৪) ও রাকিব (২৩)

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরের দিকে গুলিবিদ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। তাদের মধ্যে ইমরানকে হাসপাতালে ভর্তি করেছেন চিকিৎসক।

গুলিবিদ্ধ মো. ইমরান বর্তমানে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন পঞ্চবটি এলাকায় বসবাস করে। রাকিব একই থানার শান্তনগর এলাকার হোসেন খোকার ছেলে।

গুলিবিদ্ধ রাকিব বলেন, আমি হাজী মিসির আলি ডিগ্রি কলেজের ডিগ্রি ৩য় বর্ষের শিক্ষার্থী। দুপক্ষের সংঘর্ষ চলাকালে হঠাৎ আমার ডান হাতের কাঁধে একটি গুলি লাগে। গুলিবিদ্ধ অবস্থায় প্রথমে আমাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়।

পাশাপাশি গুলিবিদ্ধ ইমরানের বোন ইশা মনি জানান, ইমরান মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র। মাদ্রাসা থেকে বাসায় ফেরার পথে দুপক্ষের সংঘর্ষের মধ্যে পড়ে তার পেটে গুলি লাগে এবং সে গুরুতর আহত হয়। সংবাদ পেয়ে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে ও পরে উন্নত চিকিৎসার জন্য দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, গুলিবিদ্ধ অবস্থায় নারায়ণগঞ্জ থেকে দুজনকে নিয়ে আসা হয়েছিল। তাদের মধ্যে এক কিশোরকে ভর্তি করা হয়েছে এবং অন্যজনকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

হাদী হত্যার বিচার চেয়ে বাংলাবান্ধা থেকে মার্চ ফর ইনসাফ শুরু ইনকিলাব মঞ্চের

শরীয়তপুরে ওসিকে হুমকি ও নানা অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ির সামনে তরুণীর অবস্থান

টিউমার সন্দেহে জানা গেল ৭ মাসের অন্তঃসত্ত্বা শিশু, নানা পলাতক

সুরা বাইয়্যিনাতে মানুষের জন্য যে শিক্ষা রয়েছে

নিষেধাজ্ঞার আগে চাঁদপুরের ঘাটে বেড়েছে ইলিশের দাম, বিক্রি হচ্ছে কেজি ৩ হাজারে

কুমিল্লায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৫

সাংবাদিককে না পেয়ে ছেলেকে ধরে নিয়ে গেল পুলিশ

সর্বাধিক পঠিত

ফুটপাত উচ্ছেদে অভিযানে বিএনপির দুই গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া

যারা গণভোট মানবেন না, তারা মুনাফেক : শিশির মনির

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি সারজিস

এসি রুমে বসে জনগণের সমস্যা বোঝা যায় না: সংসদে হাসনাত আবদুল্লাহ

স্থানীয় সরকার নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

যেসব এলাকায় ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে আজ

বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

সিলেট সিমান্তে ১ কোটি ৯০ লাখ টাকার চোরাই মাল জব্দ

প্রেমে রাজি না হওয়ায় বিদ্যালয়ে ঢুকে স্কুলছাত্রীকে লাথি, ভাঙলো তিন দাঁত

অদৃশ্যমান শত্রুই আমাদের জীবনে গভীর প্রভাব ফেলে