ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে বদরগঞ্জে জামায়াতের প্রস্তুতি বৈঠক

Post Image

আগামী ১৯ সেপ্টেম্বর ১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লংমার্চ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে রংপুরের বদরগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বদরগঞ্জ পৌরসভার বালুয়াভাটায় দলের ইউনিয়ন, বিভাগ ও ওয়ার্ড পর্যায়ের দায়িত্বশীলদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা জামায়াতের আমির মাওলানা কামরুজ্জামান কবিরের সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা মিনহাজুল ইসলামের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন রংপুর জেলা জামায়াতের আমির ও রংপুর-৫ (মিঠাপুকুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম রব্বানী।

সভায় প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক গোলাম রব্বানী লংমার্চ সফল করতে নেতাকর্মীদের বিভিন্ন দিকনির্দেশনা দেন এবং কর্মসূচি সফল করতে সর্বোচ্চ প্রচেষ্টা চালানোর আহ্বান জানান। একই সঙ্গে লংমার্চে সর্বোচ্চ জনসম্পৃক্ততা নিশ্চিত করতে ব্যাপক গণসংযোগের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

তিনি বলেন, আমরা যে দাবিতে লংমার্চ কর্মসূচি পালন করছি, তা কোনো একক দল বা নির্দিষ্ট গোষ্ঠীর দাবি নয়। গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি রোধে চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সংকীর্ণ দলীয়করণ বন্ধ করা—এসবই সাধারণ জনগণের দাবি। দেশের ৭০ শতাংশ ভোটার, যারা গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিয়েছেন, এটি তাদের সবার দাবি। তাই এসব দাবি আদায়ে লংমার্চ সফল করতে আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা চালাতে হবে।

সভায় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমির শাহ মুহাম্মাদ রুস্তম আলী, বায়তুলমাল সেক্রেটারি মাওলানা মো. আশরাফ আলী ও পৌর জামায়াতের আমির মাওলানা মাহফুজার রহমানসহ বিভিন্ন পর্যায়ের দুই শতাধিক নেতাকর্মী।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

কার্টন খুলতেই আঁতকে উঠল পুলিশ, মিলল ছয় টুকরো লাশ

পুলিশের ঊর্ধ্বতন ৫ কর্মকর্তাকে বদলি

সাবেক শিবির সভাপতি জাহিদুলকে জামায়াত আমিরের রাজনৈতিক সচিব করার দাবি

অধ্যাদেশ বাতিল করে আগের মতো গুম-খুনের রাজনীতি চায় বিএনপি: বিরোধীদলীয় হুইপ

ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে বদরগঞ্জে জামায়াতের প্রস্তুতি বৈঠক

চাকরির ভাইভায় নম্বর বৃদ্ধি, এবার বললেন পানিসম্পদমন্ত্রী

লালবাগে বাসা থেকে আইনজীবীর মরদেহ উদ্ধার

পুঠিয়ায় অবৈধভাবে মজুত করা ৩৩০ বস্তা সার জব্দ

সর্বাধিক পঠিত

ঔষধ প্রশাসন অধিদপ্তরের নতুন মহাপরিচালক

ফরিদপুরে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ

দিনাজপুরে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

টেকনাফে মামলায় হেরে শিক্ষক পরিবারের ওপর হামলা, আহত ৩ ভাই

স্বামীর সহযোগিতায় কবিরাজের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

বুলবুলকে ‘বাংলার এরদোয়ান’বললেন ডাকসু ভিপি সাদিক কায়েম

আ.লীগের সাবেক এমপি মোসলেম উদ্দিনের মৃত্যু

জামালপুরে গণঅধিকার পরিষদের শতাধিক নেতাকর্মীর পদত্যাগ

দুপক্ষের গোলাগুলির মধ্যে পড়ে দুই শিক্ষার্থী গুলিবিদ্ধ

চট্টগ্রাম ‘চাঁদা না পেয়ে’ যুবককে কুপিয়ে হত্যা