পুঠিয়ায় অবৈধভাবে মজুত করা ৩৩০ বস্তা সার জব্দ

Post Image

সরকারি বরাদ্দের বাইরে অবৈধভাবে মজুত করা রাজশাহীর পুঠিয়ায় জব্দ ৩৩০ বস্তা সার এবার সরাসরি স্থানীয় কৃষকদের কাছে বিক্রি করা হবে। রোববার সরকার নির্ধারিত দামে এসব সার বিক্রির উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন।

গত ১০ সেপ্টেম্বর গোপন সংবাদের ভিত্তিতে পুঠিয়া উপজেলার শিলমাড়িয়া ইউনিয়নের কার্তিকপাড়া বাজারে অভিযান চালায় উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী অফিসার লিয়াকত সালমানের নেতৃত্বে পরিচালিত ওই অভিযানে তিনটি দোকানে তল্লাশি চালিয়ে সরকারি বরাদ্দের বাইরে মজুত করা ৩৩০ বস্তা সার জব্দ করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জব্দের পর সারগুলো যথাযথ সংরক্ষণ ও নিরাপত্তার জন্য উপ-সহকারী কৃষি কর্মকর্তার জিম্মায় রাখা হয়েছে। নিয়ম মেনে রবিবার স্থানীয় কৃষকদের মধ্যে সরকারি নির্ধারিত মূল্যে সারগুলো বিক্রি করা হবে। বিক্রয়লব্ধ পুরো অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।

পুঠিয়া উপজেলা কৃষি কর্মকর্তা স্মৃতি রানী সরকার বলেন, ‘জব্দকৃত ৩৩০ বস্তা সার বর্তমানে উপ-সহকারী কৃষি কর্মকর্তার জিম্মায় রয়েছে। বিধি-বিধান অনুসরণ করে রোবার স্থানীয় কৃষকদের কাছে সরকারি নির্ধারিত দামে এসব সার বিক্রি করা হবে। বিক্রির অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।’

উপজেলা নির্বাহী অফিসার জানান, জব্দকৃত সার কোনোভাবেই অবৈধভাবে বাজারজাত করার সুযোগ নেই। নিয়ম মেনেই কৃষকদের কাছে তা বিক্রির ব্যবস্থা করা হচ্ছে।

অন্যদিকে, পুঠিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিবু দাশ বলেন, সরকারি সার বিতরণ ব্যবস্থায় স্বচ্ছতা ও শৃঙ্খলা বজায় রাখতে উপজেলা প্রশাসনের অভিযান ও তদারকি অব্যাহত থাকবে।

প্রশাসনের এই উদ্যোগে একদিকে অবৈধভাবে সার মজুতের বিরুদ্ধে বার্তা গেল, অন্যদিকে জব্দ করা সার সরকারি মূল্যে সরাসরি কৃষকদের কাছে পৌঁছানোর ফলে স্থানীয় কৃষকদের মধ্যেও স্বস্তি ফিরবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

হাদী হত্যার বিচার চেয়ে বাংলাবান্ধা থেকে মার্চ ফর ইনসাফ শুরু ইনকিলাব মঞ্চের

শরীয়তপুরে ওসিকে হুমকি ও নানা অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ির সামনে তরুণীর অবস্থান

টিউমার সন্দেহে জানা গেল ৭ মাসের অন্তঃসত্ত্বা শিশু, নানা পলাতক

সুরা বাইয়্যিনাতে মানুষের জন্য যে শিক্ষা রয়েছে

নিষেধাজ্ঞার আগে চাঁদপুরের ঘাটে বেড়েছে ইলিশের দাম, বিক্রি হচ্ছে কেজি ৩ হাজারে

কুমিল্লায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৫

সাংবাদিককে না পেয়ে ছেলেকে ধরে নিয়ে গেল পুলিশ

সর্বাধিক পঠিত

ফুটপাত উচ্ছেদে অভিযানে বিএনপির দুই গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া

যারা গণভোট মানবেন না, তারা মুনাফেক : শিশির মনির

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি সারজিস

এসি রুমে বসে জনগণের সমস্যা বোঝা যায় না: সংসদে হাসনাত আবদুল্লাহ

স্থানীয় সরকার নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

যেসব এলাকায় ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে আজ

বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

সিলেট সিমান্তে ১ কোটি ৯০ লাখ টাকার চোরাই মাল জব্দ

প্রেমে রাজি না হওয়ায় বিদ্যালয়ে ঢুকে স্কুলছাত্রীকে লাথি, ভাঙলো তিন দাঁত

অদৃশ্যমান শত্রুই আমাদের জীবনে গভীর প্রভাব ফেলে