কার্টন খুলতেই আঁতকে উঠল পুলিশ, মিলল ছয় টুকরো লাশ

Post Image

ফরিদপুরের মধুখালী উপজেলার বোয়ালিয়া এলাকায় ঢাকা খুলনা মহাসড়কের পাশে পড়ে থাকা তিনটি কার্টুন থেকে অজ্ঞাত এক ব্যক্তির ছয় টুকরো মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহটির বয়স আনুমানিক ৪৫ থেকে ৫০ বছর বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

শনিবার সকালে স্থানীয়রা রাস্তার পাশে তিনটি কার্টন পড়ে থাকতে দেখেন। কার্টনগুলো থেকে প্রচণ্ড দুর্গন্ধ ছড়ালে বিষয়টি সন্দেহজনক মনে করে স্থানীয়রা মধুখালী থানা পুলিশকে খবর দেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কার্টন তিনটি উদ্ধার করে। পরে কার্টনগুলো খুললে এর ভেতর থেকে ছয় টুকরো মরদেহ উদ্ধার করা হয়। বয়স আনুমানিক ৪৫ থেকে ৫০ বছর হতে পারে বলে ধারণা করা হচ্ছে। নিহত ব্যক্তির পরিচয়ও এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মরদেহের পরিচয় শনাক্ত ও হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে।

এ ব্যাপারে মধুখালী থানার ওসি তদন্ত মারুফ হাসান জানান লাশের সুরতহাল রিপোর্ট করা হয়েছে, ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত লাশের কোন পরিচয় পাওয়া যায়নি,মামলার প্রস্তুতি চলছে।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

মাদক সেবনের ভিডিও করায় বিএনপি নেতার মামলা, কারাগারে ৪ সাংবাদিক

অতিরিক্ত জামাকাপড় জমিয়ে রাখার মানে নেই, অল্পতেই সুন্দরভাবে চলা যায়: উম্মে কুলসুম পপি

মুক্তি পেলেন ‘নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি কামাল উদ্দিন

নিজের নেতাকর্মীদের দখলবাজি-চাঁদাবাজিতে ক্ষুব্ধ হুইপ নিজান

সরকার না পারলেও জুলাই শহীদদের নিয়ে 'অ্যাপ' তৈরি করে আরেক ধামাকা দেখাল জামায়াত

ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে আহত ১০

সরকারি সহযোগিতার নামে কাউকে টাকা দেবেন না

বিদ্যালয়ের ছোট্ট ‘পিনু’ আজ প্রধানমন্ত্রী, আরেক ছাত্র চিফ হুইপ মনি: গর্বিত প্রবীণ শিক্ষাবিদ

সর্বাধিক পঠিত

যশোরে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন: দুই প্রার্থীকে ২ লাখ ৫০ হজার টাকা জরিমানা

অতিরিক্ত মূল্যে ডিজেল বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

নবম পে-স্কেল ২ সপ্তাহের মধ্যে মন্ত্রিসভায় যাচ্ছে

হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্রনেতা মাহদীর ওপর হামলা

নিজের স্কুলের অষ্টম শ্রেণির ছাত্রীকে বিয়ে করলেন শিক্ষক

সাঈদীর মামলার বাদীর দাফনে আসেনি কেউ, কবর খুঁড়লেন স্ত্রী-মেয়ে-বোন

মাদকবিরোধী কমিটির উপদেষ্টার রক্ত দিয়ে গোসল করার হুমকি বিএনপি নেতার

দেশের এইচএসসি সিঙ্গাপুরের ক্লাস সিক্সের সমান : সংসদে ববি হাজ্জাজ

মাদক সেবনের দায়ে ছাত্রদল নেতা বহিষ্কার

শিশু রামিসা হত্যার বিচার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন