ফরিদপুরে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ

Post Image

লকডাউনকে কেন্দ্র করে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা ফরিদপুরের ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করেছে বলে জানা গেছে। এসময় তারা গাছ ফেলে ও টায়ার জ্বালিয়ে যান চলাচল বন্ধ করে দেয়।


আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ভোর ৬টার দিকে ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের শুয়াদী পাম্পের পাশে ও পুখুরিয়া এলাকায় এ ঘটনা ঘটে। এতে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয় এবং ভোগান্তিতে পড়ে সাধারণ যাত্রীরা।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোর থেকেই কয়েকজন নেতাকর্মী লকডাউনের সমর্থনে মহাসড়কে অবস্থান নেন। পরে আরও অনেক লোকজন যোগ দিলে পুরো মহাসড়ক অবরুদ্ধ হয়ে যায়। এতে এলাকায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। এ সময় ঢাকামুখী কয়েকটি খালি অ্যাম্বুলেন্স ফেরত পাঠানো হয়।



তবে যেসব অ্যাম্বুলেন্সে রোগী ছিল, সেগুলোকে যেতে দেওয়া হয়েছে বলে জানায় স্থানীয়রা।


বিষয়টি নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রোকিবুজ্জামান বলেছেন, ঢাকা-খুলনা মহাসড়কের ভাঙ্গা উপজেলার শুয়াদী বাসস্ট্যান্ড ও পুখুরিয়া দুটি এলাকায় লকডাউনকে কেন্দ্র করে মহাসড়ক অবরোধের ঘটনা ঘটে। সকাল ৯টা পর্যন্ত ঢাকা-খুলনা মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। খবর পেয়ে পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যাচ্ছে।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

কার্টন খুলতেই আঁতকে উঠল পুলিশ, মিলল ছয় টুকরো লাশ

পুলিশের ঊর্ধ্বতন ৫ কর্মকর্তাকে বদলি

সাবেক শিবির সভাপতি জাহিদুলকে জামায়াত আমিরের রাজনৈতিক সচিব করার দাবি

অধ্যাদেশ বাতিল করে আগের মতো গুম-খুনের রাজনীতি চায় বিএনপি: বিরোধীদলীয় হুইপ

ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে বদরগঞ্জে জামায়াতের প্রস্তুতি বৈঠক

চাকরির ভাইভায় নম্বর বৃদ্ধি, এবার বললেন পানিসম্পদমন্ত্রী

লালবাগে বাসা থেকে আইনজীবীর মরদেহ উদ্ধার

পুঠিয়ায় অবৈধভাবে মজুত করা ৩৩০ বস্তা সার জব্দ

সর্বাধিক পঠিত

ঔষধ প্রশাসন অধিদপ্তরের নতুন মহাপরিচালক

ফরিদপুরে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ

দিনাজপুরে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

টেকনাফে মামলায় হেরে শিক্ষক পরিবারের ওপর হামলা, আহত ৩ ভাই

স্বামীর সহযোগিতায় কবিরাজের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

বুলবুলকে ‘বাংলার এরদোয়ান’বললেন ডাকসু ভিপি সাদিক কায়েম

আ.লীগের সাবেক এমপি মোসলেম উদ্দিনের মৃত্যু

জামালপুরে গণঅধিকার পরিষদের শতাধিক নেতাকর্মীর পদত্যাগ

দুপক্ষের গোলাগুলির মধ্যে পড়ে দুই শিক্ষার্থী গুলিবিদ্ধ

চট্টগ্রাম ‘চাঁদা না পেয়ে’ যুবককে কুপিয়ে হত্যা