ছাত্রদল নেতার বাসায় ‘বিদেশি মদ’ মজুদ, ডিবির অভিযানে উদ্ধার

Post Image

চট্টগ্রাম নগরের বন্দর থানা এলাকায় স্থানীয় এক ছাত্রদল নেতার বাসায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি মদ উদ্ধার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তবে অভিযান শেষে উদ্ধার করা মদের সঠিক পরিমাণ, জব্দ তালিকা ও আটকের বিষয়ে পুলিশের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক স্পষ্ট বক্তব্য পাওয়া যায়নি। এমনকি অভিযান পরিচালনাকারী কর্মকর্তাদের বক্তব্যেও তথ্যের ভিন্নতা ও অস্পষ্টতা দেখা গেছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে বন্দর থানার কেবি দোভাষ লেন এলাকায় স্থানীয় ছাত্রদল নেতা মোহাম্মদ আবু শাকিল সাগরের বাসায় এ অভিযান চালানো হয়। তিনি বন্দর থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এবং নগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তারিকুল ইসলাম তানভীরের অনুসারী হিসেবে পরিচিত। পুলিশের একটি সূত্রের দাবি, ওই বাসা থেকে প্রায় ২০০ বোতল বিদেশি মদ জব্দ করা হয়েছে এবং ঘটনাস্থল থেকে দুজনকে আটক করা হয়েছে।

তবে ছাত্রদল নেতা শাকিল সাগরকে আটক করা হয়েছে কি না, তা নিয়ে সংশ্লিষ্টদের মধ্যে পরস্পরবিরোধী বক্তব্য রয়েছে। একাধিক সূত্রের দাবি, অভিযানের সময় সাগর উপস্থিত ছিলেন এবং পুলিশ তাঁকে নিজেদের হেফাজতে নিয়েছে। অন্যদিকে অভিযানকারী দলের এক সদস্য দাবি করেছেন, সাগরকে আটক করা সম্ভব হয়নি।

অভিযানের বিস্তারিত তথ্য ও জব্দ তালিকা জানার জন্য নগরের মনসুরাবাদে অবস্থিত গোয়েন্দা পুলিশের কার্যালয়ে যোগাযোগ করা হলেও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের কাছ থেকে সুনির্দিষ্ট কোনো তথ্য মেলেনি। সেখানে ডিউটি অফিসার ও ডিবির দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) শেখ শরীফুল ইসলামের কার্যালয় থেকে একে অপরকে দেখিয়ে তথ্য দেওয়ার বিষয়টি এড়িয়ে যাওয়া হয়।

পরবর্তীতে ডিবির সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, এ অভিযানের যাবতীয় তথ্য, উদ্ধারকৃত পণ্যের পরিমাণ এবং আটকের বিষয়ে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

দাড়িওয়ালা ছাত্রদের ক্রসফায়ারে দিয়ে জঙ্গি আখ্যা দেওয়া হতো, সংসদে শেখ মুজিবুর

রূপপুরের বিদ্যুৎ জাতীয় গ্রিডে কবে যাবে, নিশ্চিত নয়: মন্ত্রী

স্বামী হত্যায় ট্রাইব্যুনালে শামীম ওসমানের বিচার চাইলেন শহীদের স্ত্রী

১০ম গ্রেডের চাকরি পিএসসির বদলে নিজস্ব কমিটি দিয়ে নিয়োগের উদ্যোগ সরকারের

ভাইভার নম্বর বাড়ানো দলীয়করণের অশুভ ইঙ্গিত

সুপ্রিম কোর্টকে দুর্নীতিমুক্ত করতে প্রধান বিচারপতিকে এক মাসের আল্টিমেটাম

ছাত্রদল নেতার বাসায় ‘বিদেশি মদ’ মজুদ, ডিবির অভিযানে উদ্ধার

পুলিশের ৭ কর্মকর্তাকে বদলি ও পদায়ন

সর্বাধিক পঠিত

৩ কোটির অধিক মূল্যের মাদকদ্রব্য ধ্বংস বিজিবির

মা-বাবার কবর জিয়ারত শেষে ভোট দিলেন জামায়াত নেতা ডা. তাহের

চট্টগ্রামে বিএনপির দুই গ্রুপের মাঝে তুমুল সংঘর্ষ

ভোলায় জামায়াতের কর্মীদের ওপর বিএনপি কর্মীদের হামলার অভিযোগ

মাদরাসা শিক্ষার মানোন্নয়নে সুশাসন নিশ্চিত জরুরি

ঔষধ প্রশাসন অধিদপ্তরের নতুন মহাপরিচালক

স্বামীর সহযোগিতায় কবিরাজের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

টেকনাফে মামলায় হেরে শিক্ষক পরিবারের ওপর হামলা, আহত ৩ ভাই

দিনাজপুরে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

কেন্দ্রীয় কৃষক দল নেতাকে বিএমডিএর চেয়ারম্যান নিয়োগ