মাদরাসা শিক্ষার মানোন্নয়নে সুশাসন নিশ্চিত জরুরি

Post Image

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আবু জাফর খান বলেছেন, মাদরাসা শিক্ষার গুণগত মানোন্নয়নে শুধু পাঠদান নয়; বরং সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। তিনি বলেন, প্রশিক্ষণে অর্জিত জ্ঞান বাস্তবায়নের মাধ্যমেই এ উদ্যোগের প্রকৃত সাফল্য আসবে এবং মাদরাসা শিক্ষায় দৃশ্যমান পরিবর্তন সম্ভব হবে।

বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে কামিল (স্নাতকোত্তর) শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের উদ্যোগে অনুষ্ঠিত দু'দিনব্যাপী ‘মাদরাসা প্রধানগণের দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ-২০২৬’ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রশিক্ষণে অংশগ্রহণকারী অধ্যক্ষদের উদ্দেশ্যে তিনি বলেন, প্রশিক্ষণ শেষে নিজ নিজ মাদরাসায় ফিরে শিক্ষার্থীদের জন্য কম্পিউটার ল্যাব, বিজ্ঞানাগার ও লাইব্রেরির সুব্যবস্থা নিশ্চিত করতে হবে এবং শিক্ষকদের নিয়ে বিষয়ভিত্তিক সেমিনার আয়োজন করতে হবে| তিনি শিক্ষকদের উদ্বুদ্ধ করার পাশাপাশি শিক্ষার্থীদের ˆনতিকতা, আচার-ব্যবহার ও ভালো কাজে অনুপ্রাণিত করার ওপর গুরুত্বারোপ করেন।

বর্তমান প্রতিযোগিতামূলক চাকরির বাজারে টিকে থাকতে শিক্ষার্থীদের যোগ্য করে তুলতে আরবি ও ইংরেজি ভাষায় দক্ষতা গড়ে তোলার উদ্যোগ নিতে হবে। এছাড়াও তিনি আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করার ওপর জোর দিয়ে বলেন, মাদরাসার আয়-ব্যয়ের সঠিক হিসাব সংরক্ষণ ও অপচয় রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।

ভাইস চ্যান্সেলর বলেন, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় আঞ্চলিক কেন্দ্র স্থাপনের পরিকল্পনা নিয়ে এগোচ্ছে, যাতে অধিভুক্ত মাদরাসাগুলোকে ভবিষ্যতে আরও সহজ ও দ্রুত সহায়তা প্রদান করা যায়। তিনি বলেন, মাদরাসা শিক্ষার উন্নয়নে বিশ্ববিদ্যালয় সব ধরনের সহযোগিতা দিতে প্রতিশ্রুতিবদ্ধ।

প্রশিক্ষণ কর্মশালার সমাপনি ও সনদ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ শহীদুল ইসলাম। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী মাদরাসার অধ্যক্ষদের মাঝে সনদ প্রদান করেন ভইস-চ্যান্সেলর প্রফেসর ড. আবু জাফর খান।

এ সময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার এ এস এম মামুনুর রহমান খলিলী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ফাহাদ আহমদ মমতাজী, পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের (ভারপ্রাপ্ত) পরিচালক জিয়াউর রহমানসহ সংশ্লিষ্ট দপ্তরের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ির সামনে তরুণীর অবস্থান

টিউমার সন্দেহে জানা গেল ৭ মাসের অন্তঃসত্ত্বা শিশু, নানা পলাতক

সুরা বাইয়্যিনাতে মানুষের জন্য যে শিক্ষা রয়েছে

নিষেধাজ্ঞার আগে চাঁদপুরের ঘাটে বেড়েছে ইলিশের দাম, বিক্রি হচ্ছে কেজি ৩ হাজারে

কুমিল্লায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৫

সাংবাদিককে না পেয়ে ছেলেকে ধরে নিয়ে গেল পুলিশ

ছিনতাইকারী ধরতে গিয়ে প্রাণ দিলেন সিএমপি কনস্টেবল আল আমিন

শিক্ষক দিবসের ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’ স্লোগান, প্রধান শিক্ষক গ্রেপ্তার

সর্বাধিক পঠিত

নতুন মহাপরিচালকের জন্য শুভ কামনা

শাপলা চত্বরে গণহত্যার বিচার দাবিতে শিবিরের মানববন্ধন

যারা গণভোট মানবেন না, তারা মুনাফেক : শিশির মনির

ফুটপাত উচ্ছেদে অভিযানে বিএনপির দুই গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া

সংখ্যালঘু নির্যাতন সহ্য করব না, প্রয়োজনে মন্ত্রিত্ব ছাড়ব: ধর্মমন্ত্রী

এসি রুমে বসে জনগণের সমস্যা বোঝা যায় না: সংসদে হাসনাত আবদুল্লাহ

স্থানীয় সরকার নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি সারজিস

সিলেট সিমান্তে ১ কোটি ৯০ লাখ টাকার চোরাই মাল জব্দ

প্রেমে রাজি না হওয়ায় বিদ্যালয়ে ঢুকে স্কুলছাত্রীকে লাথি, ভাঙলো তিন দাঁত