সুপ্রিম কোর্টকে দুর্নীতিমুক্ত করতে প্রধান বিচারপতিকে এক মাসের আল্টিমেটাম

Post Image

আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগকে দুর্নীতিমুক্ত করতে প্রধান বিচারপতির প্রতি কার্যকর উদ্যোগ নেয়ার জোর আহ্বান জানিয়েছেন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (বার) সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন। এ বিষয়ে দৃশ্যমান পদক্ষেপ নিতে প্রধান বিচারপতিকে এক মাসের সময় বেঁধে দিয়ে তিনি হুঁশিয়ারি দিয়েছেন, অন্যথায় সাধারণ আইনজীবীদের সঙ্গে নিয়ে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট এনেক্স ভবনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ আল্টিমেটাম দেন।

সংবাদ সম্মেলনে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, ‘বিগত সরকারের আমলে হাইকোর্ট বিভাগে অনেক বিচারপতি একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের হয়ে কাজ করেছেন। বিচারাঙ্গনের স্বচ্ছতা ও মর্যাদা ফিরিয়ে আনতে ওইসব দলীয় বিচারপতির বিরুদ্ধে অবিলম্বে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন করতে হবে।’

বিচার বিভাগের বিভিন্ন প্রশাসনিক সংস্কারের দাবি জানিয়ে তিনি আরও বলেন, ‘আগামী এক মাসের মধ্যে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণের বস্তি উচ্ছেদসহ সার্বিক পরিবেশের শৃঙ্খলা নিশ্চিত করতে হবে।’

সম্প্রতি প্রধান বিচারপতির সাথে এক শুনানিতে উদ্ভূত পরিস্থিতি প্রসঙ্গে বার সভাপতি বলেন, ‘অ্যাটর্নি জেনারেল সাধারণ আইনজীবীদের স্বার্থের বিপক্ষে অবস্থান নিয়েছেন।’ সংকটময় মুহূর্তে অ্যাটর্নি জেনারেলের কাছ থেকে এমন বক্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলেও তিনি মন্তব্য করেন।


এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

রূপপুরের বিদ্যুৎ জাতীয় গ্রিডে কবে যাবে, নিশ্চিত নয়: মন্ত্রী

স্বামী হত্যায় ট্রাইব্যুনালে শামীম ওসমানের বিচার চাইলেন শহীদের স্ত্রী

১০ম গ্রেডের চাকরি পিএসসির বদলে নিজস্ব কমিটি দিয়ে নিয়োগের উদ্যোগ সরকারের

ভাইভার নম্বর বাড়ানো দলীয়করণের অশুভ ইঙ্গিত

সুপ্রিম কোর্টকে দুর্নীতিমুক্ত করতে প্রধান বিচারপতিকে এক মাসের আল্টিমেটাম

ছাত্রদল নেতার বাসায় ‘বিদেশি মদ’ মজুদ, ডিবির অভিযানে উদ্ধার

পুলিশের ৭ কর্মকর্তাকে বদলি ও পদায়ন

ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

সর্বাধিক পঠিত

৩ কোটির অধিক মূল্যের মাদকদ্রব্য ধ্বংস বিজিবির

চট্টগ্রামে বিএনপির দুই গ্রুপের মাঝে তুমুল সংঘর্ষ

মা-বাবার কবর জিয়ারত শেষে ভোট দিলেন জামায়াত নেতা ডা. তাহের

মাদরাসা শিক্ষার মানোন্নয়নে সুশাসন নিশ্চিত জরুরি

ঔষধ প্রশাসন অধিদপ্তরের নতুন মহাপরিচালক

স্বামীর সহযোগিতায় কবিরাজের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

ভোলায় জামায়াতের কর্মীদের ওপর বিএনপি কর্মীদের হামলার অভিযোগ

টেকনাফে মামলায় হেরে শিক্ষক পরিবারের ওপর হামলা, আহত ৩ ভাই

দিনাজপুরে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

কেন্দ্রীয় কৃষক দল নেতাকে বিএমডিএর চেয়ারম্যান নিয়োগ