পুলিশের ৭ কর্মকর্তাকে বদলি ও পদায়ন

Post Image

বদলি ও পদায়ন করা হয়েছে বাংলাদেশ পুলিশের ছয় কর্মকর্তাকে। সেইসঙ্গে অতিরিক্ত পুলিশ সুপার এএনএম সাইফুল আলম খানের আগের বদলির আদেশ বাতিল করে নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে।

বৃহস্পতিবার পুলিশ হেডকোয়ার্টার্সের পার্সোনেল ম্যানেজমেন্ট-১ শাখা থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

অ্যাডিশনাল ডিআইজি রায়হান উদ্দিন খান সাক্ষরিত প্রজ্ঞাপনে পাঁচ কর্মকর্তাকে বর্তমান কর্মস্থল থেকে বদলি করে বিভিন্ন পদে পদায়ন করা হয়েছে। তাদের আগামী ১৯ সেপ্টেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্বভার হস্তান্তর করে নতুন কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে দায়িত্বভার হস্তান্তর না করলে ২০ সেপ্টেম্বর থেকে তাদের তাৎক্ষণিকভাবে অবমুক্ত হিসেবে গণ্য করা হবে।

অন্য একটি প্রজ্ঞাপনে অতিরিক্ত পুলিশ সুপার এএনএম সাইফুল আলম খানের আগের বদলির আদেশ বাতিল করা হয়েছে। তিনি পুলিশ হেডকোয়ার্টার্সে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এর আগে তাকে মাগুরা সদর সার্কেলে বদলি করা হয়েছিল

নতুন আদেশে ওই বদলি বাতিল করে তাকে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে স্পেশাল ব্রাঞ্চে (এসবি) পদায়ন করা হয়েছে।

এ ছাড়া আরেক প্রজ্ঞাপনে ফারিয়া আফরোজকে এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার পদ থেকে বদলি করে পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা (টিআর)-এর অতিরিক্ত পুলিশ সুপার পদে পদায়ন করা হয়েছে।

প্রজ্ঞাপনগুলোতে স্বাক্ষর করেছেন অ্যাডিশনাল ডিআইজি রায়হান উদ্দিন খান।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

দাড়িওয়ালা ছাত্রদের ক্রসফায়ারে দিয়ে জঙ্গি আখ্যা দেওয়া হতো, সংসদে শেখ মুজিবুর

রূপপুরের বিদ্যুৎ জাতীয় গ্রিডে কবে যাবে, নিশ্চিত নয়: মন্ত্রী

স্বামী হত্যায় ট্রাইব্যুনালে শামীম ওসমানের বিচার চাইলেন শহীদের স্ত্রী

১০ম গ্রেডের চাকরি পিএসসির বদলে নিজস্ব কমিটি দিয়ে নিয়োগের উদ্যোগ সরকারের

ভাইভার নম্বর বাড়ানো দলীয়করণের অশুভ ইঙ্গিত

সুপ্রিম কোর্টকে দুর্নীতিমুক্ত করতে প্রধান বিচারপতিকে এক মাসের আল্টিমেটাম

ছাত্রদল নেতার বাসায় ‘বিদেশি মদ’ মজুদ, ডিবির অভিযানে উদ্ধার

পুলিশের ৭ কর্মকর্তাকে বদলি ও পদায়ন

সর্বাধিক পঠিত

৩ কোটির অধিক মূল্যের মাদকদ্রব্য ধ্বংস বিজিবির

মা-বাবার কবর জিয়ারত শেষে ভোট দিলেন জামায়াত নেতা ডা. তাহের

চট্টগ্রামে বিএনপির দুই গ্রুপের মাঝে তুমুল সংঘর্ষ

ভোলায় জামায়াতের কর্মীদের ওপর বিএনপি কর্মীদের হামলার অভিযোগ

মাদরাসা শিক্ষার মানোন্নয়নে সুশাসন নিশ্চিত জরুরি

ঔষধ প্রশাসন অধিদপ্তরের নতুন মহাপরিচালক

স্বামীর সহযোগিতায় কবিরাজের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

টেকনাফে মামলায় হেরে শিক্ষক পরিবারের ওপর হামলা, আহত ৩ ভাই

দিনাজপুরে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

কেন্দ্রীয় কৃষক দল নেতাকে বিএমডিএর চেয়ারম্যান নিয়োগ