বগুড়ার ভ্রাম্যমাণ আদালতে চার সার বিক্রেতাকে জরিমানা

Post Image

বগুড়ার নন্দীগ্রামে সার বিক্রিতে অনিয়মের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে চার ব্যবসায়ীকে মোট ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (২৪ আগস্ট) সকালে পরিচালিত ওই অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার।

অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন নন্দীগ্রাম উপজেলা কৃষি কর্মকর্তা গাজীউল হক। নন্দীগ্রাম থানা পুলিশের সদস্যরা সহযোগিতা করেন এ অভিযানে।


উপজেলার ওমরপুর এবং হাটকড়ই বাজারে এ অভিযান পরিচালনার সময় লাইসেন্স ব্যতীত সার বিক্রয়, দোকানে মূল্য তালিকা না রাখাসহ সংশ্লিষ্ট আইন লঙ্ঘনের বিষয়গুলো ধরা পড়ে। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ ও সার ব্যবস্থাপনা আইন, ২০০৬ অনুযায়ী অংকন ট্রেডার্সের স্বত্বাধিকারী নিরল চন্দ্রকে ১০ হাজার টাকা, মেসার্স মোহসিনা ট্রেডার্সের স্বত্বাধিকারী ইব্রাহিমককে ১৫ হাজার টাকা, মেসার্স স্বপন ট্রেডার্সের স্বত্বাধিকারী স্বপন কুমার মহন্তকে ১৫ হাজার টাকা এবং মেসার্স আলহাজ্ব ট্রেডার্সের স্বত্বাধিকারী বেলাল হোসেনকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

বরিশাল-ঢাকা মহাসড়কে থ্রি-হুইলার চালকদের অবরোধ

প্রতিদিন গড়ে ১০ খুন, নিয়ন্ত্রণহীন সহিংসতা

পল্লী বিদ্যুতের ট্রান্সফর্মার স্থাপন নিয়ে দুইপক্ষের সংঘর্ষে আহত ৭

বগুড়ার ভ্রাম্যমাণ আদালতে চার সার বিক্রেতাকে জরিমানা

যুবলীগের ঝটিকা মিছিল, দায়িত্বে অবহেলার অভিযোগে ২৭ পুলিশ সদস্য প্রত্যাহার

মেয়েকে হত্যার অপরাধে পিতার মৃত্যুদণ্ড

সেই বিচারকের বিচারিক ক্ষমতা কেড়ে নিলেন হাইকোর্ট

বিদ্যুৎ ও জ্বালানি সংকটে বাড়ছে ওষুধ উৎপাদন খরচ

সর্বাধিক পঠিত

ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালকে ৫০০ শয্যায় উন্নীত করা হবে

ঝিনাইদহে নির্বাচন-পরবর্তী সহিংসতা : আহত ১৩, ভাঙচুর

রংপুরে পুলিশ হত্যা মামলায় এক আসামির মৃত্যুদণ্ড

তারাবির নামাজের ফজিলত

দলীয় সব পদ থেকে ছাত্রদলের ৮ নেতাকে বহিষ্কার

খুলনায় আ.লীগ কার্যালয়ে পতাকা উত্তোলন ও স্লোগান, ভিডিও ভাইরাল

আমার মেয়ে বুকের বাঁ পাশে গুলিবিদ্ধ হয়ে শহীদ হয়

ইসলাম কোনো ধর্মের ওপর জোরপূর্বক কিছু চাপিয়ে দেয় না: দেলাওয়ার হোসেন

ঝিনাইদহে স্বতন্ত্র ও ধানের শীষ সমর্থকদের মধ্যে সংঘর্ষ

রমজানে অনলাইনে কুরআন শেখানোর উদ্যোগ শায়খ আহমাদুল্লাহর