পল্লী বিদ্যুতের ট্রান্সফর্মার স্থাপন নিয়ে দুইপক্ষের সংঘর্ষে আহত ৭

Post Image

নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার বড়কাশিয়া-বিরামপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামে পল্লী বিদ্যুতের ট্রান্সফর্মার (ট্রান্সমিটার) স্থাপনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত সাতজন আহত হয়েছেন। সোমবার দুপুর সাড়ে ১টার দিকে ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দুর্গাপুর গ্রামে পল্লী বিদ্যুৎ অফিসের কর্মীরা ট্রান্সফর্মার স্থাপনের কাজ করতে গেলে এ ঘটনার সূত্রপাত হয়।

স্থানীয় সূত্র ও অভিযোগ সূত্রে জানা যায়, ট্রান্সফর্মার স্থাপনের সময় আজিজুল (৩০) ও ইমন (২৫) নামের দুই ব্যক্তি কাজের বিরোধিতা করে বাধা দেন। এ সময় পল্লী বিদ্যুৎ অফিসের কর্মীদের সঙ্গে তাদের কথা-কাটাকাটি ও দুর্ব্যবহারের ঘটনা ঘটে। একপর্যায়ে ইব্রাহিম ও জাহাঙ্গীর আলম এগিয়ে এলে তাদের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালানো হয় বলে অভিযোগ ওঠে।

সংঘর্ষে মনজুরা আক্তার (৭৫), জাহাঙ্গীর আলম (৪৫), ইব্রাহিম ও মদিনা আক্তার (৭১) সহ মোট সাতজন আহত হন। এর মধ্যে ইব্রাহিমের মাথায় এবং মদিনা আক্তারের হাতে গুরুতর আঘাত লেগেছে। আহতদের উদ্ধার করে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় সোমবার মোহনগঞ্জ থানায় খোদেজা আক্তার বাদী হয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

মোহনগঞ্জ থানার ওসি হাফিজুল ইসলাম হারুন জানান, গত রাতে এ ঘটনাকে কেন্দ্র করে মামলা রুজু করা হয়েছে এবং পুলিশ এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

স্থানীয়দের তথ্য মতে, ঘটনাকে কেন্দ্র করে বর্তমানে এলাকায় উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে। যেকোনো সময় আবারও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা করছেন স্থানিয়রা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ির সামনে তরুণীর অবস্থান

টিউমার সন্দেহে জানা গেল ৭ মাসের অন্তঃসত্ত্বা শিশু, নানা পলাতক

সুরা বাইয়্যিনাতে মানুষের জন্য যে শিক্ষা রয়েছে

নিষেধাজ্ঞার আগে চাঁদপুরের ঘাটে বেড়েছে ইলিশের দাম, বিক্রি হচ্ছে কেজি ৩ হাজারে

কুমিল্লায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৫

সাংবাদিককে না পেয়ে ছেলেকে ধরে নিয়ে গেল পুলিশ

ছিনতাইকারী ধরতে গিয়ে প্রাণ দিলেন সিএমপি কনস্টেবল আল আমিন

শিক্ষক দিবসের ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’ স্লোগান, প্রধান শিক্ষক গ্রেপ্তার

সর্বাধিক পঠিত

ফুটপাত উচ্ছেদে অভিযানে বিএনপির দুই গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া

যারা গণভোট মানবেন না, তারা মুনাফেক : শিশির মনির

এসি রুমে বসে জনগণের সমস্যা বোঝা যায় না: সংসদে হাসনাত আবদুল্লাহ

সংখ্যালঘু নির্যাতন সহ্য করব না, প্রয়োজনে মন্ত্রিত্ব ছাড়ব: ধর্মমন্ত্রী

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি সারজিস

স্থানীয় সরকার নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

সিলেট সিমান্তে ১ কোটি ৯০ লাখ টাকার চোরাই মাল জব্দ

প্রেমে রাজি না হওয়ায় বিদ্যালয়ে ঢুকে স্কুলছাত্রীকে লাথি, ভাঙলো তিন দাঁত

বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

যেসব এলাকায় ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে আজ