খুলনায় আ.লীগ কার্যালয়ে পতাকা উত্তোলন ও স্লোগান, ভিডিও ভাইরাল

Post Image


কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের খুলনা মহানগর ও জেলা কার্যালয় খুলে জাতীয় পতাকা উত্তোলন ও দলের শীর্ষ নেতাদের ছবি টাঙানোর ঘটনা ঘটেছে। এসময় ‌‘জয় বাংলা’ স্লোগান দেওয়া হয়।


রোববার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।


স্থানীয় সূত্রে জানা যায়, খুলনা সদর থানার শঙ্খ মার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের খুলনা মহানগর ও জেলা কার্যালয়। দুপুরে একদল লোক এসে তালা খুলে অফিসের দোতলায় ওঠে। তারা দলীয় শীর্ষ নেতাদের ছবি টাঙিয়ে দেন এবং জাতীয় পতাকা উত্তোলন করেন। এসময় ‘জয় বাংলা’ স্লোগানও দেন তারা।


তারা শঙ্খ মার্কেট ত্যাগ করার সময় স্থানীয় দোকানদের বলেন, ‘খুব শিগগির অফিসের উন্নয়ন কাজ সম্পন্ন করে দলীয় কার্যক্রম চালু করা হবে’। এদিকে, ৫ আগস্ট গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর খুলনায় আওয়ামী লীগের কার্যালয়ে প্রথমবারের মতো এমন ঘটনা ঘটে বলে জানান স্থানীয় ব্যবসায়ীরা।


খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন বলেন, ফেসবুকে ভিডিও ছড়িয়ে পড়ার পর আমরা ঘটনাস্থলে যাই। কিন্তু সেখানে তালাবদ্ধ অবস্থায় আমরা দেখতে পাই। তিনি বলেন, এ ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের জন্য আমরা সিসি ক্যামেরা পর্যালোচনা করছি। শনাক্ত করতে পারলে তাদের আইনের আওয়াতায় আনতে পারবো।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

রংপুরে তালাবদ্ধ বাড়ি থেকে ৪ জনের মরদেহ উদ্ধার

চাঁদা না দেওয়ায় চিকিৎসককে মারধরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

বিয়ানীবাজারে নৌকাবাইচ ঘিরে দুই পক্ষের মুখোমুখি অবস্থান

ঢাকা-সিলেট মহাসড়কে তেলবাহী লরি-অটোরিকশা সংঘর্ষে নিহত ৪, আহত ৪

সরকারি ভাতার টাকা পাইয়ে দিতে ঘুষ, বিএনপি নেতাকে শোকজ

ভারতীয় মোটরসাইকেলসহ চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো দুই জনের মৃত্যু; আক্রান্ত ৮৮০

টঙ্গীর ১৪ শহীদের স্মরণে ‘জুলাই স্মৃতি স্মারক’ উন্মোচন

সর্বাধিক পঠিত

ফ্যামিলি কার্ড না দিয়ে চাঁদাবাজি থেকে বাঁচার কার্ড দেন : মঞ্জু

ভোলা সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আটক

চট্টগ্রাম বন্দরে আন্দোলনের নেতা আটক

ঈদের ফিরতি ট্রেন টিকিট কাটবেন যেভাবে

ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালকে ৫০০ শয্যায় উন্নীত করা হবে

কুষ্টিয়ায় বিএনপি প্রার্থীর অফিসের পাশে মিলল ১০ হাতবোমা

রংপুরে পুলিশ হত্যা মামলায় এক আসামির মৃত্যুদণ্ড

দলীয় সব পদ থেকে ছাত্রদলের ৮ নেতাকে বহিষ্কার

খুলনায় আ.লীগ কার্যালয়ে পতাকা উত্তোলন ও স্লোগান, ভিডিও ভাইরাল

তারাবির নামাজের ফজিলত