মেয়েকে হত্যার অপরাধে পিতার মৃত্যুদণ্ড

Post Image

মৌলভীবাজারের কমলগঞ্জে প্রতিপক্ষকে ফাঁসাতে গিয়ে নিজের শিশুকন্যাকে গলা কেটে হত্যার অপরাধে শরীফ আলী নামে এক পিতাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

প্রতিপক্ষ চাচাতো ভাইকে ফাঁসাতে গিয়ে নিজের সাড়ে তিন বছরের শিশুকন্যা রুনা বেগমকে পরিকল্পিতভাবে গলা কেটে হত্যা করেন তিনি।

সোমবার দুপুরে এ মামলার রায় প্রদান করেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. আনোয়ারুল হক।

মৌলভীবাজার আদালত সূত্রে জানা যায়, ২০১৪ সালের ১০ ফেব্রুয়ারি উপজেলার পূর্ব ভানুবিল গ্রামের শরীফ আলী চাচাতো ভাই সালেক মিয়াকে ফাঁসাতে গিয়ে নিজের মেয়েকে ঘুমন্ত অবস্থায় গলা কেটে হত্যা করেন। এ ঘটনায় শিশুর মা নেকজান বিবি কমলগঞ্জ থানায় একমাত্র আসামি হিসেবে তার স্বামীর বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। পরে শরীফ আলী আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দেন।

শরীফ আলীকে মৃত্যুদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা প্রদান করেন মৌলভীবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালত। রায় ঘোষণার পর আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

মামলার পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট তোফায়েল আহমদ এ রায়ে সন্তোষ প্রকাশ করেন।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ির সামনে তরুণীর অবস্থান

টিউমার সন্দেহে জানা গেল ৭ মাসের অন্তঃসত্ত্বা শিশু, নানা পলাতক

সুরা বাইয়্যিনাতে মানুষের জন্য যে শিক্ষা রয়েছে

নিষেধাজ্ঞার আগে চাঁদপুরের ঘাটে বেড়েছে ইলিশের দাম, বিক্রি হচ্ছে কেজি ৩ হাজারে

কুমিল্লায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৫

সাংবাদিককে না পেয়ে ছেলেকে ধরে নিয়ে গেল পুলিশ

ছিনতাইকারী ধরতে গিয়ে প্রাণ দিলেন সিএমপি কনস্টেবল আল আমিন

শিক্ষক দিবসের ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’ স্লোগান, প্রধান শিক্ষক গ্রেপ্তার

সর্বাধিক পঠিত

ফুটপাত উচ্ছেদে অভিযানে বিএনপির দুই গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া

যারা গণভোট মানবেন না, তারা মুনাফেক : শিশির মনির

এসি রুমে বসে জনগণের সমস্যা বোঝা যায় না: সংসদে হাসনাত আবদুল্লাহ

সংখ্যালঘু নির্যাতন সহ্য করব না, প্রয়োজনে মন্ত্রিত্ব ছাড়ব: ধর্মমন্ত্রী

স্থানীয় সরকার নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি সারজিস

সিলেট সিমান্তে ১ কোটি ৯০ লাখ টাকার চোরাই মাল জব্দ

যেসব এলাকায় ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে আজ

প্রেমে রাজি না হওয়ায় বিদ্যালয়ে ঢুকে স্কুলছাত্রীকে লাথি, ভাঙলো তিন দাঁত

বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম