যুবলীগের ঝটিকা মিছিল, দায়িত্বে অবহেলার অভিযোগে ২৭ পুলিশ সদস্য প্রত্যাহার

Post Image

ময়মনসিংহ নগরীতে যুবলীগের ঝটিকা মিছিলের ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে নগরীর ১ নম্বর পুলিশ ফাঁড়ির ইনচার্জসহ ২৭ সদস্যকে একযোগে বদলি করা হয়েছে। আজ সোমবার পৃথক অফিস আদেশে তাদের জনস্বার্থে জেলার বিভিন্ন থানায় বদলি করা হয়। দ্রুতই ফাঁড়িতে নতুন পুলিশ সদস্যদের পদায়ন করা হবে।


ময়মনসিংহ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. আব্দুল্লাহ আল মামুন সোমবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন।


বদলি হওয়া ২৭ জনের মধ্যে রয়েছেন ১ নম্বর ফাঁড়ির ইনচার্জ মাহাবুব মিল্কী, চারজন উপপরিদর্শক (এসআই), পাঁচজন সহকারী উপপরিদর্শক (এএসআই) এবং ১৭ জন কনস্টেবল।


পুলিশ সূত্র জানায়, গত ২১ আগস্ট নগরীর ১ নম্বর ফাঁড়ির আওতাধীন গাঙ্গিনাপাড় এলাকায় যুবলীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিল করেন। ওই ঘটনায় ফাঁড়িতে দায়িত্ব পালনরত পুলিশ সদস্যদের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। এর পরই দায়িত্বে থাকা সবাইকে বদলির সিদ্ধান্ত নেওয়া হয়।


এদিকে ওই মিছিলের ঘটনায় করা মামলায় গত চার দিনে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের ২০ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে জেলা ছাত্রলীগের সহসভাপতি হিমন শেখ, যুবলীগ নেতা হামিদুর রহমান আকাশ, মাসুদ, সাংস্কৃতিক জোটের নেতা ফরহাদ, যুবলীগ নেতা ওবায়দুল হক, তানভীর ওরফে লিমনসহ অন্যরা রয়েছেন।


কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শিবিরুল ইসলাম জানান, ২১ আগস্টের মিছিলের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে এসআই মাজহার বাদী হয়ে মামলা করেছেন। মামলায় ৪৩ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ২০ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

যুবলীগের ঝটিকা মিছিল, দায়িত্বে অবহেলার অভিযোগে ২৭ পুলিশ সদস্য প্রত্যাহার

মেয়েকে হত্যার অপরাধে পিতার মৃত্যুদণ্ড

সেই বিচারকের বিচারিক ক্ষমতা কেড়ে নিলেন হাইকোর্ট

বিদ্যুৎ ও জ্বালানি সংকটে বাড়ছে ওষুধ উৎপাদন খরচ

আসামির গায়ের শার্ট নিয়ে নানা প্রশ্ন

ফুটবল খেলায় অতিথি না করায় ছাত্রদল নেতার ‘১৪৪ ধারা জারির’ মাইকিং

গুদাম ভেঙে সার লুট করে নিয়ে গেলেন কৃষকরা

মাচার পেঁয়াজ পচে, বাজারে নেই দাম, সালথায় পেঁয়াজ চাষিদের নীরব কান্না

সর্বাধিক পঠিত

ঈদের ফিরতি ট্রেন টিকিট কাটবেন যেভাবে

ভোলা সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আটক

ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালকে ৫০০ শয্যায় উন্নীত করা হবে

রংপুরে পুলিশ হত্যা মামলায় এক আসামির মৃত্যুদণ্ড

দলীয় সব পদ থেকে ছাত্রদলের ৮ নেতাকে বহিষ্কার

তারাবির নামাজের ফজিলত

ঝিনাইদহে নির্বাচন-পরবর্তী সহিংসতা : আহত ১৩, ভাঙচুর

খুলনায় আ.লীগ কার্যালয়ে পতাকা উত্তোলন ও স্লোগান, ভিডিও ভাইরাল

আমার মেয়ে বুকের বাঁ পাশে গুলিবিদ্ধ হয়ে শহীদ হয়

ইসলাম কোনো ধর্মের ওপর জোরপূর্বক কিছু চাপিয়ে দেয় না: দেলাওয়ার হোসেন