চট্টগ্রামে চুরি করতে গিয়ে ধরা ৩ যুবক, ১০০ রাকাত নামাজে মুক্তি

Post Image

চট্টগ্রামের মিরসরাইয়ে সিএনজি অটোরিকশা চুরির অভিযোগে তিন যুবককে আটক করে তওবা পড়ানোর পর ১০০ রাকাত নফল নামাজ আদায় করিয়ে ছেড়ে দিয়েছেন স্থানীয়রা। স্থানীয়দের দাবি, শারীরিক নির্যাতনের পরিবর্তে তাদের সংশোধনের সুযোগ দিতেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে।


গতকাল বুধবার রাতে উপজেলার ৯ নম্বর মিরসরাই সদর ইউনিয়নের মিঠাছড়া বাজারের গাংচিল ফিলিং স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। আটক তিনজনের মধ্যে দুজনের পরিচয় জানা গেছে। তারা হলেন বারইয়ারহাট পৌরসভা এলাকার বেলাল হোসেন ও মিরসরাই সদর ইউনিয়নের পূর্ব মোটবাড়িয়া এলাকার রিফাত হোসেন। অপরজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।


স্থানীয় সূত্র জানায়, তিন দিন আগে তিন সদস্যের একটি চক্র মিঠাছড়া বাজার এলাকা থেকে একটি সিএনজি অটোরিকশা চুরি করে নিয়ে যায় বলে অভিযোগ ওঠে। ঘটনার পর স্থানীয়রা বিভিন্ন এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে চক্রটির সদস্যদের শনাক্তের চেষ্টা করেন।


পরে বুধবার রাতে মিঠাছড়া বাজারের গাংচিল ফিলিং স্টেশন এলাকায় সন্দেহভাজন তিন যুবককে আটক করেন স্থানীয়রা। তাদের কাছে চুরির বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।


একপর্যায়ে ভবিষ্যতে আর চুরির সঙ্গে জড়িত না হওয়ার অঙ্গীকার করিয়ে তাদের তওবা পড়ানো হয়। পরে জনসম্মুখে ১০০ রাকাত নফল নামাজ আদায় করিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়।


স্থানীয় যুবদল নেতা আমজাদ হোসেন বাবু বলেন, ‘মানবিক দৃষ্টিকোণ থেকে অপরাধীদের সংশোধনের সুযোগ দেওয়া এবং কোনো ধরনের শারীরিক নির্যাতন না করার জন্যই আমরা এ উদ্যোগ নিয়েছি। তারা ভবিষ্যতে আর চুরির সঙ্গে জড়াবেন না বলে অঙ্গীকার করেছেন।’


স্থানীয় বাসিন্দা নুর হোসেন মিয়া বলেন, ‘চক্রটির সদস্যরা দীর্ঘদিন ধরে চুরির সঙ্গে জড়িত বলে স্থানীয়দের অভিযোগ রয়েছে।


বুধবার রাতে তাদের আটক করা হয়। পরে তাদের কোনো আঘাত না করে তওবা পড়ানো হয় এবং নামাজ আদায়ের সুযোগ দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।


তবে এ ঘটনায় স্থানীয়ভাবে কোনো আইনি ব্যবস্থা নেওয়া হয়নি। মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন বলেন, ‘মিঠাছড়া এলাকায় চোর আটক করে নামাজ পড়ানোর বিষয়ে আমি অবগত নই। এ ঘটনায় থানায় কেউ কোনো অভিযোগও করেনি।’

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

চট্টগ্রামে চুরি করতে গিয়ে ধরা ৩ যুবক, ১০০ রাকাত নামাজে মুক্তি

বিএনপি নেতার নেতৃত্বে প্রতিপক্ষের অর্ধশত বাড়িতে লুটপাট

স্কুল শিশুদের ফিডিংয়ের ‘বানরুটিতে আস্ত ব্লেড’, সমালোচনার ঝড়

তথ্য সংগ্রহকারী পদে বিএনপি নেতার স্ত্রী-মেয়ে-ভাতিজা-ভাতিজি ও ছাত্রদল-ছাত্রলীগ নেতা

হত্যা মামলায় সিরাজগঞ্জে ৪ আসামির যাবজ্জীবন

১০০ ঘণ্টার কাজ দেখানো হয়েছে ৭৯৫ ঘণ্টা, ৩০ টাকার চারায় ৫০১ টাকার ভাউচার!

মৃত্যুদণ্ডপ্রাপ্ত রমজান আত্মগোপনে, কারাগারে নিরপরাধ সোনা মিয়া

সাব-রেজিস্ট্রি অফিসে জালিয়াতির ফাঁদ, ভুয়া কোর্ট কমিশনার আটক

সর্বাধিক পঠিত

গাইবান্ধায় বিএনপির দুই গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া

ভেড়ামারায় বিএনপি অফিসে ককটেল বিষ্ফোরণ, গুলিবিদ্ধ চা দোকানি

নবম পে স্কেলের গ্রেড সংখ্যা চূড়ান্ত, কত হবে সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতন?

তারাবি শেষে ফেরার পথে দলীয় কর্মীদের হাতে খুন বিএনপি নেতা

রসুন ক্ষেতে মুরগি যাওয়া নিয়ে চাচাতো ভাইয়ের হাতে যুবক খুন

ওসমান হাদির মৃত্যু সংবাদে উত্তাল ঢাকার রাজপথ

ঈশ্বরদীতে মাহে রমজানকে স্বাগত জানিয়ে ছাত্রশিবিরের র‍্যালী

চট্টগ্রাম বন্দরে ভিড়ছে জ্বালানিবাহী আরো দুই জাহাজ

ঈদের ফিরতি ট্রেন টিকিট কাটবেন যেভাবে

ত্রয়োদশ সংসদ নির্বাচনে কোটিপতি প্রার্থী মাত্র ৯৫ জন