রসুন ক্ষেতে মুরগি যাওয়া নিয়ে চাচাতো ভাইয়ের হাতে যুবক খুন

Post Image

কুষ্টিয়া সদরে তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে চাচাতো ভাই-ভাবির হাতে হামিদুর রহমান নামের এক রাজ মিস্ত্রি নিহত হয়েছেন। রসুনের ক্ষেতে মুরগি যাওয়ার বিষয়কে কেন্দ্র করে মারপিট করে হত্যা করা হয়।

মঙ্গলবার দুপুর একটার দিকে উপজেলার জিয়ারকি জিয়ারখী ইউনিয়নের মঠপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে।

নিহত হামিদুর রহমান মফিজ মঠপাড়া গ্রামের মৃত নুরুল হুদার ছেলে৷ তিনি পেশায় রাজ মিস্ত্রি ছিলেন। এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নিহতের পরিবার।

পুলিশ  ও স্থানীয় সূত্রে জানা যায়, রশুনের ক্ষেতে মুরগি যাওয়া ও রশুনের ক্ষতি করার বিষয়কে কেন্দ্র করে মফিজের ভাতিজা সোহাগের সাথে মহিরের ঝগড়া হয়। এর জের ধরে প্রথমে সোহাগকে মারপিট করে মহির ও তার লোকজন। এতে আহত হন সোহাগ। এঘটনার বিষয়ে কথা বলার জন্য সোহাগের চাচা মফিজ মহিরের বাড়িতে যান। এসময় মহির, রোকন, জহির, মহিরের বউ কাজলী, মহিরের মা লাকি মফিজকে বেধড়ক মারপিট করে। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


নিহতের ভাই আনোয়ার হোসেন বলেন, রশুনের ক্ষেতে মুরগি যাওয়াকে কেন্দ্র করে মফিজকে হত্যা করা হয়েছে। দুপুর একটার দিকে মহির, রোকন, জহির, মহিরের বউ কাজলী, মহিরের মা লাকি তাকে বেধড়ক মারপিট করে হত্য করেছে। জড়িতদের ফাঁসি চাই।


এবিষয়ে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর বলেন, পূর্ব শত্রুতার জেরে তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে হত্যার ঘটনা ঘটেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

সাভারে আবার ‘প্রেশার কুকার বোমা’, ঘটনাস্থলে যাচ্ছে ডিসপোজাল ইউনিট

নাটোর সদর উপজেলা পরিষদ নির্বাচনে জামায়াতের ভাইস চেয়ারম্যান প্রার্থী মীর নুরুন্নবী

সিলেটের একটি বাসা থেকে স্বামী-স্ত্রীসহ ৩ জনের মরদেহ উদ্ধার

বাংলাদেশ ক্রিকেটের ভারতীয় দালাল তারকাদের বিষয়ে সতর্ক হোন

১৫ শিক্ষক মিলেও ১০ শিক্ষার্থীকে পাস করাতে পারেনি

৫ মাদ্রাসায় শতভাগ ফেল, সিসিটিভির ভীতিকে দায়ী করলেন অধ্যক্ষ

কুষ্টিয়ায় জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার অভিযোগ

রংপুরে এবি পার্টির জেলা-মহানগর কমিটি বিলুপ্ত

সর্বাধিক পঠিত

মাগুরায় ভোটকেন্দ্রে স্থাপিত সিসি ক্যামেরা ভাঙচুর

ভেড়ামারায় বিএনপি অফিসে ককটেল বিষ্ফোরণ, গুলিবিদ্ধ চা দোকানি

চাঁদাবাজির অভিযোগে বিএনপির সাংগঠনিক সম্পাদকসহ গ্রেফতার ৩

গাইবান্ধায় বিএনপির দুই গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া

আধিপত্য বিস্তারকে কেন্দ্রকরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০

নবম পে স্কেলের গ্রেড সংখ্যা চূড়ান্ত, কত হবে সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতন?

ওসির সামনেই ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

ঈশ্বরদীতে মাহে রমজানকে স্বাগত জানিয়ে ছাত্রশিবিরের র‍্যালী

তারাবি শেষে ফেরার পথে দলীয় কর্মীদের হাতে খুন বিএনপি নেতা

রসুন ক্ষেতে মুরগি যাওয়া নিয়ে চাচাতো ভাইয়ের হাতে যুবক খুন