ঈশ্বরদীতে মাহে রমজানকে স্বাগত জানিয়ে ছাত্রশিবিরের র‍্যালী

Post Image

পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে পাবনার ঈশ্বরদী উপজেলায় বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। “আহলান সাহলান, মাহে রমাদান” স্লোগানে মুখরিত হয়ে রমজানের পবিত্রতা রক্ষার দাবিতে এ কর্মসূচি পালিত হয়।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির-এর ঈশ্বরদী উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত র‌্যালিটি পৌর শহরের আলহাজ্ব মোড় থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে রেলগেট ট্রাফিক মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এসময় নেতাকর্মীরা শহরের বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করেন।

র‌্যালি থেকে বক্তারা রমজানের পবিত্রতা রক্ষায় নিত্যপ্রয়োজনীয় পণ্যমূল্য নিয়ন্ত্রণ, দিনের বেলা হোটেল-রেস্তোরাঁ বন্ধ রাখা এবং অশ্লীল কার্যক্রম বন্ধের দাবি জানান। তারা বলেন, মাহে রমজান সংযম, আত্মশুদ্ধি ও তাকওয়া অর্জনের মাস। এ মাসের মর্যাদা রক্ষায় সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

ঈশ্বরদী উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মো. সজিব হাসানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পাবনা জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি মো. রাকিবুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সাবেক সভাপতি মাহফুজুর রহমান ও শেখ ফরিদ আহমেদ।

বক্তারা বলেন, রমজানকে কুরআন নাজিলের মাস হিসেবে যথাযথ মর্যাদায় পালন করতে হবে। শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে তারা বলেন, রমজানকে কুরআন শিক্ষার মাস হিসেবে গ্রহণ করে ইবাদত-বন্দেগিতে মনোযোগী হতে হবে। পাশাপাশি বাজারে নিত্যপণ্যের দাম সহনীয় রাখতে সংশ্লিষ্টদের কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তারা।

সমাবেশে আরো উপস্থিত ছিলেন জেলা ছাত্রশিবিরের প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আলা আমিন, জেলা আইটি বিষয়ক সম্পাদক মো. জাহিদ হাসান, ঈশ্বরদী উপজেলা সেক্রেটারি মো. তারিকুজ্জামান তামিম, উপজেলা সাবেক সেক্রেটারি মনির আহমেদসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

ডেঙ্গু প্রতিরোধ আমাদের সবার সামাজিক দায়িত্ব: জামায়াত এমপি

রাবিতে আহত সাংবাদিককে দেখতে গেলেন শিবিরের কেন্দ্রীয় সভাপতি

রাষ্ট্রপতি জন্য দোয়া ও মিলাদের মঞ্চে নৃত্যানুষ্ঠান, ভিডিও ভাইরাল

ভাড়ায় লোক এনে ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের তুমুল সংঘর্ষ

আপনাদের প্রশাসনিক ব্যর্থতার খেসারত কেন দেবে তরুণরা: সাদিক কায়েম

দাম বাড়লো এলপিজির

বারিধারায় গাড়িচাপায় নির্মাণশ্রমিক নিহত: ১৭ বছরের কিশোরের জামিন আবেদন নাকচ

১০০ জনে ৩৬ জন বেকার, শূণ্য পদ ৭৭ হাজার, অথচ তিন বছর ধরে বিজ্ঞপ্তি নেই এনটিআরসিএর

সর্বাধিক পঠিত

যারা গণভোট মানবেন না, তারা মুনাফেক : শিশির মনির

শাপলা চত্বরে গণহত্যার বিচার দাবিতে শিবিরের মানববন্ধন

ফুটপাত উচ্ছেদে অভিযানে বিএনপির দুই গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া

নতুন মহাপরিচালকের জন্য শুভ কামনা

নুসরাতের মনোনয়নপত্র গ্রহণ করতে ইসিকে হাইকোর্টের নির্দেশ

শিক্ষামন্ত্রীকে ভাষা ঠিক করতে বললেন জুলাইযোদ্ধা মেহনাজ

স্থানীয় সরকার নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

এসি রুমে বসে জনগণের সমস্যা বোঝা যায় না: সংসদে হাসনাত আবদুল্লাহ

সংখ্যালঘু নির্যাতন সহ্য করব না, প্রয়োজনে মন্ত্রিত্ব ছাড়ব: ধর্মমন্ত্রী

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি সারজিস