ভেড়ামারায় বিএনপি অফিসে ককটেল বিষ্ফোরণ, গুলিবিদ্ধ চা দোকানি

Post Image


কুষ্টিয়ার ভেড়ামারায় পৌর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ডাবলুর ব্যক্তিগত অফিস লক্ষ্য করে গুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে পাশের একটি চায়ের দোকানের মালিক গুলিবিদ্ধ হয়েছেন।

গতকাল শনিবার রাত প্রায় ৮টা ৫০ মিনিটের দিকে উপজেলার দক্ষিণ রেলগেট এলাকার ওই অফিসের সামনে এ ঘটনা ঘটে। দুর্বৃত্তরা ৬ থেকে ৭ রাউন্ড গুলি ছোড়ে এবং দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালিয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতের দিকে ৪–৫ জন ব্যক্তি আগ্নেয়াস্ত্র ও ককটেল নিয়ে শফিকুল ইসলাম ডাবলুর অফিসের সামনে আসে। তারা সেখানে গালাগাল করতে থাকে এবং উপজেলা যুবদল নেতা ও বালু ব্যবসায়ী উজ্জ্বলকে খুঁজতে থাকে। একপর্যায়ে তারা অফিস লক্ষ্য করে গুলি ছোড়ে এবং ককটেল বিস্ফোরণ ঘটায়।

এ সময় অফিসের পাশের চায়ের দোকানে থাকা শুকুর আলী গুলিবিদ্ধ হন। পাশের একটি দোকানের কয়েকটি অ্যাকুরিয়ামও ভেঙে যায়।

ঘটনার সময় পৌর ও উপজেলা বিএনপির কয়েকজন শীর্ষস্থানীয় নেতাকর্মী ওই অফিসে অবস্থান করছিলেন বলে জানা গেছে। পরে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

স্থানীয় ব্যবসায়ী আবুল হোসেন বলেন, শনিবার দিনভর এলাকার বালুঘাটের পরিস্থিতি নিয়ে উত্তেজনা ছিল। সকালে উপজেলার বাহাদুরপুর এলাকায় বিএনপির দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। দুপুরের পর বাহিরচর ইউনিয়নের টিকটিকি পাড়া বালুঘাটে এক পক্ষ অপর পক্ষের অফিসে ভাঙচুর চালায়। এ সময় একটি পেলুটারসহ কয়েকটি মোটরসাইকেলও ভাঙচুর করা হয়।

গুলিবিদ্ধ শুকুর আলী বলেন, “হঠাৎ একটি গুলি এসে আমার গলায় লাগে। কয়েকজন দুর্বৃত্ত গুলি ছুড়ে ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।”

পৌর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ডাবলু বলেন, দুর্বৃত্তরা তার অফিসে গুলি ও ককটেল নিক্ষেপ করেছে এবং অফিস গুঁড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে। শত্রুতার জেরে এ ঘটনা ঘটতে পারে বলে তিনি ধারণা করছেন।

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ জাহেদুর রহমান বলেন, গুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনায় একজন আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং জড়িতদের ধরতে অভিযান চলছে।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

ডেঙ্গু প্রতিরোধ আমাদের সবার সামাজিক দায়িত্ব: জামায়াত এমপি

রাবিতে আহত সাংবাদিককে দেখতে গেলেন শিবিরের কেন্দ্রীয় সভাপতি

রাষ্ট্রপতি জন্য দোয়া ও মিলাদের মঞ্চে নৃত্যানুষ্ঠান, ভিডিও ভাইরাল

ভাড়ায় লোক এনে ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের তুমুল সংঘর্ষ

আপনাদের প্রশাসনিক ব্যর্থতার খেসারত কেন দেবে তরুণরা: সাদিক কায়েম

দাম বাড়লো এলপিজির

বারিধারায় গাড়িচাপায় নির্মাণশ্রমিক নিহত: ১৭ বছরের কিশোরের জামিন আবেদন নাকচ

১০০ জনে ৩৬ জন বেকার, শূণ্য পদ ৭৭ হাজার, অথচ তিন বছর ধরে বিজ্ঞপ্তি নেই এনটিআরসিএর

সর্বাধিক পঠিত

যারা গণভোট মানবেন না, তারা মুনাফেক : শিশির মনির

শাপলা চত্বরে গণহত্যার বিচার দাবিতে শিবিরের মানববন্ধন

ফুটপাত উচ্ছেদে অভিযানে বিএনপির দুই গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া

নতুন মহাপরিচালকের জন্য শুভ কামনা

নুসরাতের মনোনয়নপত্র গ্রহণ করতে ইসিকে হাইকোর্টের নির্দেশ

শিক্ষামন্ত্রীকে ভাষা ঠিক করতে বললেন জুলাইযোদ্ধা মেহনাজ

স্থানীয় সরকার নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

এসি রুমে বসে জনগণের সমস্যা বোঝা যায় না: সংসদে হাসনাত আবদুল্লাহ

সংখ্যালঘু নির্যাতন সহ্য করব না, প্রয়োজনে মন্ত্রিত্ব ছাড়ব: ধর্মমন্ত্রী

সিলেট সিমান্তে ১ কোটি ৯০ লাখ টাকার চোরাই মাল জব্দ