গাইবান্ধায় বিএনপির দুই গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া

Post Image


গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিএনপির দুই গ্রুপে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার কোচাশহর বাজারে এ ঘটনা ঘটে।


স্থানীয়রা জানান, কোচাশহর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান মোশারফ হোসেনের সঙ্গে বর্তমান ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি জহুরুল ইসলামের দীর্ঘদিন ধরে রাজনৈতিক বিরোধ ছিল।


মোশারফ হোসেন জানান, তার নেতৃত্বে ধানের শীষের সমর্থনে একটি মিছিল কোচাশহর বাজার প্রদক্ষিণ করছিল। মিছিলটি বাজারের তিন মাথায় পৌঁছালে রাজনৈতিক বিরোধের জেরে জহুরুল ইসলামের লোকজন বাধা দেয়। এ ঘটনায় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।


জহুরুল ইসলাম জানান, ধানের শীষে সমর্থনের নামে জামায়াতের এজেন্ডা বাস্তবায়নে উসকানিমূলক বক্তব্য দেওয়ার ঘটনায় স্থানীয় বিএনপির নেতাকর্মীরা বিক্ষুব্ধ হয়ে ওঠে। একপর্যায়ে তারা এ উসকানিমূলক বক্তব্যের প্রতিবাদে মিছিলে বাধা দিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।


গোবিন্দগঞ্জ থানার ওসি (তদন্ত) পবিত্র কুমার জানান, বিষয়টি জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

রংপুরে এবি পার্টির জেলা-মহানগর কমিটি বিলুপ্ত

এসএসসিতে গণফেল, ছয় ঘণ্টা শিক্ষকদের তালাবদ্ধ রেখে বিক্ষোভ

মৃত্যুর দুদিন পর এসএসসির ফল, পেল গোল্ডেন এ প্লাস

ফল বিক্রেতার মোবাইল নিয়ে সিসিটিভিতে ধরা, বিপাকে এসআই

তিন মাস পর কাপ্তাই হ্রদে মাছ শিকার শুরু

খুলনায় ছেলেকে খুঁজতে এসে বাবাকে গুলি, লক্ষ্যভ্রষ্ট হয়ে লাগল মায়ের গায়ে

কিশোরগঞ্জে সাদেক হত্যা : দুই ভাইয়ের যাবজ্জীবন, ৪ জন খালাস

ভুয়া কর্মকর্তা সেজে ৩৪ লাখ টাকার ভুসি আত্মসাৎ, আটক ২

সর্বাধিক পঠিত

ফ্রিতে ২ লাখ টাকা মূল্যের আইটি প্রশিক্ষণ, কোর্স শেষে চাকরির সুযোগ, অনলাইনে আবেদন

ভেড়ামারায় বিএনপি অফিসে ককটেল বিষ্ফোরণ, গুলিবিদ্ধ চা দোকানি

মাগুরায় ভোটকেন্দ্রে স্থাপিত সিসি ক্যামেরা ভাঙচুর

১০ মার্চ কড়াইল বস্তিতে ফ্যামিলি কার্ড বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

শরীয়তপুরে বিএনপি নেতার বিরুদ্ধে দোকান দখলের অভিযোগ

ফরিদপুরে জামায়াত নেতাকে কুপিয়ে জখম

গাইবান্ধায় বিএনপির দুই গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া

চাঁদাবাজির অভিযোগে বিএনপির সাংগঠনিক সম্পাদকসহ গ্রেফতার ৩

আধিপত্য বিস্তারকে কেন্দ্রকরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০

নবম পে স্কেলের গ্রেড সংখ্যা চূড়ান্ত, কত হবে সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতন?