সিরাজগঞ্জে পানির পাম্পে আসছে গ্যাস

Post Image

সিরাজগঞ্জের বেলকুচিতে একটি পৌর পানির পাম্পে মাটির নিচ থেকে পানির সাথে প্রবল বেগে গ্যাস নির্গমনের ঘটনা ঘটেছে। ঘটনাটি মুহূর্তের মাঝে ছড়িয়ে পড়লে তা দেখতে স্থানীয়রা ভিড় করেছেন।

বৃহস্পতিবার (৯ জুলাই) বেলা ১১টায় পৌর এলাকায় বেলকুচি থানার গেট সংলগ্ন এলাকায় পৌর পানি সাপ্লাই পাম্পে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরিন জাহান বলেন, পৌর এলাকায় পানি সরবরাহ ব্যবস্থার উন্নয়নের জন্য এই নতুন পাম্পটি স্থাপন করা হয়েছিল। কিন্তু হঠাৎ গ্যাস উদ্গিরণের কারণে আপাতত এটির কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।

তিনি বলেন, পরীক্ষামূলক পরিচালনার সময় গ্যাস পাওয়া গেছে। আমরা এক-দুই দিন পরিস্থিতি পর্যবেক্ষণ করব। যদি একই অবস্থা থাকে, তবে আমরা বিষয়টি আনুষ্ঠানিকভাবে বাপেক্সকে (বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড) জানাব।

ইউএনও আরও বলেন, অনেক সময় মাটির নিচে জমে থাকা ছোট পকেট গ্যাস পানির লাইনের মাধ্যমে সাময়িকভাবে বেরিয়ে আসে। তবে ল্যাব পরীক্ষা ও সঠিক যাচাই-বাছাই ছাড়া এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

পাটগ্রাম সীমান্তে তিনজনকে পুশইনের চেষ্টা বিএসএফের

সিরাজগঞ্জে পানির পাম্পে আসছে গ্যাস

‘যোগাযোগ বিচ্ছিন্ন’ বান্দরবানে চরম ভোগান্তি

রাতে খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত, চরম দুর্ভোগে মানুষ

সরিষাবাড়ীতে মায়ের ভরণপোষণ না দেওয়ায় ছেলে গ্রেপ্তার

স্থানীয় সরকার নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

চট্টগ্রামের পাঁচ জেলায় ভূমিধসের সতর্কতা

আর্জেন্টিনা-মিশর ম্যাচ কেন্দ্রিক সংঘর্ষে নিহতের মরদেহ বাড়িতে পৌঁছেছে

সর্বাধিক পঠিত

সংসদে জামায়াতের রাজনীতি নিষিদ্ধ চাইলেন বিএনপির এমপি

যারা চাঁদাবাজি-মামলাবাজি করে তাদেরকে ভোট দেবেন না: মান্না

বগুড়ার সব আসনে জয় বিএনপির

এ বছর রোজা ২৯ নাকি ৩০টি?

কুষ্টিয়ায় মহিলা জামায়াতের গণমিছিল

আমির হামজা কে হত্যার হুমকি প্রতিবাদে বক্তব্য দেয়ার সময় স্টক মারা গেলেন কুষ্টিয়া জেলা জামায়াতের আমীর

ব্যবসা বা ঘর নির্মাণের জন্য কাউকে চাঁদা দিতে হবে না : হাজি মুজিব

চাঁদপুরে যাত্রীবাহী বাস উল্টে খালে, আহত অন্তত ১৭

মানিকগঞ্জ -২ আসনে জোটের প্রার্থী মুহাদ্দীস শেখ মো: সালাহ উদ্দীন

রুমিন ফারহানা পেলেন হাঁস প্রতীক